সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন।
প্রধান অতিথি তার বক্তব্যে কমলমতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা আগামীতে স্কুলের গণ্ডি পেরিয়ে দেশের স্বনামধন্য বিদ্যাপীঠে পড়াশোনা করবে এবং সেখান থেকে সুশিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখবে।ৎ
সভাপতির স্বাগত বক্তব্যে জান্নাতুল ফেরদৌস বলেন, আন্তর্জাতিক নারী দিবসের মূল লক্ষ্য নারীর অধিকার প্রতিষ্ঠা করা। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং নারী ক্ষমতায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করাই এ দিবসের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক লাবনী আক্তার সৃষ্টি বলেন, বর্তমান সময়ে দেশের নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
কেন্দ্রীয় মহিলা দলের সহ-সম্পাদিকা শাহেলা আক্তার মুক্তা বলেন, বহু বছর আগে এই দিনে নারীরা ন্যায্য মজুরির দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছিলেন। এখনো নারী শ্রমিকদের মজুরি বৈষম্য দূর করার দাবি রয়েছে।
বিজলী খাতুন বলেন, বর্তমানে নারীরা অনেক ক্ষেত্রে উদাহরণ সৃষ্টি করছেন এখন ট্রেন ও বাসের চালক হিসেবেও নারীরা দায়িত্ব পালন করছেন।
সোনাতলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন বলেন, নারীরা সংসার সামলানোর পাশাপাশি স্বামী-সন্তানদেরও সময় দেন, যা সমাজের জন্য গুরুত্বপূর্ণ অবদান।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিয়া আক্তার সুরভী বলেন, শিক্ষার্থীদের নিজেদের প্রতিষ্ঠিত হয়ে অধিকার আদায়ে সচেতন হতে হবে। তিনি উল্লেখ করেন, নারীরা পরিবার ও কর্মজীবনে নানা বৈষম্যের শিকার হন।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডাঃ শরিফা নুসরাত বলেন, নারীদের আগে নিজেদের অধিকার সম্পর্কে জানতে হবে। তিনি বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। অল্প বয়সে বিয়ে হলে মা ও শিশু উভয়েই ঝুঁকিতে পড়ে বলে তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে বিভিন্ন নারী সমিতির সদস্য ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/মার্চ ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘একবার গুপ্ত বলায় যদি এত জ্বালা হয়, তাহলে হাজারবার গুপ্ত বলব’
- ইডি দপ্তরে হাজিরা দিলেন নুসরাত জাহান
- ‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?
- ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
- ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা
- জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও ব্যাগ বিতরণ শুরু
- ‘বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে’
- ১৯ বছরের আকালু ‘জয় বাংলা’ শ্লোগান দিতে দিতে পাকিস্তানী বাহিনীর গুলিতে প্রাণ দিল
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার
- বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর, মারধর
- উত্তরাধিকার সূত্রে আমরা একটা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী
- মুন্সীগঞ্জে এক উপজেলায় ৩টি পৃথক দুর্ঘটনায় নিহত ১
- বন্ধ পাবনা চিনিকলে মাসে ব্যয় ১২ লাখ টাকা, বাড়ছে লোকসান
- গোপালগঞ্জে ৩ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা
- আড়িয়ল বিলের কৃষকদের সাথে জ্বালানি তেল প্রাপ্যতা হারভেস্টিং বিষয়ে মতবিনিময়
- জমির বিরোধে নগরকান্দায় সংঘর্ষ, নারীসহ আহত ৪
- শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী
- কতিপয় সাংবাদিকদের নিয়ে এলাকার মানুষের প্রশ্ন, এর দায় কার?
- কাজের মান ঠিক করতে বলায় প্রকৌশলীকে ঠিকাদারের হুমকি
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- ‘সালথার সহিংসতা ও মাদক নির্মূলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে’
- বাবা বুড়োঠাকুরের গাছতলা ধামে ৪ দিনব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা শুরু
- দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রথম দিনেই ১১৭৮ পরীক্ষার্থী অনুপস্থিত, বহিষ্কার ১
- সোনাতলায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- বইমেলা স্থগিত
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- নড়াইলে ছাত্রদলের উদ্যোগে শোক র্যালি
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
-1.gif)








