‘নির্বাচনী বিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা’
রিপন মারমা, রাঙ্গামাটি : বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা- ২০২৫’ প্রতিপালনের লক্ষ্যে রাঙ্গামাটির কাপ্তাইয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. রুহুল আমিন ভিডিও চিত্রের মাধ্যমে নির্বাচনী আচরণ বিধিমালার বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি জানান, বিধিমালা অনুযায়ী নির্বাচন-পূর্ব সময়ে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীকে বিধিমালার ৪ থেকে ২৫ নম্বর পর্যন্ত সকল বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা, অনুদান বা উপটৌকন প্রদান বা প্রতিশ্রুতি দেওয়া যাবে না। প্রার্থী কোনো প্রতিষ্ঠান বা সমিতি থেকে কোনো ধরনের সংবর্ধনা গ্রহণ করতে পারবেন না। প্রচারণার কাজে সরকারি সার্কিট হাউজ, ডাক-বাংলো বা রেস্ট হাউজ ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
অবহিতকরণ সভায় কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল এবং কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল উপস্থিত ছিলেন।
এছাড়াও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সংসদীয় আসনের বিএনপি কর্তৃক মনোনিত ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান এর কাপ্তাই উপজেলা নির্বাচনী পরিচালনা কমিটির উপদেষ্টা ডা: রহমত উল্লাহ, উপদেষ্টা ইকরাম হোসেন বেলাল, আহবায়ক লোকমান আহমেদ, সদস্য সচিব দিলদার হোসেন, যুগ্ম আহবায়ক ইয়াছিন মামুন, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনরুর রশিদ, কাপ্তাই উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি আবুল হাসেম সহ প্রতিদন্ধী রাজনৈতিক দলের প্রতিনিধির, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সামনে ইউএনও মহোদয় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন এবং নির্বাচন কমিশনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
(টিবি/এসপি/জানুয়ারি ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- ইয়াহিয়া খান রাওয়ালপিন্ডিতে ঈদের নামাজ আদায় করেন
- দিনাজপুর- ৬ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থী ডা. জাহিদ
- ফরিদপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- দিনাজপুরে তারেক রহমানের আগমনে ব্যাপক প্রস্তুতি
- গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
- নিক্সন চৌধুরীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ বিএনপি প্রার্থী বাবুলের
- শ্যামনগরে ১৪টি এয়ারগান ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
- সালথায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে ভ্রাম্যমান আদালত
- ‘স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারাই ধর্মের নামে রাজনৈতিক বিভাজন করতে চায়’
- ‘আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই’
- মহম্মদপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক
- কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর, আহত ১০
- জামায়াতের মুনাফিকির কারণে ধানের শীষের গণজোয়ার
- ফুলপুরে সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা
- ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা
- ‘এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা’
- প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
- নির্বাচন ও ব্যালটে হাদীর প্রভাব: রাজনীতি কোন পথে?
- নিউ ইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও
- বড়াইগ্রামে গাড়ির ধাক্কায় নারী ভিক্ষুকের মৃত্যু
- ‘মানুষ রাতে নির্ভয়ে দরজা খোলা রেখে ঘুমাতে পারবে’
- ‘ফ্যামিলি কার্ড প্রতিটি পরিবারের জন্য, কাউকে ধরনা দিতে হবে না’
- নড়াইলে নদীতে নিখোঁজের ৬ দিন পর মিলল মরদেহ
- ভাড়া গাড়িতে টহল জোরদার করেছে সেনাবাহিনী
- ‘তালা-কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন’
- ‘নোটিশ, আমিরগঞ্জ স্টেশন বন্ধ’
- পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নাম
- কুমিল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
- হেমন্ত এলো
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
-1.gif)








