শ্যামনগরে পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে ঐতিহ্যবাহী মোরগ লড়াই
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে পৌষ (মকর) সংক্রান্তি উৎসব উপলক্ষ্যে ঐতিহ্যবাহী মোরগ লড়াই খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষ্যে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের আদিবাসী মুন্ডা সংলগ্ন মাঠে এ মোরগ লড়াই খেলার আয়োজন করা হয়।
মোরগ লড়াই শুরুর আগে, মোরগ বাছাই করে জোড় বাঁধা হয়। এবং কাতদার কাছ থেকে পায়ে ছুরি বেঁধে দুই পক্ষের মালিক মোরগকে মুখোমুখি ধরে কিছুক্ষণ দেখান, যাতে মোরগ উত্তেজিত হয়। তার পরে শুরু হয় মোরগের লড়াই।
ঐতিহ্যবাহী মোরগ লড়াই দেখতে হাজারো মানুষের সমাগম ঘটে। মোরগ লড়াই খেলায় অংশ নিতে সাতক্ষীরা, কালীগঞ্জ, দেবহাটা, কয়রা থানাসহ শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকার থেকে প্রতিযোগিরা প্রতিযোগিতাস্থলে মোরগ নিয়ে হাজির হন।স্থানীয় আদিবাসী মুণ্ডা সম্প্রদায়ের উদ্যোগে প্রতিবছর মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রায় এক থেকে দেড় হাজার মোরগ দিনভর জমজমাট লড়াইয়ে মেতে ওঠে। লড়াই ঘিরে মাঠে বসে অস্থায়ী দোকানপাট, খাবার ও খেলনার পসরা, গ্রামীণ মেলার আবহ তৈরি হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মনোতোষ মুন্ডা বলেন, আমি অনেক বছর ধরে এখানে মোরগ লড়াইয়ে অংশগ্রহণ করি। লড়াই এর জন্য প্রতিবছর আমরা প্রশিক্ষণ দিয়ে মোরগ পালন করি। দেশের নানা প্রান্তে খেলা হলে আমাদের আমন্ত্রণ জানানো হয়। আমরা এই খেলাকে ধরে রেখেছি। এছাড়াও আমাদের এলাকার অনেকে এখানে এই খেলায় অংশগ্রহণ করতে এসেছে। আমাদের ভালো লেগছে এত মানুষ আমাদের মোরগের এই খেলা উপভোগ করছে।
স্থানীয়রা জানান, এটি তাদের দীর্ঘদিনের ঐতিহ্য। পৌষ সংক্রান্তির আনন্দকে ঘিরে এই আয়োজন গ্রামবাংলার সংস্কৃতিরই একটি অংশ। অনেকে বলেন, এই দিনে আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাৎ এবং বিনোদনের অন্যতম মাধ্যম হলো এই মোরগ লড়াই।
মোরগ লড়াই দেখতে আসা বীর মুক্তিযোদ্ধা পরিমল গায়েন বলেন, আমাদের দেশে গ্রামীণ লোকজ খেলা হিসেবে বিভিন্ন খেলার প্রচলন ছিল। কাবাডি, ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই ইত্যাদি খেলাগুলো এখন প্রায় বিলুপ্তর পথে। মুরুব্বিদের কাছে প্রায়ই যে হারানো ঐতিহ্যের কথা শোনা যায়, এই মোরগ লড়াই ছিল সেই ঐতিহ্যেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ২ শত বছর ধরে এই খেলা হয়ে আসছে।
মোরগ লড়াই আয়োজক কমিটির পঞ্চান্ন মুন্ডা বলেন, আমাদের তিন পুরুষ আগে থেকে এই মোরগ লড়াই খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। আমরা ধর্মীয় কৃষ্টি কালচার হিসেবে পৌষের শেষ দিনে পৌষ (মকর) সংক্রান্তি উৎসবের সঙ্গে সাকরাইন উৎসবের অংশ হিসেবে সুদীর্ঘকাল ধরে মোরগ লড়াই প্রতিযোগিতা অয়োজন করে আসছি। কোনরকমে আমরা এখনো পর্যন্ত খেলাটি ধরে রেখেছি। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে এক থেকে দেড় হাজার মোরগ নিয়ে প্রতিযোগীরা অংশ নেন।
(আরকে/এএস/জানুয়ারি ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
- ‘সুন্দর আগামীর জন্য ভোট দিলাম’
- ‘১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে’
- ‘অধিকার পাহারা দিন’
- ‘আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন’
- বিমানের সাবেক এমডিসহ ৪ জন রিমান্ডে
- ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা
- দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
- নির্বাচনটি প্রশ্নবিদ্ধ থাকবে?
- মারা গেছেন অভিনেতা তিনু করিম
- বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- কাপ্তাইয়ে ২২ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ
- উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে
- ফরিদপুরে কেন্দ্রের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- নির্বাচন ঘিরে ক্ষুদ্র অর্থনীতির উত্থান
- নাতির কোলে ভর করে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
- ‘গণতন্ত্র ফিরে আসছে, মানুষ অনুভব করছে’
- সড়কে বাস সংকট, মালিক সমিতির দুঃখ প্রকাশ
- ‘চমৎকার ভোট হচ্ছে, কোনো শঙ্কা নেই’
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- বিমানের সাবেক এমডিসহ ৪ জন রিমান্ডে
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- ‘অধিকার পাহারা দিন’
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
১২ ফেব্রুয়ারি ২০২৬
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- কাপ্তাইয়ে ২২ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ
- উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে
- ফরিদপুরে কেন্দ্রের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- নাতির কোলে ভর করে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- লাইনে দাঁড়িয়ে ডা. জাহিদের ভোট প্রদান
- গোপালগঞ্জ ভোটকেন্দ্রে ককটেল হামলা, দুই আনসার সদস্যসহ আহত ৩
- ভারতে মারা যাওয়া মাকে শেষবারের মতো দেখলেন সাতক্ষীরায় বসবাসকারী দুই মেয়ে
- ‘গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো আজ’
-1.gif)








