কালিগঞ্জে সরস্বতী প্রতিমা ভাঙচুর
বিচার হয় না তাই অভিযোগ করিনি: পবিত্র
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : রাতের আঁধারে নির্মাণাধীন সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার ভোর আনুমানিক তিনটার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের পূর্ব তেঁতুলিয়া গ্রামের পবিত্র স্বর্ণকাারের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে বিচার হয়না তাই থানায় লিখিত অভিযোগ করা হয়নি বলে জানান পবিত্র স্বর্ণকার।
পূর্ব তেঁতুলিয়া গ্রামের মধুসুধন স্বর্ণকারের ছেলে গোপাল স্বর্ণকার জানান, স্থানীয় কয়েকজন কিশোর মিলে গত ছয় বছর ধরে পবিত্র স্বর্ণকারের বাস্তু ভিটায় সরস্বতী পুজা করে আসছেন তারা। স্থানীয় যুব সংঘের সদস্য একান্ত সরকার এবার ওই প্রতিমা তৈরি করছিলেন। প্রতিমার ব্যয় নির্ধারণ করা হয় ১২ হাজার টাকা। প্রতিমার গায়ের মাটি শুকানোর জন্য পবিত্র স্বর্ণকারের বাড়ির সামনের জমিতে রাখা ছিল।মঙ্গলবার থেকে ওই প্রতিমার গায়ে রং দেওয়ার কথা ছিল। শুক্রবার সরস্বতী পুজার দিন। সকালে তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই প্রতিমা ভাংচুর করা অবস্থায় দেখে কয়েকজনকে অবহিত করেন।
পবিত্র স্বর্ণকার জানান, গোপাল স্বর্ণকারের কাছে খবর পেয়ে তিনি ভাংচুর করা প্রতিমা দেখে কালিগঞ্জ থানায় খবর দেন। কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব, কালিগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) মঈনউদ্দিন খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল হোসেন, বিজিবি কর্মকর্তা, সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন, বাংলাদেশ মাইনরিটি জাতীয় পার্টির প্রার্থী রুবেল হোসেনসহ প্রশাসনের বিভিন্ন স্থরের মানুষ তাদের বাড়িতে ছুঁটে আসেন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তবে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব ভাঙচুর করা প্রতিমার ভিডিও বা স্থির ছবি ফেইসবুক বা কোথায় না দেওয়ার জন্য বলেন। ওই প্রতিমা দ্রুত সরানোর জন্য বলেন তিনি। এতে স্থানীয় যুবকরা ক্ষুব্ধ হন। একপর্যায়ে তারা কয়রা উপজেলা থেকে একটি প্রতিমা কিনে পুজা করার সিদ্ধান্ত নেন।
পবিত্র স্বর্ণকার অভিযোগ করে বলেন, ইতিপূর্বে কালিগঞ্জ উপজেলায় অনেক প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। কোনটার বিচার পাওয়া গেছে এমনটি তার জানা নেই। তাই তারা থানায় কোন লিখিত অভিযোগ করেননি।
তবে প্রতীক বরাদ্দের আগের রাতে প্রতিমা ভাঙচুর নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষজন মুখ খুলতে না চাইলেও তারা বলেন, ভোট যত কাছাকাছি আসবে ও ভেট শেষে প্রতিমা ভাংচুর হওয়া নতুন কিছু নয়। বুধবার ও বৃহষ্পতিবার রাতভর সরস্বতী প্রতিমা পাহারা দেওয়ার জন্য সকল সনাতনীদের প্রতি আহবান জানান তারা।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল হোসেন বুধবার সন্ধ্যায় জানান, বিষয়টি নিয়ে থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
এ ব্যাপারে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীবের সঙ্গে বুধবার বিকেল ৫টা ৪৯ মিনিটে তার মুঠোফোনে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
(আরকে/এসপি/জানুয়ারি ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘বিমা খাতে অনিয়ম-দুর্নীতি গভীরে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে’
- ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬
- মুক্তিবাহিনী শালদা নদীর পাকসেনা ঘাঁটির ওপর তীব্র আক্রমণ চালায়
- ১ হাজার ২শ’ মিটার চায়না ম্যাজিক জাল ধ্বংস
- মহম্মদপুরে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ উদযাপন
- ‘বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে’
- নোংরা পরিবেশে খাবার তৈরি: দুই হোটেলকে ১৪ হাজার টাকা জরিমানা
- সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জদি দখল, ভাঙচুর ও লুটপাট
- দিনাজপুরে বিএডিসি'র সার নিয়ে তুঘলকি কারবার
- বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’
- চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অনেককে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
- বাগেরহাটে নিখোঁজের তিনদিন পর খালে মিললো শিশুর লাশ, আটক ৫
- সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- বিটপি গ্রুপের কর্মীদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- কলাপাড়ায় বাস চাপায় ছয় বছরের শিশুর মৃত্যু
- লোকালয় থেকে উদ্ধার ৯ ফুট অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
- কলারোয়ায় ৫৪ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১
- পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- চাঁদা না পেয়ে নানাভাবে ফাঁসানোর চেষ্টা, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- ‘অধিকাংশ কর্মকর্তা চোর’-দুর্নীতির দায় কি শুধু কর্মকর্তাদের?
- আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু হাফসার
- কাপ্তাইয়ে ৬০ বছরের ১৩২ কেভি লাইন পরিণত হয়েছে মরণফাঁদে
- শহরে যেভাবে গড়ে তুলবেন সবুজ ছাদবাগান
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- ভোট বর্জন সার্থক: রিজভী
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
-1.gif)








