বিএনপি নেতাকে গলা কেটে হত্যা: অভিযুক্তের বাড়িতে আগুন, বৃদ্ধার মৃত্যু
অমর ডি কস্তা, নাটোর : নাটোরের সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য ও কলেজশিক্ষক রেজাউল করিমকে (৫২) গলা কেটে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত আব্দুল ওহাব নামে এক ব্যক্তির বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই আগুনে পুড়ে মারা গেছেন ছাবিহা বেগম (৭২) নামে এক বৃদ্ধা। ওই বৃদ্ধা আব্দুল ওহাবের কি হন তা জানা যায়নি। এ দুটি হত্যার ঘটনায় এলাকার উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে।
বুধবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া গ্রামে খুন হন বিএনপির নেতা ও কলেজশিক্ষক রেজাউল করিম। এরপর রাত পৌনে ১২টার দিকে একই গ্রামের আব্দুল ওহাবের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিভিয়ে ফেলেন। পরে নিজ ঘর থেকে উদ্ধার করা হয় ওই বৃদ্ধার লাশ।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), অতিরিক্ত পুলিশ সুপার (সিংড়া সার্কেল) ও স্থানীয় সেনা ক্যাম্পের ক্যাপ্টেনসহ সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
নিহত রেজাউল করিম ওই গ্রামের সাবেদ আলীর র মছেলে। তিনি বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এবং নাটোর জেলা জিয়া পরিষদের সদস্য।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স.ম আব্দুন নুর এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার রাত ১১টার দিকে রেজাউল করিম বাসা থেকে পুকুরের উদ্দেশ্যে বের হয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি। রাত সাড়ে ১১টার দিকে বাড়ির কাছে রাস্তায় তার গলা কাটা লাশ দেখে স্বজনদের ও পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
তিনি জানান, এ হত্যাকাণ্ডের পর ওই গ্রামের আব্দুল ওহাব নামে এক ব্যক্তির বাড়িতে একদল বিক্ষুব্ধ মানুষ ভাঙচুর চালান ও অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হলেও ঘরের মধ্যেই আগুনে পুড়ে মারা যান ছাবিহা বেগম নামে এক বৃদ্ধা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এদিকে সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব সারফুল ইসলাম বুলবুল জানান, নিহত রেজাউল করিম উপজেলার কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপনের চাচা এবং তিনি নাটোর জেলা জিয়া পরিষদের অন্যতম সদস্য। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টায় সিংড়া বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সিংড়া উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় ২৪ ঘণ্টার মধ্যে এই হত্যাকান্ডের আসামীদের আটকের আলমেটাম দেন নেতৃবৃন্দ।
অন্যদিকে এ হত্যায় অভিযুক্ত আব্দুল ওহাব কোন দলের বা মতাদর্শের তা জানা যায়নি।
(এডিকে/এসপি/জানুয়ারি ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- দিনাজপুর- ৬ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থী ডা. জাহিদ
- ফরিদপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- দিনাজপুরে তারেক রহমানের আগমনে ব্যাপক প্রস্তুতি
- গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
- নিক্সন চৌধুরীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ বিএনপি প্রার্থী বাবুলের
- শ্যামনগরে ১৪টি এয়ারগান ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
- সালথায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে ভ্রাম্যমান আদালত
- ‘স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারাই ধর্মের নামে রাজনৈতিক বিভাজন করতে চায়’
- ‘আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই’
- মহম্মদপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক
- কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর, আহত ১০
- জামায়াতের মুনাফিকির কারণে ধানের শীষের গণজোয়ার
- ফুলপুরে সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা
- ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা
- ‘এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা’
- প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
- নির্বাচন ও ব্যালটে হাদীর প্রভাব: রাজনীতি কোন পথে?
- নিউ ইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও
- বড়াইগ্রামে গাড়ির ধাক্কায় নারী ভিক্ষুকের মৃত্যু
- ‘মানুষ রাতে নির্ভয়ে দরজা খোলা রেখে ঘুমাতে পারবে’
- ‘ফ্যামিলি কার্ড প্রতিটি পরিবারের জন্য, কাউকে ধরনা দিতে হবে না’
- নড়াইলে নদীতে নিখোঁজের ৬ দিন পর মিলল মরদেহ
- ভাড়া গাড়িতে টহল জোরদার করেছে সেনাবাহিনী
- ‘তালা-কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন’
- ‘নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে’
- বিসিবি প্রধানকে হুমকি, নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন
- ‘নোটিশ, আমিরগঞ্জ স্টেশন বন্ধ’
- পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নাম
- কুমিল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
- হেমন্ত এলো
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারাই ধর্মের নামে রাজনৈতিক বিভাজন করতে চায়’
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
-1.gif)








