সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : রাজনৈতিক প্রভাবে স্থানীয় ভাবখালী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছিলো সেলিম, সেখানেও নৈশ প্রহরী, ঝাড়ুদার সহ একাধিক পদে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য করেন তিনি।
সুত্রে জানা যায়, ভাবখালী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য, একই মাদ্রাসায় জেলা পরিষদের বরাদ্দকৃত ৭ লাখ টাকা ও নারায়নপুর তোরার মোর জামে মসজিদ ৩ লাখ টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং ভাবখালী মোজায় ব্রহ্মপুত্রের তীরে ভাসমান কিছু জমি জোর পুর্বক দখলে নিতে গেলে এনিয়ে এলাকাবাসীর সাথে তার সংঘর্ষের পরিস্থিতি তৈরী হওয়া নিয়ে সংবাদের শিরোনাম হন সেলিম।
অভিযোগ রয়েছে, তিন ফসলি জমিতে শিল্পকারখানা স্থাপনে সরকারের কড়া নিষেধাজ্ঞা থাকলেও কোনো কিছুর তোয়াক্কা না করে উপজেলার ভাবখালী গ্রামের ভাবখালী মৌজায় ব্রহ্মপুত্র নদের পুর্বপাশে জমিতে পাওয়ার প্ল্যান্ট স্থাপনের নাম করে জমি ক্রয় করে সেলিম।
সরেজমিন ঘুরে দেখা গেছে, তিন ফসলি এসব জমিতে গম, ভুট্টা, মরিচ, বাদাম, ধান, পেঁয়াজসহ নানা ধরনের ফসল আবাদ করা হয়। প্রতিবছর এসব জমি থেকে কয়েক হাজার টন ফসল উৎপাদন হয়। ২০১৯ সাল থেকে এ এলাকায় পাওয়ার প্ল্যান্ট প্রতিষ্ঠার জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও সাবেক যুবলীগ নেতা ইউসুফ আব্দুল্লাহ আল মামুম সেলিমের নেতৃত্ব স্থানীয় কিছু দালালের মাধ্যমে জমি ক্রয় শুরু করে ওই প্রতিষ্ঠানটি। তবে কৃষকরা তাদের জমি বিক্রয় করতে অনিচ্ছুক থাকলেও দালাল চক্রটি বিভিন্ন কৌশলে জোর পুর্বক এসব জমি ক্রয় করার পায়তারা করে জমিতে প্রতিষ্ঠানের সাইনবোর্ড স্থাপন করলে কৃষকরা তা ভেঙ্গেচুরে ফেলে দেয়। এনিয়ে কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
আইনের অপব্যবহার করে নিরিহ অনেক সাধারণ মানুষের জমি জবর দখল করে বড় বড় নেতাদের নিকট বিক্রি করে লুটেপুটে খেয়েছেন টাকা।
জমির মালিক স্থানীয় আব্দুল জব্বারের ছেলে মকবুল হোসেন বলেন, ‘গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র। একমাত্র কৃষি জমির ওপর নির্ভরশীল তাদের পরিবার। প্রভাবশালী একটি কোম্পানি মালিকের সাথে আতাত করে সেলিম তাদের সঙ্গে সমঝোতা না করেই শিল্পকারখানা নির্মাণ করার পায়তারা করে ইতোমধ্যে অনেকের জমি কোন সমঝোতা ছাড়াই দখলে নিয়েছেন। এছাড়া তাদের জমি দখলে নিতে হুমকি-ধামকি দিচ্ছেন। বাধ্য হয়ে জমি রক্ষাসহ জনজীবন বাঁচাতে সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ করেছেন।’
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ বিভিন্ন পদে বদলি, নিয়োগবাণিজ্য
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বাণিজ্য সহ নানান দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ময়মনসিংহ ও নিজ এলাকায় হাজার কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হয়েছেন সেলিম।ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী ময়নার মোড় এলাকায় জমিসহ আলীশান বাড়ী করে সেখানে বিলাশ বহুল জীবন জাপন করছেন।
তবে গত ৫ আগষ্ট গণ-অভ্যুত্থানের পর অনেক সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আইনের আওতায় আসলেও সেলিম রহস্য জনক ভাবে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। সেলিমকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে স্থানীয় বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা সরকারের কাছে দাবী জানাচ্ছেন।
