টাঙ্গাইলে শিক্ষাদীক্ষা একাডেমির 'কাব্যকলা উৎসব' অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাহিত্য ও শিল্পচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে শিক্ষাদীক্ষা একাডেমি উদ্যোগে কাব্যকলা উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
১৭ জানুয়ারি রাতে এক অনাড়ম্বর পরিবেশে শিক্ষাদীক্ষা একাডেমির উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে আনন্দঘন ও সৃজনশীল পরিবেশে উৎসবটির পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে ১৬ জানুয়ারি (শুক্রবার) শিক্ষাদীক্ষা একাডেমির আয়োজনে উৎসবের অংশ হিসেবে শিশুদের জন্য চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় মনোমুগ্ধকর ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিজয়ীদের হাতে সম্মাননা চেক প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়। অনুষ্ঠানে সম্মানিত বিচারকমণ্ডলীর হাতে শিক্ষাদীক্ষা একাডেমির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আদনান রাসেল ও ছন্দা'র সঞ্চালনায় অনুষ্ঠানে চিত্রাঙ্কন বিভাগের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন আলম, মাহবুবুর রহমান রাজীব, নূপুর মাহবুব ও মুহাম্মদ আব্দুল মতিন।
আবৃত্তি বিভাগের বিচারক দেবাশীষ দে, অনিক রহমান বুলবুল, তরুণ ইউসুফ ও কাশীনাথ মুজুমদার।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষাদীক্ষা একাডেমির অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
শিক্ষাদীক্ষা একাডেমির ম্যানেজিং ডিরেক্টর জনাব মেজর (অবঃ) সাকিয়ে কাওসার বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মানসিক, সাংস্কৃতিক ও নৈতিক বিকাশে সাহিত্য ও শিল্পভিত্তিক আয়োজনের গুরুত্ব অপরিসীম। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষাদীক্ষা একাডেমির ডিরেক্টর ও চিফ একাডেমিক এডভাইজার এস. এম. ফরিদ বলেন, আবৃত্তি ও চিত্রাঙ্কন মানুষের জীবনের সব ধরনের যোগাযোগ দক্ষতার মূল কাঠামোকে সুচারুভাবে গড়ে তোলে। মানুষের সফল ও সুন্দর জীবনের অন্যতম শর্ত হলো কার্যকর কমিউনিকেশন। সে কারণেই প্রথাগত পড়ালেখার পাশাপাশি বিগত ছয় বছর ধরে শিক্ষাদীক্ষা একাডেমি ‘শিক্ষাদীক্ষা কাব্যকলা’ শিরোনামে নিয়মিত আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে আসছে। এ ধরনের আয়োজন ভবিষ্যতে শিশুদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
(এসএএম/এএস/জানুয়ারি ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ইয়াহিয়া খান রাওয়ালপিন্ডিতে ঈদের নামাজ আদায় করেন
- দিনাজপুর- ৬ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থী ডা. জাহিদ
- ফরিদপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- দিনাজপুরে তারেক রহমানের আগমনে ব্যাপক প্রস্তুতি
- গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
- নিক্সন চৌধুরীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ বিএনপি প্রার্থী বাবুলের
- শ্যামনগরে ১৪টি এয়ারগান ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
- সালথায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে ভ্রাম্যমান আদালত
- ‘স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারাই ধর্মের নামে রাজনৈতিক বিভাজন করতে চায়’
- ‘আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই’
- মহম্মদপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক
- কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর, আহত ১০
- জামায়াতের মুনাফিকির কারণে ধানের শীষের গণজোয়ার
- ফুলপুরে সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা
- ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা
- ‘এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা’
- প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
- নির্বাচন ও ব্যালটে হাদীর প্রভাব: রাজনীতি কোন পথে?
- নিউ ইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও
- বড়াইগ্রামে গাড়ির ধাক্কায় নারী ভিক্ষুকের মৃত্যু
- ‘মানুষ রাতে নির্ভয়ে দরজা খোলা রেখে ঘুমাতে পারবে’
- ‘ফ্যামিলি কার্ড প্রতিটি পরিবারের জন্য, কাউকে ধরনা দিতে হবে না’
- নড়াইলে নদীতে নিখোঁজের ৬ দিন পর মিলল মরদেহ
- ভাড়া গাড়িতে টহল জোরদার করেছে সেনাবাহিনী
- ‘তালা-কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন’
- ‘নোটিশ, আমিরগঞ্জ স্টেশন বন্ধ’
- পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নাম
- কুমিল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
- হেমন্ত এলো
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
-1.gif)








