কাপ্তাইয়ে বিএনপির বিশাল গণমিছিল, দীপেন দেওয়ানের পক্ষে প্রচারণার জমজমাট সমাপ্তি
রিপন মারমা, কাপ্তাই : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটি-২৯৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে কাপ্তাইয়ে নির্বাচনী প্রচারণার জমজমাট সমাপ্তি ঘটেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে এক বিশাল গণমিছিল ও গণসংযোগের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমতুল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন, "গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বিজয়ী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় কর্মসূচির মূল আকর্ষণ ছিল বিশাল গণমিছিল। মিছিলটি ইউনিয়নের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং পথচারী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিসিআইসি কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (সিবিএ) সভাপতি আব্দুর রাজ্জাক, কাপ্তাই উপজেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ রতন, মোহাম্মদ আইয়ুব খান ও একরামুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলম, রাঙ্গামাটি জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নুরুন্নাহার বেগম ও রাহেলা বেগম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার রিনা প্রমুখ। গণমিছিল শুরুর আগে কর্ণফুলী কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াজ উদ্দিন আকাশ ও কাপ্তাই উপজেলা ছাত্রদল নেতা কায়সারুল হাসান শাওনের নেতৃত্বে ছাত্রদলের একটি বিশাল মিছিল এসে মূল কর্মসূচিতে যোগ দেয়।
এছাড়া আরও উপস্থিত ছিলেন,কাপ্তাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেকান্দর আলী রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন ও মো. ইউসুফ, উপজেলা জাসাসের সদস্য সচিব ওমর ফারুক, উপজেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ মনু,১নং চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন মিলন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুর আলম ও সদস্য সচিব মেহেদী হাসান ফরহাদ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়া শহীদ অমিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। বক্তারা আসন্ন নির্বাচনে কেন্দ্র পাহারা দেওয়া এবং ভোটারদের কেন্দ্রে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। এই কর্মসূচির মাধ্যমেই ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
(আরএম/এএস/ফেব্রুয়ারি ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








