ঘটনা রহস্যজনক
তালায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই কোটি ১০ লাখ টাকা লুট
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল পোল্ট্রি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এ সময় দুই কোটি ১০ লাখ টাকা লুট করে ডাকাতরা পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) গভীর রাতে তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের গণেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পোল্ট্রি ব্যবসায়ী রুহুল আমিনের খামারবাড়িতে ৪–৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডিবি পুলিশের পরিচয় দিয়ে প্রবেশ করে।
রুহুল আমিনের মা আফরোজা বেগম জানান, রাত আনুমানিক ২টার দিকে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন। তারা দাবি করে, বাড়িতে আওয়ামী লীগের লোক রয়েছে। এ কথা বলে ঘরে প্রবেশ করে তারা প্রথমে কাউকে না পেয়ে অস্ত্র আছে কি না জানতে চায়। অস্ত্র না পেয়ে তাকে ধমক দিয়ে চুপ থাকতে বাধ্য করে এবং ঘরে রাখা টাকার বিষয়ে জিজ্ঞাসা করে।
একপর্যায়ে ডাকাতরা ঘরের ভেতর থেকে ১০ লাখ টাকা এবং ঘরের বাইরে জ্বালানি ঘরের মাচার মধ্যে রাখা আরও ২ কোটি টাকা লুট করে নেয়। এ সময় তারা বাজি ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে দ্রুত পালিয়ে যায়।
পোল্ট্রি ফিড ব্যবসায়ী রুহুল আমিন জানান, ঘটনার সময় তিনি তার নতুন বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বিষয়টি জানতে পারেন।
খবর পেয়ে মঙ্গলবার দুপুরে তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফল কবির পুলিশ জানান, ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(আরকে/এসপি/জানুয়ারি ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- ইয়াহিয়া খান রাওয়ালপিন্ডিতে ঈদের নামাজ আদায় করেন
- দিনাজপুর- ৬ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থী ডা. জাহিদ
- ফরিদপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- দিনাজপুরে তারেক রহমানের আগমনে ব্যাপক প্রস্তুতি
- গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
- নিক্সন চৌধুরীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ বিএনপি প্রার্থী বাবুলের
- শ্যামনগরে ১৪টি এয়ারগান ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
- সালথায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে ভ্রাম্যমান আদালত
- ‘স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারাই ধর্মের নামে রাজনৈতিক বিভাজন করতে চায়’
- ‘আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই’
- মহম্মদপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক
- কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর, আহত ১০
- জামায়াতের মুনাফিকির কারণে ধানের শীষের গণজোয়ার
- ফুলপুরে সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা
- ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা
- ‘এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা’
- প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
- নির্বাচন ও ব্যালটে হাদীর প্রভাব: রাজনীতি কোন পথে?
- নিউ ইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও
- বড়াইগ্রামে গাড়ির ধাক্কায় নারী ভিক্ষুকের মৃত্যু
- ‘মানুষ রাতে নির্ভয়ে দরজা খোলা রেখে ঘুমাতে পারবে’
- ‘ফ্যামিলি কার্ড প্রতিটি পরিবারের জন্য, কাউকে ধরনা দিতে হবে না’
- নড়াইলে নদীতে নিখোঁজের ৬ দিন পর মিলল মরদেহ
- ভাড়া গাড়িতে টহল জোরদার করেছে সেনাবাহিনী
- ‘তালা-কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন’
- ‘নোটিশ, আমিরগঞ্জ স্টেশন বন্ধ’
- পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নাম
- কুমিল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
- হেমন্ত এলো
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
-1.gif)








