সাতক্ষীরার ফিংড়িতে জমি নিয়ে বিরোধ
স্বামী ও স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুইজনকে পিটিয়ে জখম করা হয়েছে। আজ শুক্রবার সকালের দিকে সাতক্ষীরার দক্ষিণ ফিংড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
দক্ষিণ ফিংড়ি গ্রামের অরুন সরদার জানান, একই গ্রামের আশুতোষ সরদারের ছেলে তাপস সরদার তাদের ১১ শতক জমি জোরপূর্বক জবরদখল করে রেখেছে। একইভাবে তার চিকিৎসার জন্য বাবা বৈদ্যনাথ সরকার ২০০৩ সালে তাপস সরদারের ভাই মানস সরদারের কাছ থেকে ১৬ শতক জমি (খাই খালাসি)৩০ হাজার টাকায় বন্ধক রাখে দাবি করে আসছিলো। টাকা দিয়ে জমি ফেরৎ নেওয়া ও জবরদখলকৃত জমি ফেরৎ চাইলে তাপস ও মানস তাকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলো।একপর্যায়ে বন্দকী ১৬ শতক জমি সম্প্রতি মানসের কাছ থেকে কমলেশ মন্ডল কিনেছেন দাবি করে আম গাছ লাগালে তিনি বাঁধা দেন। একপর্যায়ে এক সপ্তাহ আগে তিনি জমিতে ২০টি কলাগাছ লাগান। শুক্রবার সকাল ৯টার দিকে তাপস সরদার, ভাই মানস সরদার, কমলেশ সরদার ও তার ছেলে শ্বশ্বত সরদার তাদের বাড়িতে এসে কলাগাছ লাগানোর হুমকি দিলে কথা কাটাকাটির একপর্যায়ে ওই চারজন তাকে ও তার স্ত্রী সোনালী রানী দাসকে বাড়ির উঠানে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। বিষয়টি তারা স্থানীয় ফিংড়ি ইউপি চেয়ারম্যানকে অবহিত করে থানায় আসেন। পুলিশ তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার পরামর্শ দিয়ে থানায় অভিযোগ করতে বলেন। পরে তারা সদর হাসপাতালে চিকিৎসা নেন।
এ ব্যাপারে তুষার সরদার মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, জমি নিয়ে বিরোধের একপর্যায়ে শুক্রবার সকালে অরুনের বাড়িতে কথা বলতে গেলে সে কথাকাটাকাটির একপর্যায়ে ঘর থেকে দা বের করে আনে। একপর্যায়ে আত্মরক্ষার্থে অরুন ও তার স্ত্রীর সাথে হাতহাতি হয়েছে। সন্ধ্যায় বাড়ির পাশে বটতলায় অরুন তার ভাই মানসকে মারপিট করেছে।
ফিংড়ি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের বিষয়টি নিয়ে অরুন সরদার তার কাছে এলে তিনি একটি সমাধানের উদ্যোগ নিয়েছিলেন। ১১ শতক জমি ফিরে পাওয়ার জন্য তিনি একটি নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু বর্তমানে কি অবস্থা তা তিনি জানেন না। অরুন ও তার স্ত্রীকে মারপিটের ব্যাপারে তাকে জানানোর পর থানা পুলিশ না করে পরিষদে অভিযোগ করে সমাধানের পরামর্শ দিয়েছেন অরুনকে।
(আরকে/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








