স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
স্টাফ রিপোর্টার : স্বাধীনতার পর এই প্রথম কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে তিনটি আসনে জামায়াতের প্রার্থীরা বিজয় লাভ করেছেন। বিএনপি মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন একটি আসনে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এ পর্যন্ত কোন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনের একটিতেও জামায়াতে ইসলামীর কোন প্রার্থী জয়লাভ করতে পারেননি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচনের ভোট গ্রহণ ও গণনা শেষে এবং পোস্টালভোটসহ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইকবাল হোসেন।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির প্রার্থী ধানের শীষের প্রতীকে রেজা আহমেদ ওরফে বাচ্চু মোল্লা ১ লাখ ৬৫ হাজার ৯০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা বেলাল উদ্দীন পেয়েছেন ৮৬ হাজার ৬৮২ ভোট পেয়েছেন।
এ আসনে মোট ভোট পড়েছে দুই লাখ ৮২ হাজার ৫৪৩টি। এরমধ্যে বৈধ ভোট দুই লাখ ৭৬ হাজার ৬৬৯।
ভোট বাতিল হয়েছে ৫ হাজার ৮৭৪টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৬৯ দশমিক ৮৫ শতাংশ।
রেজা আহমেদ বাচ্চু মোল্লা এর আগেও বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার পিতা প্রয়াত আহসানুল হক পচা মোল্লাও এ আসনের একাধিকবার নির্বাচিত এমপি এবং বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল গফুর এক লাখ ৯২ হাজার ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী রাগীব রউফ চৌধুরী পেয়েছেন এক লাখ ৪৩ হাজার ৮২১ ভোট পেয়েছেন।
এ আসনে মোট ভোট পড়েছে তিন লাখ ৪৮ হাজার ৯১১টি। এরমধ্যে বৈধ ভোট তিন লাখ ৪১ হাজার ৭১৯টি। বাতিল ভোট ৭ হাজার ১৯২টি।
প্রদত্ত ভোটের শতকরা হার ৭২ দশমিক ৯৯ শতাংশ।
আব্দুল গফুর এর আগে ইউপি সদস্য, ইউনিয়ন চেয়ারম্যান ও মিরপুর উপজেলা চেয়ারম্যান ছিলেন।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুফতি আমির হামজা এক লাখ ৮২ হাজার ৪৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকার পেয়েছেন এক লাখ ২৭ হাজার ৫৫৯ ভোট। এ আসনে মোট পড়েছে তিন লাখ ২১ হাজার ৩০৩টি। এরমধ্যে বৈধ ভোট তিন লাখ ১৬ হাজার ৪০৪টি এবং বাতিল ভোট ৪ হাজার ৯১৯টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৭২ দশমিক ৯৯ শতাংশ।
মুফতি আমির হামজা আলোচিত ইসলামী বক্তা।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আফজাল হোসেন এক লাখ ৪৮ হাজার ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী পেয়েছেন এক লাখ ৩৯ হাজার ৬০৩ ভোট।
এ আসনে মোট ভোট পড়েছে তিন লাখ আট হাজার ২৬০টি। এর মধ্যে বৈধ ভোট তিন লাখ দুই হাজার ৭৭৭টি এবং বাতিল ভোট পাঁচ হাজার ৪৮৩টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৭২ দশমিক ৬৩ শতাংশ।
এছাড়া, কুষ্টিয়ার চারটি আসনে গণভোটে ‘হ্যা’ ভোট পড়েছে আট লাখ ৪৮ হাজার ৯৪০টি এবং ‘না’ ভোট পড়েছে দুই লাখ ৯১ হাজার ২১০টি।
কুষ্টিয়া-১ আসনে ‘হ্যা’ ভোট পড়েছে এক লাখ ১৮ হাজার ৯১৪টি এবং ‘না’ ভোট পড়েছে ৬৪ হাজার ৬৪টি।
কুষ্টিয়া-২ আসনে ‘হ্যা’ ভোট পড়েছে দুই লাখ ৩৮ হাজার ১৩৪টি এবং ‘না’ ভোট পড়েছে ৭৬ হাজার ১৬১টি।
কুষ্টিয়া-৩ আসনে ‘হ্যা’ ভোট পড়েছে দুই লাখ ৩৪ হাজার ৮৭৯টি এবং ‘না’ ভোট পড়েছে ৬৫ হাজার ২১৯টি।
কুষ্টিয়া-৪ আসনে ‘হ্যা’ ভোট পড়েছে লাখ ৯৭ হাজার ১৩টি এবং ‘না’ ভোট পড়েছে ৮৫ হাজার ৬৯৬টি।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








