‘সাহস ও নিরপেক্ষতার সহিত কাজ করতে হবে, ব্যত্যয় ঘটলেই শাস্তি’
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : সাহস ও নিরপেক্ষতার সহিত প্রিজাইডিং অফিসারদের কাজ করতে বললেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। তবে এর ব্যত্যয় ঘটলেই শাস্তির আওতায় আনা হবে।মনে রাখবেন ভোটের দিন চোখ কান খোলা রেখে আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্রে বয়স্ক প্রতিবন্ধী ও অন্ধদের ক্ষেত্রে পরিবারের সদস্যরা ছাড়া অন্য কেউ যেন গোপন কক্ষে না প্রবেশ করতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। কোন প্রার্থীর দেয়া কোন ধরনের খাবার খেলেন তো মনে করবেন বিশ খেলেন। ভোটকক্ষে অযথা ভির করতে দেবেন না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে বগুড়া সোনাতলায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক এর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ সংলগ্ন হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালায় জেলা পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন (পিপিএম) থানা প্রসাশনকে নির্দেশ দিয়ে বলেন আইনশৃঙ্খলা রক্ষার্থে আপনাদের কাজ করতে হবে।কোনভাবেই যেন আইনশৃঙ্খলার বিঘ্ন না ঘটে সেদিকটা খেয়াল রাখবেন।
উপস্থিত সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বডি ক্যামেরাযুক্ত আমাদের পুলিশ সদস্য ছাড়াও র্যাব সহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য দিনভর মাঠে থাকবেন। তবে কেউ যদি ফেসবুকে অযথা নির্বাচন নিয়ে গুজব ছড়ায় তাহলে তার বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেব।
তিনি আরো বলেন, জাতির কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এটা আমাদের ঈমানী দায়িত্ব আমরা জাতিকে সুন্দর একটি নির্বাচন উপহার দেবো।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ, নাজির আখতার কলেজের সহকারী অধ্যাপক মোজাফফর হোসেন সহ অনেকের প্রশ্নে সাবলীল ভাষায় সেগুলো বুঝিয়ে দেন ডিসি।
এসময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ ফজলুল করিম, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোছাঃ আছিয়া খাতুন, সোনাতলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন, সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন, উপজেলা নির্বাচন অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী রেফাউল আজম প্রমুখ।
(বিএস/এসপি/জানুয়ারি ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘একবার গুপ্ত বলায় যদি এত জ্বালা হয়, তাহলে হাজারবার গুপ্ত বলব’
- ইডি দপ্তরে হাজিরা দিলেন নুসরাত জাহান
- ‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?
- ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
- ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা
- জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও ব্যাগ বিতরণ শুরু
- ‘বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে’
- ১৯ বছরের আকালু ‘জয় বাংলা’ শ্লোগান দিতে দিতে পাকিস্তানী বাহিনীর গুলিতে প্রাণ দিল
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার
- বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর, মারধর
- উত্তরাধিকার সূত্রে আমরা একটা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী
- মুন্সীগঞ্জে এক উপজেলায় ৩টি পৃথক দুর্ঘটনায় নিহত ১
- বন্ধ পাবনা চিনিকলে মাসে ব্যয় ১২ লাখ টাকা, বাড়ছে লোকসান
- গোপালগঞ্জে ৩ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা
- আড়িয়ল বিলের কৃষকদের সাথে জ্বালানি তেল প্রাপ্যতা হারভেস্টিং বিষয়ে মতবিনিময়
- জমির বিরোধে নগরকান্দায় সংঘর্ষ, নারীসহ আহত ৪
- শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী
- কতিপয় সাংবাদিকদের নিয়ে এলাকার মানুষের প্রশ্ন, এর দায় কার?
- কাজের মান ঠিক করতে বলায় প্রকৌশলীকে ঠিকাদারের হুমকি
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- ‘সালথার সহিংসতা ও মাদক নির্মূলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে’
- বাবা বুড়োঠাকুরের গাছতলা ধামে ৪ দিনব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা শুরু
- দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রথম দিনেই ১১৭৮ পরীক্ষার্থী অনুপস্থিত, বহিষ্কার ১
- সোনাতলায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- বইমেলা স্থগিত
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- নড়াইলে ছাত্রদলের উদ্যোগে শোক র্যালি
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
-1.gif)