যার সম্পর্কে বলা হয়েছে তার পুরো নাম ইউছুফ আব্দুল্লাহ আল মামুন (সেলিম)। বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের ভাবখালী গ্রামের মাথালিয়া বাড়ী। স্কুল জীবনে যোগদেন ছাত্রলীগের নেতৃত্বে। ভাবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইদ্রিস আলী মীরের হাত ধরে রাজনীতিতে হাতে খরি। ছাত্রলীগের ক্যাডার থেকে হয়ে উঠেন যুবলীগের ক্যাডার। ভাবখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। সেই সুবাদে পরিচয় হয় ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমীর আহমেদ চৌধুরী রতনের সাথে। সেই সুবাধে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদসহ আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের অনেক নেতৃস্থানীয় নেতাদের সাথে পরিচয় ঘটে তার। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়ে যান বিশেষ সুপারিশে। বিশ্ববিদ্যালয়ের নাজমুল হক হলে কাগজে কলমে ডিউটি পড়লেও দলীয় প্রভাবে কোনদিন নিয়মিত ডিউটি করেন নি তিনি। হাজিরা খাতায় স্বাক্ষর করেই বেড়িয়ে যেতেন রাজনৈতিক নেতাদের কাছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি বদলী, চাকরী বাণিজ্যসহ নানান অনিয়ম দুর্নীতিতেই দিন পাড় করতেন। তারই সাথে সেয়দ আশরাফুল ইসলামের ভাই সৈয়দ শাফায়াত ইসলামের সাথেও ঘরে উঠে সখ্যতা। জড়িয়ে পড়েন জমির দালালীসহ বিভিন্ন কাজে। বাকৃবিতে নিয়মিত অফিস না করলেও
আওয়ামী লীগের প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তিদের সাথে সম্পর্ক থাকায় তার বিরুদ্ধে কেহ মুখ খুলার সাহস করতেন না। এ সময় আলাদিনের প্রদীপ পেয়ে যান সেলিম। সরাসরি জড়িয়ে পড়েন ঘুষ, মামলা বাণিজ্যর সাথে। ময়মনসিংহের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাদের জমি ক্রয় করে দিয়ে কোটি-কোটি টাকা লুটপাটে খান তিনি। সে সময় বিএনপির নেতাকর্মীরা ছিলেন তার কাছে চরম অসহায়। আপোষে জমি বিক্রি না করলে প্রভাব আর প্রশাসনিক ক্ষমতার জোরে দখলে নিতেন জমি। সরকারি খাস জমি খুজে বের সেসব জমিও নেতাদের কাছে বিক্রি করতেন তিনি। প্রয়োজনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাক্ষর জাল করা সহ নকল সীলমোহর তৈরী করে নিতেন এই সেলিম এমন। জনশ্রুতি রয়েছে।
(এনআরকে/এসপি/মার্চ ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘বিমা খাতে অনিয়ম-দুর্নীতি গভীরে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে’
- ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬
- মুক্তিবাহিনী শালদা নদীর পাকসেনা ঘাঁটির ওপর তীব্র আক্রমণ চালায়
- ১ হাজার ২শ’ মিটার চায়না ম্যাজিক জাল ধ্বংস
- মহম্মদপুরে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ উদযাপন
- ‘বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে’
- নোংরা পরিবেশে খাবার তৈরি: দুই হোটেলকে ১৪ হাজার টাকা জরিমানা
- সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জদি দখল, ভাঙচুর ও লুটপাট
- দিনাজপুরে বিএডিসি'র সার নিয়ে তুঘলকি কারবার
- বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’
- চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অনেককে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
- বাগেরহাটে নিখোঁজের তিনদিন পর খালে মিললো শিশুর লাশ, আটক ৫
- সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- বিটপি গ্রুপের কর্মীদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- কলাপাড়ায় বাস চাপায় ছয় বছরের শিশুর মৃত্যু
- লোকালয় থেকে উদ্ধার ৯ ফুট অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
- কলারোয়ায় ৫৪ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১
- পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- চাঁদা না পেয়ে নানাভাবে ফাঁসানোর চেষ্টা, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- ‘অধিকাংশ কর্মকর্তা চোর’-দুর্নীতির দায় কি শুধু কর্মকর্তাদের?
- আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু হাফসার
- কাপ্তাইয়ে ৬০ বছরের ১৩২ কেভি লাইন পরিণত হয়েছে মরণফাঁদে
- শহরে যেভাবে গড়ে তুলবেন সবুজ ছাদবাগান
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- ভোট বর্জন সার্থক: রিজভী
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
-1.gif)








