গোপালগঞ্জে বিএনপির প্রার্থী ডা. কে এম বাবরের নির্বাচনী শোভাযাত্রা
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ-২ (সদর ও কাশিয়ানী আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. কে এম বাবরের নেতৃত্বে এক বিশাল নির্বাচনী শোভাযাত্রা হয়েছে। সোমবার দুপুরে আয়োজিত এই নির্বাচনী শোভাযাত্রাকে কেন্দ্র করে গোটা জেলা শহর যেন মিছিলের নগরীতে পরিণত হয়। হাজার হাজার নারী-পুরুষ, তরুণ ও যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে গোপালগঞ্জের রাজপথ।
দুপুরের দিকে গোপালগঞ্জ শিশু পার্ক থেকে ডা. বাবরের নেতৃত্বে বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে ছিল প্রার্থীর ছবি সংবলিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন। ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে দেওয়া মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রা চলাকালে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে ডা. বাবর হাত নেড়ে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান এবং রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ জনগণও তাঁকে উষ্ণ অভিবাদন জানায়। এর আগে সকাল থেকেই পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হতে থাকেন।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর। এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী এবং সোয়ান গ্রুপের কর্ণধার খবীর উদ্দিন খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) ওয়াহেদুল হক মোল্লা, সদস্য তৌফিকুল ইসলাম, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব, সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, সদস্য সচিব মাহমুদ হাসান, শ্রমিক দলের সদস্য সচিব শেখ আব্দুল্লাহ, জাসাস গোপালগঞ্জ জেলা শাখার আহ্বায়ক যাকারিয়া ইসলাম ধীরাজ, সদস্য সচিব মাসুদ মোল্লা, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল শেখ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা গোপালগঞ্জের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং বেকার যুবকদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ডা. কে এম বাবরকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
বিএনপি মনোনীত প্রার্থী ডা. কেএম বাবর আবেগঘন কণ্ঠে গোপালগঞ্জবাসীর উদ্দেশে বলেন, "আগামী পাঁচটি বছর আপনাদের সেবক বা খাদেম হিসেবে কাজ করার সুযোগ চাই। আমাকে একটিবার ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।"
(টিবি/এএস/ফেব্রুয়ারি ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








