ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা
ঈশ্বরদী প্রতিনিধি : দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তে ক্ষোভ ও ‘অভিমান’ থেকে ঈশ্বরদীতে জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শতাধিক নেতাকর্মী স্বেচ্ছায় দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পশ্চিম টেংরি এলাকার সূর্য প্রামাণিকের খোলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। পদত্যাগকারী নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর অনুসারী বলে জানা গেছে।
‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের পৌর ও উপজেলা শাখা’র ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী উপজেলা সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাসেল পারভেজ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “বিগত দিনে জাকারিয়া পিন্টুর নেতৃত্বেই আমরা রাজপথে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি। অথচ দলের একজন প্রকৃত ত্যাগী নেতাকে মনোনয়ন না দিয়ে তৃণমূলের মতামত উপেক্ষা করে হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগ থেকে আসা হাবিবুর রহমান হাবিব বর্তমানে ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করে আমাদের ওপর জুলুম-নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করছেন।”
লিখিত বক্তব্যে বলা হয়, “যে দলের জন্য আমরা রাজপথে থেকে সংগ্রাম করেছি, সেই দলের কাছ থেকেই আজ নির্মম আচরণের শিকার হচ্ছি। এতে আমরা ব্যথিত হয়ে তারেক রহমানের প্রতি অভিমান প্রকাশ করে দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
তবে তিনি উল্লেখ করেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ওপর আমাদের আস্থা অটুট রয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে আবার দলের সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব।”
উল্লেখ্য, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় জাকারিয়া পিন্টুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তিনি পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এদিকে ধানের শীষ প্রতীকের নির্বাচন না করে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে চলতি সপ্তাহে স্থানীয় উপজেলা যুবদলের ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘প্রতি শনিবার দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে’
- ‘আমি হলে এভাবে আউট করতাম না’
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
- ‘ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া’
- অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- সোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
- ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
১৪ মার্চ ২০২৬
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
-1.gif)








