সোনারগাঁয়ে রাজনৈতিক বিরোধের জেরে হামলার অভিযোগ, আহত ৪
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রাজনৈতিক বিরোধের জেরে এক পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় নারী ও অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সোনারগাঁ থানাধীন মোগরাপাড়া ইউনিয়নের ইলিয়াসদি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোঃ সাব্বির আল রাজ (২০) সোনারগাঁ থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, তিনি জাতীয় নাগরিক পার্টি (এনপিসি)-এর ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব। অভিযোগে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক বিরোধের জেরে স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার আলী মেম্বার (সাবেক মেম্বার)সহ মোট ৭ জন নামীয় ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জন তাঁর মামার পরিবারের ওপর হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে অভিযুক্তরা দা, চাপাতি, লোহার রড, হকিস্টিক ও লাঠিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইলিয়াসদি চকের বাড়িতে তাঁর মামা আনামত উল্লাহর বসতবাড়ীর উঠানে অনধিকার প্রবেশ করে। এ সময় আনামত উল্লাহকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করলে তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর মেজো মামা মোঃ মোস্তফা (৩০), নানী গুলে আক্তার (৬০) ও মামী মোসাঃ কাজলী (২৩) আক্রান্ত হন। অভিযোগে বলা হয়, হামলায় মোঃ মোস্তফার বাম পা থেঁতলে যায়, বৃদ্ধা গুলে আক্তারকে মারধর ও চুল ধরে টানা-হেঁচড়া করা হয় এবং অন্তঃসত্ত্বা মোসাঃ কাজলীর পেটে লাথি মারা হয়।
আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
অভিযুক্ত আনোয়ার মেম্বার বলেন, ছেলেটা মাদকসেবী রাজনৈতিক পরিচয় দিয়ে মাদকদ্রব্য কেনা-বেচা করে। তার প্রতিবাদ করায় আমাদেরকে মারধর করে উল্টো আমাদের বিরুদ্ধেই থানায় অভিযোগ করেছে।
এ বিষয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এমএস/এএস/জানুয়ারি ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ৩ দিনের জন্য নিষিদ্ধ হলো মোটরসাইকেল চলাচল
- ‘দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর’
- ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭
- প্রতিশ্রুতির বন্যায় ভাসছে সাতক্ষীরার ভোটাররা, নিরাপত্তার চাদরে ঢাকা কেন্দ্র
- পাংশা উপজেলায় ৭৭ ভোটকেন্দ্রে সিসিটিভি, নিরাপত্তা জোরদার
- ২৩ বছর পরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
- নির্বাচনের ছুটিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীর ঢল
- গোলাখালীতে যোগাযোগ, শিক্ষা-স্বাস্থ্য সংকটে ভোটাররা, এখনো যাননি কোনো প্রার্থী
- জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নগরকান্দায় নিরাপত্তা জোরদার
- বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং-এ বায়োডাইজেস্টার স্থাপন
- সোনাতলায় দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
- ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’
- ‘ফরিদপুরে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির জয় নিশ্চিত’
- নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব'র আত্মপ্রকাশ
- দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ঢাকার কৌশলগত স্বকীয়তার পরীক্ষা
- নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর দ্রুত মোতায়েন সক্ষমতা
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ক্ষমতার অক্টোপাস: রাষ্ট্র দখল ও আমজনতার নাভিশ্বাস
- এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে সুপার বোলে বিজ্ঞাপন সম্প্রচার
- নিউ ইয়র্কে বাংলাদেশি যুবককে পুলিশের গুলির ঘটনায় সমালোচনার মুখে মেয়র মামদানি
- সুপার বোলে 'ব্যাড বানি'র শো নিয়ে মার্কিন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া
- ভোটাধিকার
- কাপ্তাইয়ে বিএনপির বিশাল গণমিছিল, দীপেন দেওয়ানের পক্ষে প্রচারণার জমজমাট সমাপ্তি
- গোপালগঞ্জে বিএনপির প্রার্থী ডা. কে এম বাবরের নির্বাচনী শোভাযাত্রা
- ‘খালেদা জিয়ার সঙ্গে সংসদে বসার স্বপ্ন ছিল’
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
১১ ফেব্রুয়ারি ২০২৬
- ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭
- প্রতিশ্রুতির বন্যায় ভাসছে সাতক্ষীরার ভোটাররা, নিরাপত্তার চাদরে ঢাকা কেন্দ্র
- পাংশা উপজেলায় ৭৭ ভোটকেন্দ্রে সিসিটিভি, নিরাপত্তা জোরদার
-1.gif)








