ফরিদপুরে কোটি টাকা মূল্যের দুর্লভ কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় কোটি টাকা মূল্যের ১১৮ কেজি ওজনের দুর্লভ কষ্টিপাথর সদৃশ একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। এসময় ওই মুর্তিটি পাচারকারী সন্দেহে আসাদুজ্জামান ওরফে সাদ্দাম শেখ (৩৫) নামের একজনকে আটক করেছে র্যাব-১০ (সিপিসি)-এর এক র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান ওরফে সাদ্দাম শেখ আন্তঃজেলা পাচারকারী চক্রের প্রধান।
রবিবার (১৮ জানুয়ারি) বিকাল অনুমান পৌনে পাঁচটার দিকে র্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন বুরাইচ এলাকায় অভিযান পরিচালনা করে এ দুর্লভ কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার করে এবং উপরোক্ত পাচারকারী ব্যক্তিকে গ্রেপ্তার করে।
রবিবার রাত ৯টার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সিনি. সহকারি পুলিশ সুপার তাপস কর্মকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প জানতে পারে যে, কতিপয় চোরাকারবারী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের মূর্তির বড় বড় চালান নিয়ে এসে তাদের সুবিধাজনক স্থানে মজুদ করে রেখেছে। এ বিষয়টি জানতে পেরে বর্ণিত আভিযানিক দল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় আনুমানিক ১,০০,০০,০০০/- (এক কোটি) টাকা মূল্যমানের একটি প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মো. আসাদুজ্জামান ওরফে সাদ্দাম শেখ (৩৫) ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বুরাইচ গ্রামের শেখ বাড়ীর মো. আকবর হোসেন শেখের পুত্র বলে জানা গেছে।
র্যাবের উদ্ধারকৃত এ বিষ্ণু মূর্তিটির ওজন ১১৮.৬০ কেজি ও উচ্চতায় ৪৯ ইঞ্চি বলে পরিলক্ষিত হয়েছে।
এদিকে, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মো. আসাদুজ্জামান ওরফে সাদ্দাম শেখ স্বীকার করেছে যে, সে ও তার সাথের কতিপয় ব্যক্তি পরস্পর যোগসাজশে অবৈধভাবে কষ্টিপাথরের মুর্তি সংগ্রহ করে চোরাচালানের মাধ্যমে পাচার করতো। এছাড়া, তার বিরুদ্ধে মাদক ও চুরি মামলাসহ বিভিন্ন থানায় অন্তত ৯ টি মামলা রয়েছে এবং সে একটি মাদক মামলার সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামিও বটে।
গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃত মো. আসাদুজ্জামান ওরফে সাদ্দাম শেখ (৩৫)-কে থানা পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান দৈনিক বাংলা ৭১'কে জানান, 'গ্রেপ্তারকৃত এ আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতের নিকট সোপর্দ করা হবে'।
(আরআর/এএস/জানুয়ারি ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ইয়াহিয়া খান রাওয়ালপিন্ডিতে ঈদের নামাজ আদায় করেন
- দিনাজপুর- ৬ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থী ডা. জাহিদ
- ফরিদপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- দিনাজপুরে তারেক রহমানের আগমনে ব্যাপক প্রস্তুতি
- গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
- নিক্সন চৌধুরীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ বিএনপি প্রার্থী বাবুলের
- শ্যামনগরে ১৪টি এয়ারগান ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
- সালথায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে ভ্রাম্যমান আদালত
- ‘স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারাই ধর্মের নামে রাজনৈতিক বিভাজন করতে চায়’
- ‘আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই’
- মহম্মদপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক
- কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর, আহত ১০
- জামায়াতের মুনাফিকির কারণে ধানের শীষের গণজোয়ার
- ফুলপুরে সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা
- ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা
- ‘এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা’
- প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
- নির্বাচন ও ব্যালটে হাদীর প্রভাব: রাজনীতি কোন পথে?
- নিউ ইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও
- বড়াইগ্রামে গাড়ির ধাক্কায় নারী ভিক্ষুকের মৃত্যু
- ‘মানুষ রাতে নির্ভয়ে দরজা খোলা রেখে ঘুমাতে পারবে’
- ‘ফ্যামিলি কার্ড প্রতিটি পরিবারের জন্য, কাউকে ধরনা দিতে হবে না’
- নড়াইলে নদীতে নিখোঁজের ৬ দিন পর মিলল মরদেহ
- ভাড়া গাড়িতে টহল জোরদার করেছে সেনাবাহিনী
- ‘তালা-কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন’
- ‘নোটিশ, আমিরগঞ্জ স্টেশন বন্ধ’
- পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নাম
- কুমিল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
- হেমন্ত এলো
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
-1.gif)








