রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কমপ্রিহেনসিভ সেফটি সিস্টেম টেস্ট সফলভাবে সম্পন্ন
ঈশ্বরদী প্রতিনিধি : বাংলাদেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কমপ্রিহেনসিভ সেফটি সিস্টেম টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে প্রকল্পের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি (ফুয়েল) লোডিংয়ের পূর্ববর্তী চূড়ান্ত নিরাপত্তা প্রস্তুতি যাচাই করা হলো।
এই পরীক্ষার আওতায় রিয়্যাক্টর বিল্ডিংয়ের কনটেইনমেন্ট ইন্টিগ্রিটি, অভ্যন্তরীণ বন্যা নিয়ন্ত্রণ, ফুয়েল পুল সেফটি এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় সেফটি সিস্টেমগুলোর নকশাভিত্তিক ও এক্সটেন্ডেড কন্ডিশনে কর্মক্ষমতা সফলভাবে যাচাই করা হয়েছে বলে বুধবার (৪ ফেব্রুয়ারি) নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানিয়েছেন।
কনটেইনমেন্ট ও ওয়াটার ব্যারিয়ার নীতি প্রসংগে ড. জাহেদুল বলেন, এই পরীক্ষার মূল কারিগরি নীতিমালা ছিল পূর্ণ কনটেইনমেন্ট ও হাইড্রোলিক আইসোলেশন নিশ্চিতকরণ। পরীক্ষাকালীন সময়ে উচ্চ প্রবাহ হার ও দীর্ঘমেয়াদি স্প্রিংকলার অপারেশনের ফলে সৃষ্ট পানি- কনটেইনমেন্টের অভ্যন্তরীণ সুরক্ষিত জোনে অনুপ্রবেশ করতে পারবে না, এবং কনটেইনমেন্টের ভেতরে সঞ্চিত পানি কোনোভাবেই বাহ্যিক পরিবেশে নির্গত হবে না- এই দুইটি শর্ত কঠোরভাবে পর্যবেক্ষণ ও যাচাই করা হয়। এর মাধ্যমে কনটেইনমেন্ট ওয়াল, সিলিং জয়েন্ট, পেনিট্রেশন পয়েন্ট, ড্রেনেজ আইসোলেশন ও ওয়াটার-টাইট ব্যারিয়ার সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে।
স্প্রিংকলার সিস্টেম ও ইন্টারনাল ফ্লাডিং টেস্ট বিষয়ে প্রকল্প সংশ্লিষ্ঠরা জানান, রিয়্যাক্টর হলের শীর্ষে স্থাপিত স্প্রিংকলার সিস্টেম ডিজাইন ফ্লো রেট ও নির্ধারিত চাপে টানা ১২ ঘণ্টা পরিচালিত হয়। এর ফলে নিয়ন্ত্রিত অভ্যন্তরীণ প্লাবন সৃষ্টি করা হয়, যা এক্সট্রিম অ্যাক্সিডেন্ট ও ফায়ার সাপ্রেশন কন্ডিশনের বাস্তবসম্মত অনুকরণ। এই পরীক্ষার মাধ্যমে দীর্ঘসময় ধরে সিস্টেমের যান্ত্রিক স্থায়িত্ব, নোজল পারফরম্যান্স, পাইপিং স্ট্রেস এবং সাপোর্ট স্ট্রাকচারের আচরণ বিশ্লেষণ করা হয়।
ফুয়েল পুল সেফটি সিস্টেম যাচাই সম্পর্কে জানতে চাইলে এমডি ড. জাহেদুল বলেন, কমপ্রিহেনসিভ টেস্টে স্পেন্ট ফুয়েল পুল সেফটি সিস্টেম-এর একাধিক গুরুত্বপূর্ণ কারিগরি প্যারামিটার পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে ফুয়েল পুলের পানির স্তর নিয়ন্ত্রণ, তাপমাত্রা সীমা, তাপ অপসারণ ক্ষমতা এবং কুলিং সিস্টেমের ধারাবাহিক অপারেশন অন্তর্ভুক্ত ছিল। পরীক্ষায় নিশ্চিত করা হয় যে, অভ্যন্তরীণ বন্যা পরিস্থিতিতেও ফুয়েল পুল নিরাপদ অপারেশনাল সীমার মধ্যে থাকে বলে জানান তিনি।
স্বয়ংক্রিয় সেফটি সিস্টেম ও কন্ট্রোল লজিক বিষয়ে জানা যায়, এই পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ কারিগরি দিক ছিল সম্পূর্ণ স্বয়ংক্রিয় সেফটি ও কন্ট্রোল সিস্টেমের কার্যকারিতা যাচাই। সেন্সর-ভিত্তিক সিগন্যাল অনুযায়ী কোনো মানব হস্তক্ষেপ ছাড়াই স্প্রিংকলার অ্যাকচুয়েশন, ভালভ অপারেশন, অ্যালার্ম, ইন্টারলক ও মনিটরিং সিস্টেম পূর্বনির্ধারিত কন্ট্রোল লজিক অনুসারে সক্রিয় হয়। এর মাধ্যমে রিডানডেন্সি, ডাইভারসিটি ও ফল্ট-টলারেন্স নীতির সফল বাস্তবায়ন নিশ্চিত করা হয়েছে।
পানির ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষা বিভাগে কর্মরতদের সাথে কথা বলে জানা যায়, পরীক্ষায় ব্যবহৃত পানির পরিমাণ, প্রবাহ হার এবং সংগ্রহ ও নিষ্কাশন ব্যবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রিত ও পর্যবেক্ষণ করা হয়। এতে নিশ্চিত করা হয় যে, পরীক্ষাজনিত পানির ব্যবহার কনটেইনমেন্টের ভেতর সীমাবদ্ধ থাকে এবং কোনো পরিবেশগত ঝুঁকি সৃষ্টি না করে।
নিউক্লিয়ার সেফটি, অপারেশন ও ইঞ্জিনিয়ারিং টিম রিয়েল-টাইম ডাটা মনিটরিং ও বিশ্লেষণের মাধ্যমে পুরো পরীক্ষাটি তদারকি করেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এই কমপ্রিহেনসিভ সেফটি সিস্টেম টেস্ট আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মান ও নকশাগত চাহিদা অনুযায়ী সফলভাবে সম্পন্ন হয়েছে।
এনপিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালকের মতে, এর আগে কোল্ড রান ও হট রান সফলভাবে সম্পন্ন হওয়ার পর এই পরীক্ষা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং পর্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারিগরি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ঢাকা-১৫ আসনে ৬৬ কেন্দ্রের ফলাফলে জামায়াত আমির এগিয়ে
- ‘এটা শুধু একটা ভোট নয়, নিজের শিকড়কে ছুঁয়ে দেখার অনুভূতি’
- '৬-দফা শুধু বাংলাদেশের জন্য নয়'
- স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’
- ইউক্রেনকে ৫৪০ মিলিয়ন পাউন্ডের অস্ত্র সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের
- ‘সবার সহযোগিতা না পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না’
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনের প্রার্থীদের ফলাফল
- ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী
- জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
- ‘সুন্দর আগামীর জন্য ভোট দিলাম’
- ‘১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে’
- ‘অধিকার পাহারা দিন’
- ‘আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন’
- বিমানের সাবেক এমডিসহ ৪ জন রিমান্ডে
- ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা
- দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
- নির্বাচনটি প্রশ্নবিদ্ধ থাকবে?
- মারা গেছেন অভিনেতা তিনু করিম
- বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
-1.gif)








