‘সোনাতলা–সারিয়াকান্দির জনগণের সেবার মানোন্নয়নে কাজ করে যাবো’
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে এ কর্মসূচি শুরু হয়। মিছিলটি সোনাতলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জনসভায় পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া- ১ (সোনাতলা–সারিয়াকান্দি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী রফিকুল ইসলাম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে সোনাতলা ও সারিয়াকান্দি এলাকার সার্বিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করবেন। তিনি বলেন, “এই অঞ্চলের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি, কমিউনিটি ক্লিনিকগুলোর সেবা নিশ্চিত করা হবে। বিশেষ করে চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।”
তিনি আরও বলেন, বগুড়াবাসী দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়েছে। এই বৈষম্য দূর করতে তিনি সচেষ্ট থাকবেন। বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, নারীদের কারিগরি শিক্ষা ও ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও নদীভাঙন রোধ, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হবে বলে জানান বিএনপির এই প্রার্থী।
কাজী রফিকুল ইসলাম বক্তব্যের শুরুতেই মঞ্চে তার স্ত্রী ও সন্তানদের উপস্থিত জনতাদের পরিচয় করিয়ে দেন। এতে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, আইনজীবী হুমায়ন কবির, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নূরে আজম বাবু, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সুমন, পৌর যুবদলের সভাপতি হারুনুর রশিদ হারুন, সাবেক ছাত্রনেতা ইমদাদুল হক টুকু।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সিঃ সম্পাদক শাহেলা আক্তার মুক্তা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, ছাত্র দলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁন, বিএনপি নেতা আবু সুফিয়ান পলিন, সমবায় দলের সভাপতি মাছুদুর রহমান মাছুদ, বিএনপি নেতা কামরুজ্জামান বাবু প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিটন।
(বিএস/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২৬)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








