E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার

২০২৬ ফেব্রুয়ারি ০৪ ১৭:৫৭:০৮
রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে যৌথ বাহিনী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে দুই ঘণ্টাব্যাপী পাংশা আর্মি ক্যাম্পের সদস্যরা উপজেলার মাছপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাহাঙ্গীর আলম এর বাড়িতে অভিযান পরিচালনা করে।
তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামসহ মাদক উদ্ধার করা হয়।

এসময় ২টি দেশীয় অস্ত্র তৈরির কাটিং মেশিন, ১ পিস ইয়াবা ও সেবন করার সরঞ্জামাদি, ৫টি দেশীয় চাকু, ২টি চাইনিজ কুড়াল, ১টি স্মার্টফোন এবং ১টি ব্যাটন উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামাল পাংশা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পলাতক আসামি জাহাঙ্গীর আলম পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মাছপাড়া গ্রামের বাসিন্দা কফিল উদ্দিন এর ছেলে।

(একে/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৬ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test