গাইবান্ধা- ৩
নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা- ৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক স্থানীয় পদক্ষেপগুলো তুলে ধরে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
আজ রবিবার বিকালে পৌর শহরের পলাশবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের নিয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত নির্বাচনী ইশতেহার ও ৩১ দফার পাশাপাশি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক তার নির্বাচনী এলাকার শিক্ষা, স্বাস্থ্য, আইসিটি, কৃষি অবকাঠামো উন্নয়ন, অর্থনীতি, কর্মসংস্থান, সুশাসন, সামাজিক নিরাপত্তা ও মানবিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইশতেহারে পলাশবাড়ীতে মহাসড়কের পাশে ট্রমা সেন্টার, দুই উপজেলার বিচ্ছিন্ন এলাকার সংযোগ স্থাপন, কিশোরগাড়ীতে আমাবাগান, রিশিঘাট, হাজ্বীর ঘাটে ব্রিজ, অত্র এলাকারসহ উপজেলার কাচা রাস্তা গুলোর উন্নয়ন, শিক্ষিত ও অশিক্ষিত যুবক যুবতিদের প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে রুপান্তরিত করে এলাকায়, দেশে ও বিদেশে কর্মসংস্থান, নারী পুরুষের সমতায় সামাজিক ভাবে মানবিক মুল্যবোধের উন্নয়ন সাধিতসহ দুটি উপজেলার জনগণের দুর্ভোগ লাঘবে ও উন্নয়নের স্বার্থে ৭৫ দফা কার্যক্রম বাস্তবায়নের কথা উল্লেখ করেন।
তিনি বিশ্বাস করেন পলাশবাড়ী ও সাদুল্লাপুরের মানুষ তাকে ভালোবাসে, আগামী দিনে এসব উন্নয়ন কর্মকাণ্ডে সুযোগ সৃষ্টি করতে এলাকার সকল ভোটারের তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে,এবং পলাশবাড়ী সাদুল্লাপুর আসনটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিবেন।
এসময় উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম রেজাসহ জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
(আরআই/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া’
- অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- সোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
- ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








