রাতে মোকামতলা-সোনাতলা সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, যাত্রীরা জিম্মি
বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ার মোকামতলা-সোনাতলা সড়কে রাতে সিএনজি চালকদের অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন। অভিযোগ উঠেছে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভাড়া কয়েকগুণ বাড়িয়ে যাত্রীদের একপ্রকার জিম্মি করে রাখা হচ্ছে।
ভুক্তভোগী যাত্রীরা জানান, দিনে মোকামতলা থেকে সোনাতলায় আসতে জনপ্রতি ৩০ টাকা ভাড়া লাগলেও রাত ৮টা থেকে ৯টার মধ্যে ৪০–৪৫ টাকার কমে যাতায়াত করা যায় না। আর গভীর রাতে ভাড়া কয়েকগুণ বেড়ে যায়।
আনারুল ইসলাম নামের এক যাত্রী জানান, কয়েকদিন আগে ঢাকাগামী বাস যান্ত্রিক ত্রুটির কারণে রাত ১টার দিকে তাকে মোকামতলায় নামিয়ে দেয়। সেখান থেকে সোনাতলায় আসতে সিএনজি চালক জনপ্রতি ১৫০ টাকা দাবি করেন। পরে দরদাম করে ১২৫ টাকা করে দিয়ে আসতে হয়।
সরাফত আলী নামের আরেক যাত্রী জানান, ভোরের দিকে মোকামতলায় নামার পর তিনি সাঘাটা যাওয়ার জন্য সিএনজিতে উঠতে চাইলে চালক ২৫০ টাকা ভাড়া দাবি করেন। পরে পাঁচজন মিলে মোট ৮৫০ টাকা দিয়ে গন্তব্যে পৌঁছান তারা।
স্থানীয়দের অভিযোগ, এই সড়কে দীর্ঘদিন ধরেই সিএনজি চালকদের একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তারা রাতের বেলায় অতিরিক্ত ভাড়া আদায় করে এবং অন্য চালকদেরও একইভাবে ভাড়া নিতে বাধ্য করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সিএনজি চালক জানান, দিনের বেলায় তিনি গাড়ি চালালেও রাতে অন্য চালকরা গাড়ি চালান। তাদের একটি সিন্ডিকেট রয়েছে এবং তারা যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে। কেউ কম ভাড়া নিতে চাইলে তাকে হুমকি দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।
স্থানীয়রা জানান, দূরপাল্লার যাত্রীরা রাতে মোকামতলায় নেমে সোনাতলা ও আশপাশের এলাকায় যেতে বাধ্য হন। এ সময় বাস না থাকায় তারা সিএনজির ওপর নির্ভরশীল হয়ে পড়েন। অন্তত সকাল থেকে রাত ১০টা পর্যন্ত নিয়মিত বাস চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এদিকে জেলা মিনিবাস মালিক সমিতির নির্বাহী সদস্য মোনারুল ইসলাম বিটু জানান, সিএনজি চালকদের এ ধরনের কর্মকাণ্ডে যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন। আসন্ন ঈদকে সামনে রেখে দূরপাল্লার যাত্রীদের কথা বিবেচনায় নিয়ে ওই সড়কে বাস চলাচল বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
(বিএস/এসপি/মার্চ ০৯, ২০২৬)
পাঠকের মতামত:
- রাজবাড়ীতে ধানের উৎপাদন বৃদ্ধি করতে ব্র্যাক সিডের কর্মশালা
- 'মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে পাকশী সেতুর কাছে তীব্র সংঘর্ষ হয়'
- অনন্য মাইলফলক স্পর্শ করলেন ম্যাক্সওয়েল
- শ্রদ্ধা-ভালোবাসায় আশা ভোঁসলেকে শেষ বিদায়
- সালথায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
- শ্যামনগরে নদীর চরের গাছ রক্ষায় আন্দোলন, বন্ধ হলো নিধন
- সাতক্ষীরায় মাটি বহনকারী বেপরোয়া ট্রলির ধাক্কায় শিশু নিহত
- গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
- সোনাতলা পৌরসভায় উন্নয়ন, স্বচ্ছতা ও শৃঙ্খলা জোরদারে একাধিক সিদ্ধান্ত
- ঠাকুরগাঁওয়ে পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ
- মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ
- কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে অধ্যাপককে হাতুড়ি পেটা
- দিনাজপুরে পুলিশের সামনে আসামি ভেঙ্গে ফেললো সাংবাদিকের মোবাইল ফোন!
- সালথায় স্বপ্নের সেতুর স্থান পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসার
- ‘কৃষকের ভাগ্য পরিবর্তন হলেই দেশের ভাগ্য পরিবর্তন হবে’
- সুবর্ণচর স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন (নোসক) এর নতুন দায়িত্বে ফারিয়া ও অপু
- নোয়াখালীতে বাড়ি থেকে কিশোরীর মরেদহ উদ্ধার
- জামালপুরে ব্রহ্মপুত্র ইউনিভার্সিটিতে নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- সালথায় সম্পত্তি নিয়ে মাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ সৎ ছেলেদের বিরুদ্ধে
- উদ্বোধনের ২ বছরেও চালু হয়নি ঈশ্বরদী পৌর মার্কেট
- মহম্মদপুরে মাদকবিরোধী অভিযানে আটক যুবকের মৃত্যু
- গোপালগঞ্জের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা শুভ্রা
- গোপালগঞ্জে ২৪ ঘন্টায় হামের উপসর্গে হাসপাতালে ১৫ রোগী
- হাতির পায়ে পিষ্ট হয়ে কাপ্তাই চিৎমরমে মংখ্যাচিং মারমার মৃত্যু
- ফরিদপুরে যৌনপল্লীতে বসত ঘর ভাঙচুর ও লুটপাট
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- এস.এম সুলতানের শিষ্য ও শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার আর নেই
- কথাশিল্পী কায়েস আহমদের মৃত্যুবার্ষিকী পালিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- 'মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে পাকশী সেতুর কাছে তীব্র সংঘর্ষ হয়'
-1.gif)








