‘গোপালগঞ্জে একটি শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে আমরা কাজ করছি’
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, গোপালগঞ্জে উৎসাহ-উদ্দিপনা ও সকলের অংশ গ্রহণের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে আমরা কাজ করছি। সকলে যাতে গণভোটে অংশ নেয় সে ব্যাপরেও সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
আজ রবিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আইন-শৃংখলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে “নিরাপত্তা সমন্বয় সভা” শেষে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে এ কথা বলেন।
তিনি আরো বলেন, আইন-শংখলা বাহিনীর সাথে যারা জড়িত রয়েছেন তারা সবসময় তৎপর রয়েছেন।আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের কাজ করতে হয় আমরা তা সবটাই করবো বলে তিনি জানান।
এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, সেনা ক্যাম্পের অফিসারবৃন্দ সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০ টায় রেঞ্জ ডিআইজি ঢাকা থেকে সরাসরি গোপালগঞ্জ পুলিশ অফিসার্স মেসে আসেন। সেখানে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। এসময় জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
পরে পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডিআইজি। পুলিশ সুপার মো: হাবীবুল্রাহর সভাপতিত্বে অনুষ্ঠি এ সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স, সিভিল স্টাফগণ অংশ নেন। তারা তাদের পেশাগত বিভিন্ন প্রতিবন্ধকতা/সমস্যা দুরীভূত করা, বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি, মাঠ পর্যায়ে কাজের প্রতিবন্ধকতাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেন। ডিআইজি মনোযোগ সহকারে তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন। ডিআইজি তাঁর বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আহতদের জন্য দ্রুত সুস্থতা কামনা করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে সততা, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে তিনি নির্দেশ প্রদান করেন। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সকল অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন।
তিনি প্রধান উপদেষ্টার প্রত্যাশা উল্লেখ করে বলেন, ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।" এরপর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক।
সভায় গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, ডেপুটি ডিরেক্টর এনএসআই, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ অতিরিক্ত পুলিশ সুপার - র্যাব, গোপালগঞ্জ জেলায় কর্মরত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা পুলিশের সকল কর্মকর্তাগণ, সকল অফিসার ইনচার্জগণ।
প্রধান অতিথি সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট- ২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদারীদের সাথে কাজ করতে বলেন। জেলার সকল দপ্তরের সাথে ভালো সমন্বয় রেখে কাজ করতে পরামর্শ দেন। এছাড়া জনগণের বন্ধু হয়ে পুলিশকে সততা, নিষ্ঠা, পেশাদারিত্বের সাথে কাজের মাধ্যমে পুলিশ ও জনগণের সুসম্পর্ক বজায় রাখাসহ পুলিশের ইমেজ বৃদ্ধির জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
(টিবি/এসপি/জানুয়ারি ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ইয়াহিয়া খান রাওয়ালপিন্ডিতে ঈদের নামাজ আদায় করেন
- দিনাজপুর- ৬ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থী ডা. জাহিদ
- ফরিদপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- দিনাজপুরে তারেক রহমানের আগমনে ব্যাপক প্রস্তুতি
- গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
- নিক্সন চৌধুরীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ বিএনপি প্রার্থী বাবুলের
- শ্যামনগরে ১৪টি এয়ারগান ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
- সালথায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে ভ্রাম্যমান আদালত
- ‘স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারাই ধর্মের নামে রাজনৈতিক বিভাজন করতে চায়’
- ‘আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই’
- মহম্মদপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক
- কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর, আহত ১০
- জামায়াতের মুনাফিকির কারণে ধানের শীষের গণজোয়ার
- ফুলপুরে সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা
- ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা
- ‘এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা’
- প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
- নির্বাচন ও ব্যালটে হাদীর প্রভাব: রাজনীতি কোন পথে?
- নিউ ইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও
- বড়াইগ্রামে গাড়ির ধাক্কায় নারী ভিক্ষুকের মৃত্যু
- ‘মানুষ রাতে নির্ভয়ে দরজা খোলা রেখে ঘুমাতে পারবে’
- ‘ফ্যামিলি কার্ড প্রতিটি পরিবারের জন্য, কাউকে ধরনা দিতে হবে না’
- নড়াইলে নদীতে নিখোঁজের ৬ দিন পর মিলল মরদেহ
- ভাড়া গাড়িতে টহল জোরদার করেছে সেনাবাহিনী
- ‘তালা-কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন’
- ‘নোটিশ, আমিরগঞ্জ স্টেশন বন্ধ’
- পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নাম
- কুমিল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
- হেমন্ত এলো
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
-1.gif)








