‘বেগম খালেদা জিয়া পৃথিবীর ইতিহাসে একজন বিরল মা’
চাটমোহর প্রতিনিধি : পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিরল মা হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি চিন্তা করেছিলেন শুধু তারেক বা কোকো তার সন্তান নয়। বাংলাদেশে কোটি কোটি মানুষ তার সন্তান। তাই তিনি গর্ভধারীণি মা হয়েও শুধু নিজের সন্তানের কথা না ভেবে দেশের কোটি কোটি সন্তানের কথা চিন্তা করে পালিয়ে যাননি। ৭০-৮০ বছর বয়সেও বাংলাদেশে থেকে গেছেন, অন্ধকার কারাগারে গিয়েছেন।’
সোমবার (১২ জানুয়ারি) রাতে পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর বাজার খেলার মাঠে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মথুরাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই দোয়া মাহফিলের আয়োজন করে।
কৃষিবিদ তুহিন আরো বলেন, ‘একদিকে যদি আপনার সন্তানকে মৃত্যুর মুখে ফেলা হয় আর অপরদিকে বলা হয় আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে, তাহলে অবশ্যই আপনি আপনার সন্তানের পক্ষ নেবেন। আপনি মা হিসেবে সন্তানকে ছেড়ে দেশ ছেড়ে যাবেন না। আবার যদি বলা হয় দল ছেড়ে দিতে হবে না হয় সন্তানকে ছেড়ে দিতে হবে। যেকোনো একটি নিতে হবে। আমি মিথ্যা বলবো না, আমি আমার সন্তানের পক্ষে থাকবো। তাই বেগম খালেদা জিয়ার কারণেই আজকে বিএনপির এত জনপ্রিয়তা। তার যে আত্মত্যাগ, দেশের জন্য, গণতন্ত্রের জন্য তার আত্মত্যাগের কারণেই বিএনপি আজকে সবচেয়ে বড় দল। আমাদের সেই সম্পদ. মানবতার মাকে হারিয়ে ফেলেছি। তার জন্য সবাই দোয়া করবেন। সবার দোয়ায় বেগম খালেদা জিয়া মাটির নিচে যেন ভাল থাকেন।’
তুহিন বলেন, ‘দল যাকে ধানের শীষ তুলে দিয়েছে আমি বিশ্বাস করি পাবনা-৩ এর জনগণ তাকেই ভোট দেবে। সকল দলমতের মানুষ মিলে একটি সুন্দর সমৃদ্ধ উন্নত এলাকা গড়ে তুলবো। আমাকে নির্বাচিত করলে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ বাস্তবায়ন করবো। আগামী পাঁচ বছর আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের জন্য কাজ করতে চাই।’
মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ইয়াসিন আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও জাকির হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন,কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি মামুনুর রশিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, জেলা আইনজীবি ফোরামের সভাপতি অ্যাডভোকেট আরশেদ আলম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, চাটমোহর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলজার হোসেন, গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মওলা, মথুরাপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রেজাউল করিম বাবু, সাবেক ইউপি সদস্য মোক্তার হোসেন প্রমুখ।
(এসএইচ/এসপি/জানুয়ারি ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ৩ দিনের জন্য নিষিদ্ধ হলো মোটরসাইকেল চলাচল
- ‘দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর’
- ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭
- প্রতিশ্রুতির বন্যায় ভাসছে সাতক্ষীরার ভোটাররা, নিরাপত্তার চাদরে ঢাকা কেন্দ্র
- পাংশা উপজেলায় ৭৭ ভোটকেন্দ্রে সিসিটিভি, নিরাপত্তা জোরদার
- ২৩ বছর পরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
- নির্বাচনের ছুটিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীর ঢল
- গোলাখালীতে যোগাযোগ, শিক্ষা-স্বাস্থ্য সংকটে ভোটাররা, এখনো যাননি কোনো প্রার্থী
- জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নগরকান্দায় নিরাপত্তা জোরদার
- বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং-এ বায়োডাইজেস্টার স্থাপন
- সোনাতলায় দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
- ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’
- ‘ফরিদপুরে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির জয় নিশ্চিত’
- নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব'র আত্মপ্রকাশ
- দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ঢাকার কৌশলগত স্বকীয়তার পরীক্ষা
- নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর দ্রুত মোতায়েন সক্ষমতা
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ক্ষমতার অক্টোপাস: রাষ্ট্র দখল ও আমজনতার নাভিশ্বাস
- এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে সুপার বোলে বিজ্ঞাপন সম্প্রচার
- নিউ ইয়র্কে বাংলাদেশি যুবককে পুলিশের গুলির ঘটনায় সমালোচনার মুখে মেয়র মামদানি
- সুপার বোলে 'ব্যাড বানি'র শো নিয়ে মার্কিন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া
- ভোটাধিকার
- কাপ্তাইয়ে বিএনপির বিশাল গণমিছিল, দীপেন দেওয়ানের পক্ষে প্রচারণার জমজমাট সমাপ্তি
- গোপালগঞ্জে বিএনপির প্রার্থী ডা. কে এম বাবরের নির্বাচনী শোভাযাত্রা
- ‘খালেদা জিয়ার সঙ্গে সংসদে বসার স্বপ্ন ছিল’
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
১১ ফেব্রুয়ারি ২০২৬
- ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭
- প্রতিশ্রুতির বন্যায় ভাসছে সাতক্ষীরার ভোটাররা, নিরাপত্তার চাদরে ঢাকা কেন্দ্র
- পাংশা উপজেলায় ৭৭ ভোটকেন্দ্রে সিসিটিভি, নিরাপত্তা জোরদার
-1.gif)








