সালথায় ১১ দলীয় জোট প্রার্থীর প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ
সালথা প্রতিনিধি : ফরিদপুরের- ২ (সালথা-নগরকান্দা) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আল্লামা শাহ্ মুহাম্মদ আকরাম আলীর নির্বাচনী প্রচারণায় বাধা ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
আজ রবিবার দুপুরে সালথা উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের বাহিরদিয়া মাদ্রাসা মাঠে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন জোটের প্রার্থী। তবে বিএনপির নেতাদের দাবি, তার প্রচারণায় বাধা বা হামলার ঘটনা ঘটেনি। ভুল বোঝাবুঝির কারণে শুধু দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছিল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রিকশা প্রতীকের প্রার্থী আল্লামা শাহ্ মুহম্মাদ আকরাম আলী। তিনি বলেন, শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় গট্টি ইউনিয়নের জয়ঝাপ বাজার থেকে নির্বাচনী প্রচারণা শেষ করে বুড়িদিয়া বাজারে গণসংযোগের জন্য পৌঁছালে স্থানীয় বিএনপি নির্বাচনীয় অফিস থেকে একদল উশৃঙ্খল লোক ধানের শীষের মিছিল নিয়ে এসে অশালীন ভাষায় স্লোগান দিতে থাকেন। আমার নির্বাচনী প্রচারে বাঁধা এবং আমার গাড়ি আটকে দিয়ে রিকশা মার্কার নেতৃবৃন্দদের উপর হামলা করে। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় স্থান ত্যাগ করতে সক্ষম হই। প্রশাসনের আন্তরিক ভূমিকায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আমি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কিত। ইতিমধ্যে আমার আসনে রিক্সা মার্কার বিভিন্ন নেতৃবৃন্দদের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে সংবাদ পাওয়া যাচ্ছে। আমরা নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারসহ নির্বাচন কর্মকর্তাদের নির্বাচনের সুষ্ঠ পরিবেশ তথা অবাদ ও সুষ্ঠ নির্বাচন আয়োজনের আরও দায়িত্বশীল ভূমিকা আহ্বান করছি। গত রাতে আমার গাড়ি বহরে হামলায় জড়িতদের গ্রেফতার করে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনি পদক্ষেপ গ্রহণের আহ্বান করছি।
তিনি আরো বলেন, আমরা আমাদের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে সর্বোচ্চ নির্দেশনা দিয়ে যাচ্ছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কারো প্রতি আমাদের হিংসা বিদ্বেষ নেই। আমাদের ধৈর্যকে যদি দুর্বলতা মনে করা হয় এবং উত্তেজিত জনতা প্রতিবাদে ফেটে পড়েন সে ক্ষেত্রে উদ্ভুত পরিস্থিতির জন্য প্রশাসনকে দায় নিতে হবে।
সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও এনসিপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বুড়িদিয়া বাজার এলাকা বাসিন্দা ও বিএনপি কর্মী ইব্রাহিম মোল্যা বলেন, শনিবার রাত ৮টার দিকে বুড়িদিয়া বাজারে ধানের শীষের নির্বাচনী অফিসে জাকের পার্টির নেতাদের সাথে মিটিং চলছিল। তখন আমি বাড়িতে ছিলাম। এ সময় রিকশা প্রতীকের প্রার্থী আল্লামা আকরাম আলী হুজুরের গাড়ি বহর নিয়ে বাজারে আসে। গাড়ি থেকে নেমে কয়েকজন যুবক ধানের শীষের মিটিংয়ে ছবি তুলছিল। পরে আমাদের কর্মীরা ধানের শীষের স্লোগান দেন। তখন আমি দৌড়ে বাজারে আসি এবং মিছিল বন্ধ করে দেই। হুজুরের গাড়িতে কোনো হামলার ঘটনা ঘটেনি। শুধু উভয় পক্ষের ভুল বোঝাবুঝির কারণে উত্তেজনা তৈরি হয়।
সেনা বাহিনী সুত্র জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেনাবাহিনী। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এ ঘটনার সত্যতা যাচাই-পূর্বক জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট পুলিশ এবং উপজেলা নির্বাহী অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, বুড়িদিয়া বাজারে ১১ দলীয় জোটের প্রার্থী নির্বাচনী প্রচারণায় যান। তখন বাজারে থাকা বিএনপি নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দিতে থাকেন। এ সময় রিকশার পক্ষেও তাদের কর্মীরা স্লোগান গান দেন। এ সময় বাজারে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে। এলাকার পরিবেশ এখন শান্ত।
সহকারী রিটারনিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সালথা উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টহল অব্যাহত আছে। এই নির্বাচন নিয়ে কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এএন/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
- ‘ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া’
- অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- সোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
- ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








