মহম্মদপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা সম্পন্ন
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ লোকজ উৎসব-ঐতিহ্যবাহী বড়রিয়ার ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলা। স্থানীয় প্রবীণদের ভাষ্যমতে, শত বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই মেলা বাঙালির গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন। প্রতি বছরের ন্যায় বাংলা ২৮শে পৌষ উপলক্ষে আয়োজিত এ মেলা ১৩৩-তম বছরের প্রাচীন মেলা। আজ সোমবার আয়োজিত এ মেলা হাজারো মানুষের মিলনমেলায় পরিণত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়রিয়া গ্রামের সানু সরদার নামের এক ব্যক্তি এই ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলার প্রবর্তন করেন।
তিনি পার্শ্ববর্তী মাগুরা জেলার বাহারবাগ গ্রামে অনুষ্ঠিত এক ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। একবার তার ঘোড়াকে পরাজিত করার ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে তিনি নিজ এলাকায় ফিরে এসে একই দিনে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন। সেই থেকেই বড়রিয়ায় শুরু হয় এই ঐতিহ্যবাহী মেলা, যা আজও স্বমহিমায় টিকে আছে।
মেলার প্রধান আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সোমবার দুপুর থেকে উপজেলার কানাবিল মাঠে,দবিরের বাড়ির সামনে থেকে শুরু হয়ে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ পথে। ঘোড়ার খুরের ঝনঝনানি ও দর্শকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত দক্ষ সওয়ারিরা সুসজ্জিত ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। ধুলো উড়িয়ে ক্ষিপ্রগতিতে ছুটে চলা ঘোড়াগুলোর দৌড় উপভোগ করতে হাজার হাজার দর্শক করতালিতে ফেটে পড়েন। এ বছর মোট ২৩টি ঘোড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বর্ষীয়ান রাজনৈতিক নেতা, সাবেক মন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ শাহজাহান সরদার।
ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে যশোরের বাঘারপাড়ার টুটুলের ঘোড়া, দ্বিতীয় স্থান লাভ করে নড়াইলের লোহাগড়ার মমিন আলীর ঘোড়া এবং তৃতীয় হয় যশোরের বাবর আলীর ঘোড়া।
মেলার মাঠ ঘুরে দেখা যায়, এটি যেন বাঙালির লোকজ ঐতিহ্যের এক বিশাল প্রদর্শনী। মেলায় মাটির হাড়ি-পাতিল, পুতুল, কাঠের আসবাবপত্র, কাঁসা-পিতলের তৈজসপত্রসহ নানা ঐতিহ্যবাহী সামগ্রীর পসরা বসে। মিষ্টির দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়।পাশাপাশি নারীদের প্রসাধনী, শিশুদের খেলনা, বাঁশি ও মাটির ব্যাংক বিক্রিতে জমে ওঠে বেচাকেনা। শিশুদের বিশেষ আকর্ষণ ছিল নাগরদোলা, খেলনা রেল, বায়োস্কোপ ও চরকা।
এছাড়া মাছ, মাংস, বাঁশ ও কাঠের তৈরি বিভিন্ন সামগ্রী এবং দেশের নানা প্রান্ত থেকে আসা ফার্নিচার বিক্রেতাদের উপস্থিতিতে মেলাটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
এই মেলা শুধু কেনাবেচার আয়োজন নয়,বরং এটি এলাকাবাসীর আত্মীয়তা ও সামাজিক বন্ধনের এক অনন্য উপলক্ষ। মেলা উপলক্ষে বড়রিয়াসহ আশপাশের অন্তত ২০টি গ্রামের ঘরে ঘরে জামাই-ঝি ও দূরসম্পর্কের আত্মীয়দের আমন্ত্রণ জানানো হয়। চলে পিঠা-পুলির উৎসব। মেলাটি তিন দিন চলবে বলে জানা গেছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান জানান, মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে।
(বিএস/এসপি/জানুয়ারি ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে গৃহবধূর মরদহ মিলল গোয়ালঘরে
- সড়কের জমি গিলে খেতেই আ.লীগ নেতাদের সাহায্যে জেলা পরিষদ থেকে কিছু জমি লিজ নেয় দুর্বৃত্তরা
- সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
- ফরিদপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
- কালুখালীতে খননকৃত খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ফরিদপুরে প্রান্তিক খামারিদের মাঝে ব্র্যাকের মুরগির বাচ্চা বিতরণ
- সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
- শ্যামনগরে ফেন্সিডিল ও বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ
- সোনাতলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পে রোগীদের উপচে পড়া ভিড়
- বাস্তবতা অস্বীকারের রাজনীতি
- ব্র্যাকের আরও তিনটি শিখন তরীর উদ্বোধন
- নবায়নযোগ্য বায়ুশক্তি: টেকসই ভবিষ্যতের মূল চাবিকাঠি
- ফুলপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
- সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার
- ‘আমাকে আইন শেখান, ওই রকম বহু সাংবাদিক আমার দেখা আছে’
- দিনাজপুরে পায়ের রগ কেটে রাইস মিল মালিককে হত্যা, সাবেক স্ত্রী আটক
- মেধাবীদের স্বীকৃতি, নগরকান্দায় জমকালো সংবর্ধনা অনুষ্ঠান
- হালদা ও কর্ণফুলীর মৎস্য সম্পদ রক্ষায় কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা
- আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি
- কাপ্তাইয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভা
- গণমুখী ও বাস্তবভিত্তিক বাজেট দেওয়ায় প্রধানমন্ত্রীকে বিড়ি শ্রমিকদের অভিনন্দন
- ‘প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক’ নয়’
- জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঝালকাঠিতে মতবিনিময় সভা
- রাজবাড়ীতে পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে বেইলী ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে, ভোগান্তি চরমে
- নান্দাইল শহীদ দিবস পালিত
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- সোনাতলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পে রোগীদের উপচে পড়া ভিড়
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- চিলিতে বাম বিজয় : বাংলাদেশে বামপন্থীদের করণীয়
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- বাস্তবতা অস্বীকারের রাজনীতি
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
১৫ জুন ২০২৬

-1.gif)