কার্যালয়ে ঢুকে ২ শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত, বিচারের দাবিতে মানববন্ধন
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : মঙ্গলবার ১৩ জানুয়ারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সাংবাদিক পরিচয় দেন লিটন সিকদার নামে এক যুবক। তিনি ওই কর্মকর্তার কাছে আপত্তিকর প্রশ্ন তুলেন। এক পর্যায়ে টাকা দাবি করেন। শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকার এগুলোর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক তাকে (শিক্ষা কর্মকর্তা) মারধর করতে উদ্যত হন। এ সময় সেখানে উপস্থিত মাজড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসিফ আহমেদ বাঁধা দেন। পরে তাকে ধাক্কা দেয় ওই যুবক। এরপর তিনি সহকারী শিক্ষা কর্মকর্তা চঞ্চল শেখের কক্ষে গিয়ে তাকে এবং অপর সহকারী শিক্ষা কর্মকর্তা নবীন কুমার রায়কে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে ওই ২ শিক্ষা কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেন।
এমন ঘটনা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের। ঘটনার দিন রাতেই উপজেলা প্রাথমিক শিক্ষা বর্মকর্তা উত্তম কুমার সরকার বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা করেছেন। এতে লিটন সিকদারকে আসামী করা হয়েছে।
এর আগে গত ২২ অক্টোবর লিটন শিকদার কাশিয়ানী উপজেলার বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রধান শিক্ষকের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। টাকা না পেয়ে ওই যুবক প্রধান শিক্ষকে হুমকি দেন এবং অকথ্য ভাষায় তিরস্কার করেন। এ ২টি ঘটনায় কাশিয়ানী উপজেলার শিক্ষক সমাজ ক্ষুব্ধ। তারা এসব ঘটনার বিচারের দাবি জানিয়েছেন।
কর্মকর্তা-শিক্ষকদের লাঞ্ছিতের প্রতিবাদে ও বিচারের দাবিতে বুধবার (১৪ জানুয়ারি বিকেলে) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষা কর্মকর্তারা মানববন্ধন কর্মসূচী করেছেন।কাশিয়ানী শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত এ কর্মসূচীতে ৩শ’ শিক্ষক ও কাশিয়ানীতে কর্মরত শিক্ষা কর্মকর্তারা অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা চঞ্চল শেখ, নবীন কুমার রায়, বাংলাদেশ শিক্ষক সমিতির কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মনিরুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হাসান বুলবুল, শিক্ষক শরীফ মাসুদুন নবী, কুতুব উদ্দিন, আসিফ আহমেদ, মামুনুর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, ‘শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। কিন্তু উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক লাঞ্ছিত হয়েছে। টাকা দাবির ঘটনা ঘটেছে। এটি খুবই দুঃখজনক। এসব ঘটনার মূল অভিযুক্ত লিটন শিকদারকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। কর্মকর্তা-শিক্ষকদের সম্মান রক্ষা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে কঠোর কর্মসূচী ঘোষণার হুশিয়ারী দেন তারা।
কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান মামলা দয়ের তথ্য নিশ্চিত করে জানান, অভিযুক্ত লিটনকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। প্রাথমিক তদন্তে টাকা দাবি ও শিক্ষা কর্মকর্তাদের শারিরীকভাবে লাঞ্ছিত করার সত্যতা পাওয়া গেছে। প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে ঘটে যাওয়া বিষয়টিও আমরা তদন্ত করে দেখছি।
(টিবি/এসপি/জানুয়ারি ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ইয়াহিয়া খান রাওয়ালপিন্ডিতে ঈদের নামাজ আদায় করেন
- দিনাজপুর- ৬ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থী ডা. জাহিদ
- ফরিদপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- দিনাজপুরে তারেক রহমানের আগমনে ব্যাপক প্রস্তুতি
- গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
- নিক্সন চৌধুরীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ বিএনপি প্রার্থী বাবুলের
- শ্যামনগরে ১৪টি এয়ারগান ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
- সালথায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে ভ্রাম্যমান আদালত
- ‘স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারাই ধর্মের নামে রাজনৈতিক বিভাজন করতে চায়’
- ‘আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই’
- মহম্মদপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক
- কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর, আহত ১০
- জামায়াতের মুনাফিকির কারণে ধানের শীষের গণজোয়ার
- ফুলপুরে সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা
- ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা
- ‘এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা’
- প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
- নির্বাচন ও ব্যালটে হাদীর প্রভাব: রাজনীতি কোন পথে?
- নিউ ইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও
- বড়াইগ্রামে গাড়ির ধাক্কায় নারী ভিক্ষুকের মৃত্যু
- ‘মানুষ রাতে নির্ভয়ে দরজা খোলা রেখে ঘুমাতে পারবে’
- ‘ফ্যামিলি কার্ড প্রতিটি পরিবারের জন্য, কাউকে ধরনা দিতে হবে না’
- নড়াইলে নদীতে নিখোঁজের ৬ দিন পর মিলল মরদেহ
- ভাড়া গাড়িতে টহল জোরদার করেছে সেনাবাহিনী
- ‘তালা-কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন’
- ‘নোটিশ, আমিরগঞ্জ স্টেশন বন্ধ’
- পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নাম
- কুমিল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
- হেমন্ত এলো
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
-1.gif)








