দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
শাহ্ আলম শাহী, দিনাজপুর : পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে মানুষের চাহিদা পুরণে দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম পড়েছে। এবার স্থানীয় প্রশাসন ও বেকারি মালিক সমিতি প্রতিনিয়ত লাচ্ছা সেমাই তৈরীর কারখানাগুলো পরিদর্শন অব্যাহত রাখায় স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মান সম্পনন লাচ্ছা সেমাই।
'এখন পরিস্কার-পরিচ্ছন্নতা ছাড়া কোন শ্রমিক প্রবেশ করতে পারেনা লাচ্ছা তৈরির কারখানাগুলোতে' এমনি কথা জানালেন দিনাজপুর শহরের উপকন্ঠ বাজবাটীর গুঞ্জাবাড়ীতে অবস্থিত হৃদয় বেকারিতে লাচ্ছা সেমাই প্যাকেটজাতে কর্মরত নারী শ্রমিক আখি কর্মকার।
আখি বলেন, 'লাচ্ছা সেমাই তৈরির মৌসুমে এই কারখানায় প্রায় শতাধিক শ্রমিকের কর্মসংস্থান হয়। উপার্জিত টাকা আমরা সন্তানদের পড়া-লেখার পাশাপাশি সংসারের কাজে লাগাই। পরিস্কার না থাকলে কারখানায় প্রবেশ করতে দেয় না মালিক পক্ষ।'
লাচ্ছা তৈরির কারিগর আবুল হোসেন জানান,শুধু ঈদের জন্য নয়, এই কারখানায় সব সময় লাচ্ছা সেমাই তৈরি করি আমরা।তবে ঈদে বেশি চাহিদা থাকায় বেশি লাচ্ছা তৈরি হয়।বেশি মানুষ কাজ করি।
আমাদের লাচ্ছার চাহিদা প্রচুর।'
বুধবার (১১ মার্চ) দুপুরে সরজমিনে লাচ্ছা তৈরী’র কারখানা ঘুরে দেখা যায়, লাচ্ছা তৈরির ময়দা খামিরের কাজ মেশিনে করছে শ্রমিকরা। সুষ্ঠু ও স্বাস্থ্যকর পরিবেশে চলছে লাচ্ছা তৈরী ও ভাজার কাজ। প্যাকেটজাত করতেও নেওয়া হচ্ছে ডিজিটাল পদ্ধতি।
স্থানীয় প্রশাসন ও বেকারি মালিক সমিতি প্রতিনিয়ত লাচ্ছা সেমাই তৈরীর কারখানাগুলো পরিদর্শন করছেন।
কিন্তু আগে আকর্ষনীয় মোড়কে মোড়ানো,দেখতে সুন্দর এসব লাচ্ছা দেখে বোঝার উপায় ছিলো
না, এসবে ব্যবহার হচ্ছিলো বিষাক্ত তেল ও রং ছাড়াও মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর বিভিন্ন উপাদান। এসব লাচ্ছা সেমাই তৈরির কারখানাগুলোতে লাচ্ছা উৎপাদনের নামে চলতো,জনস্বাস্থ্য ধবংসের এমন তৎপরতা। তবে এখন আর এসব করতে পারছেনা কেউ। বিগত বছরগুলোতে মিডিয়া এনিয়ে ব্যাপক লেখা-লেখি এবং রিপোর্ট প্রচার হওয়ার পর টনক নড়ে সবার। বেকারি মালিক সমিতির প্রচেষ্টায় প্রশাসন বেকারি ও লাচ্ছা তৈরির কারখানাগুলোতে ব্যাপক অভিযান চালায়। ভেজাল লাচ্ছা তৈরির উপাদান ও লাচ্ছা বিনষ্ট ছাড়াও জরিমানা করে বেশকিছু কারখানা মালিককে।
এবার পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে মানুষের চাহিদা পুরণে চলছে রূচি সম্মত মান
সম্পন্ন লাচ্ছা তৈরীর প্রচেষ্টা। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা তৈরি করা হলে তার বিরুদ্ধে কঠোর
ব্যবস্থা গ্রহনের দাবী জেলা বেকারী মালিক সমিতির।
সমিতির সভাপতি মো. সাইফুল্লাহ জানিয়েছেন এনিয়ে তারা দিনাজপুর চেম্বার অব কমার্স এ বেশ কয়েকবার মিটিং করেছেন। সর্বোশেষ মিটিং এ স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। সংসদ সদস্য সোজা সাপ্টা জানিয়ে দিয়েছেন, ভেজাল লাচ্ছা বা পণ্য তৈরি করা যাবেনা। তা তদারকি করার জন্য কঠোর নজরদারি রাখতে বলেছেন তিনি। তাই জেলায় লাচ্ছা তৈরির কারখানাগুলো আমরা নিয়মিত পরিদর্শন করছি। আমাদের লাচ্ছা মান সম্পন্ন হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে তা দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে।
অন্যদিকে দিনাজপুর জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম জানিয়েছেন,মানব দেহের জন্য ক্ষতিকর উপাদান মেশানো বা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই অথবা কোন পণ্য তৈরি করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য নিয়মিত মনিটরিং চলছে। কোন অব্যবস্থা পরিলক্ষিত হলে জেল-জরিমানা দেওয়া হচ্ছে।
(এসএস/এসপি/মার্চ ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘নিরীক্ষার মান বজায় রাখতে সরকার আন্তরিক ও সচেতনভাবে কাজ করবে’
- ‘দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে’
- স্প্যানিশ ক্লাব কর্নেইয়ার মালিকানা কিনলেন মেসি
- ‘বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে’
- রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে দুই মাসের ছাড় যুক্তরাষ্ট্রের
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
- গোপালগঞ্জে চাকরি মেলা ও সেমিনার
- সালথার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
- ফোড়ার অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর বিক্ষোভ
- ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্ত: যাচ্ছে সোনা, আসছে মাদক
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- স্প্যানিশ ক্লাব কর্নেইয়ার মালিকানা কিনলেন মেসি
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
-1.gif)








