আমির হামজার বক্তব্যের প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কটূক্তি করার অভিযোগে জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এ সময় বিক্ষোভকারীরা আমির হামজার কুশপুত্তলিকায় জুতার মালা পরিয়ে গণজুতা নিক্ষেপের মাধ্যমে প্রতিবাদ জানান।
শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে পৌর শহরের রেলগেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের পুরাতন রিকশাস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।
তিনি বলেন, একজন ধর্মীয় বক্তার মুখ থেকে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য আসে, তাহলে কোনোভাবেই আমরা তা মেনে নিতে পারি না। এটি শুধু একটি পরিবারের নয়, বরং শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী কোটি মানুষের অনুভূতিতে আঘাত।
তিনি আরো বলেন, বিএনপি স্বাধীনতার ঘোষক। ধানের শীষ স্বাধীনতার পক্ষের প্রতীক, আর দাঁড়িপাল্লা স্বাধীনতার বিরুদ্ধের প্রতীক। জামায়াত নেতা আমির হামজা যেভাবে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করেছেন। এমন জঘন্য কর্মকাণ্ডের প্রতিবাদে জনগণ তার কুশপুত্তলিতে গণজুতা নিক্ষেপের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে। যদি মনে করেন একাত্তরের প্রতিশোধ নেবেন, ভুল করবেন, জামায়াত ইসলামী স্বাধীনতার বিপক্ষের শক্তি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মালিথা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, সাকে কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত নেতা আমির হামজার ২০২৩ সালের একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে করা একটি মন্তব্যকে অনেকেই আপত্তিকর ও সম্মানহানিকর হিসেবে অভিহিত করেছেন, যার জের ধরেই এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
(এসকেকে/এএস/জানুয়ারি ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ইয়াহিয়া খান রাওয়ালপিন্ডিতে ঈদের নামাজ আদায় করেন
- দিনাজপুর- ৬ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থী ডা. জাহিদ
- ফরিদপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- দিনাজপুরে তারেক রহমানের আগমনে ব্যাপক প্রস্তুতি
- গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
- নিক্সন চৌধুরীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ বিএনপি প্রার্থী বাবুলের
- শ্যামনগরে ১৪টি এয়ারগান ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
- সালথায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে ভ্রাম্যমান আদালত
- ‘স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারাই ধর্মের নামে রাজনৈতিক বিভাজন করতে চায়’
- ‘আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই’
- মহম্মদপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক
- কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর, আহত ১০
- জামায়াতের মুনাফিকির কারণে ধানের শীষের গণজোয়ার
- ফুলপুরে সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা
- ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা
- ‘এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা’
- প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
- নির্বাচন ও ব্যালটে হাদীর প্রভাব: রাজনীতি কোন পথে?
- নিউ ইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও
- বড়াইগ্রামে গাড়ির ধাক্কায় নারী ভিক্ষুকের মৃত্যু
- ‘মানুষ রাতে নির্ভয়ে দরজা খোলা রেখে ঘুমাতে পারবে’
- ‘ফ্যামিলি কার্ড প্রতিটি পরিবারের জন্য, কাউকে ধরনা দিতে হবে না’
- নড়াইলে নদীতে নিখোঁজের ৬ দিন পর মিলল মরদেহ
- ভাড়া গাড়িতে টহল জোরদার করেছে সেনাবাহিনী
- ‘তালা-কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন’
- ‘নোটিশ, আমিরগঞ্জ স্টেশন বন্ধ’
- পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নাম
- কুমিল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
- হেমন্ত এলো
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
-1.gif)








