চার মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান লেবু, কমলেশ বেদজ্ঞ, বিষ্ণুপদ কর্মকার ও রামপ্রসাদ চক্রবর্তী মানিক হত্যা মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া হয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির আহ্বায়ক। আবুল কালাম দাড়িয়াকে আহ্বায়ক করায় উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে এই কমিটি ভেঙ্গে দিয়ে উল্লেখিত ৪ মুক্তিযোদ্ধা হত্যা মামলার রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
সম্প্রতি কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়াকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে। আবুল কালাম দাড়িয়া বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান লেবু, কমলেশ বেদজ্ঞ, বিষ্ণুপদ কর্মকার ও রামপ্রসাদ চক্রবর্তী মানিককে হত্যা মামলার ৩ নম্বর আসামি।
এ মামলার অপর আসামীরা হলেন, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন (বীর বিক্রম), ফারুকুজ্জামান সরদার, মীর দেলোয়ার হোসেন, আবুল হাসেম দাড়িয়া, মোহন সরদার, মিলন সরদার, মোজাম সরদার, কুটিমিয়া সরদার, সামচুল হক মিয়া, নজির আহমেদ, ফজর আলী, আবুল হোসেন, নোয়াবালী মিয়া, জিল্লুর মোল্লা, ফুরু মিয়া, ফরমান আলী, মোতালেব মোল্লা, আবু বক্কর.মুজিবুর রহমান,মকবুল দাড়িয়া, লিয়াকত হোসেন ও ইয়াকুব আলী (ইকুব)।
১৯৭৩ সালের ১১ মার্চ দায়েরকৃত এই হত্যা মামলার ২ নম্বর আসামী ফারুকুজ্জামান সরদার, ৩ নম্বর আসামী আবুল কালাম দাড়িয়া ও ৭ নম্বর আসামী মিলন সরদার জীবিত রয়েছেন। এই মামলাটির বাদী হয়েছিলেন কমলেশ বেদজ্ঞের রাজনৈতিক সহযোদ্ধা লুৎফর রহমান গঞ্জর। তবে মামলাটি বর্তমানে বাদী পরির্বতন হয়ে দ্রুত বিচার আদালতে বিচারাধীন রয়েছে। বর্তমানে বাদী হয়ে বিচার প্রাথী হিসেবে মামলাটি লড়ে যাচ্ছেন কমলেশ বেদজ্ঞের মেয়ে সুতপা বেদজ্ঞ সন্ধ্যা।
এ মামলার বাদী সুতপা বেদজ্ঞ সন্ধ্যা বলেন, আমার পিতা বীর মুক্তিযোদ্ধা কমলেশ বেদজ্ঞ কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। প্রথম সংসদ নির্বাচনে তিনি ন্যাপ কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী হিসেবে কোটালীপাড়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন শেষে ১৯৭৩ সালের ১০ মার্চ কোটালীপাড়া থেকে নৌকা যোগে গোপালগঞ্জ শহরে ফেরার পথে টুপরিয়া নামক স্থানে পৌঁছালে হেমায়েত উদ্দিনের নের্তৃত্বে আসামীরা আমার পিতা কমলেশ বেদজ্ঞসহ বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান লেবু, বিষ্ণুপদ কর্মকার ও রামপ্রসাদ চক্রবর্তী মানিককে নির্মম ভাবে হত্যা করে। এ ঘটনায় ১১ মার্চ কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ ৫৩ বছরেও আমরা এ নির্মম হত্যাকান্ডের বিচার পাইনি। ইতোমধ্যে মামলাটির ২৩ জন আসামির মধ্যে ২০জন আসামি মারা গেছেন। বাকী ৩ জন আসামি জীবত রয়েছেন। হয়তো বা এ মামলার রায় হতে হতে বাকী ৩ জন আসামিও মারা যাবেন। তার পরেও আমি আমার পিতার হত্যা মামলার রায় দেখে যেতে চাই।
তিনি আরও বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এই ভেবে লজ্জাবোধ করছি যে,একজন খুনিকে মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে। আমি দ্রুত এ কমিটি ভেঙ্গে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শেখ বলেন, আমাদেরকে না জানিয়ে রাতের আধারে একজন বিতর্কিত ব্যক্তিকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। আমরা দ্রুত এ কমিটি ভেঙ্গে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠনের দাবি করছি।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, রাতের আধারে কমিটি গঠনের কথাটি সত্য নয়। কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সব সদস্যের মতামতের ভিত্তিত্বে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে আবুল কালাম দাড়িয়া বলেন, ১৯৭৩ সালের ১০ মার্চ ৪ বীর মুক্তিযোদ্ধাকে হত্যার ঘটনার সাথে আমি জড়িত ছিলাম না। আমাকে শত্রুতাবসত আসামী করা হয়েছিল। এই মামলার প্রকৃত আসামীরা কেউই জীবত নেই।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক ফিরোজ খান বলেন, কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বেশ কিছু সংখ্যক মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া যে, হত্যা মামলার আসামী এটা আমার জানাছিল না। এখন আমরা জেলা আহ্বায়ক কমিটির দায়িত্বরত মুক্তিযোদ্ধারা আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।
(টিবি/এসপি/মার্চ ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে’
- ১৯ বছরের আকালু ‘জয় বাংলা’ শ্লোগান দিতে দিতে পাকিস্তানী বাহিনীর গুলিতে প্রাণ দিল
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার
- বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর, মারধর
- উত্তরাধিকার সূত্রে আমরা একটা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী
- মুন্সীগঞ্জে এক উপজেলায় ৩টি পৃথক দুর্ঘটনায় নিহত ১
- বন্ধ পাবনা চিনিকলে মাসে ব্যয় ১২ লাখ টাকা, বাড়ছে লোকসান
- গোপালগঞ্জে ৩ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা
- আড়িয়ল বিলের কৃষকদের সাথে জ্বালানি তেল প্রাপ্যতা হারভেস্টিং বিষয়ে মতবিনিময়
- জমির বিরোধে নগরকান্দায় সংঘর্ষ, নারীসহ আহত ৪
- শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী
- কতিপয় সাংবাদিকদের নিয়ে এলাকার মানুষের প্রশ্ন, এর দায় কার?
- কাজের মান ঠিক করতে বলায় প্রকৌশলীকে ঠিকাদারের হুমকি
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- ‘সালথার সহিংসতা ও মাদক নির্মূলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে’
- বাবা বুড়োঠাকুরের গাছতলা ধামে ৪ দিনব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা শুরু
- দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রথম দিনেই ১১৭৮ পরীক্ষার্থী অনুপস্থিত, বহিষ্কার ১
- সোনাতলায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
- মাজার রক্ষায় আমরা অবিরাম সংগ্রামমুখর
- কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু
- কাপ্তাইয়ে ১১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন
- রাজপাট রাধা মদন মোহন সেবাশ্রমের সেবাইতসহ দু’জনকে মারপিট
- বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু
- সুবর্ণচরে জমকালো আয়োজনে শেষ হলো লোকজ মেলা
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- বইমেলা স্থগিত
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- নড়াইলে ছাত্রদলের উদ্যোগে শোক র্যালি
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
-1.gif)








