ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, কমিউনিটি বেজড্ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ড্যাব ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার যৌথ আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটোরিয়ামে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাবের প্রধান উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবসেবার শিক্ষা দেয়।
চিকিৎসকরা মানবতার সেবায় নিয়োজিত একটি মহান পেশার মানুষ। তাই এই পবিত্র মাসে নিজেদের দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালন করার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং জনস্বাস্থ্য উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং মহাসচিব ডা. মোঃ জহিরুল ইসলাম শাকিল। তারা তাদের বক্তব্যে বলেন, চিকিৎসকদের অধিকার, পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্যখাতের উন্নয়নে ড্যাব দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও চিকিৎসকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য সংগঠন কাজ করে যাবে।
দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. একেএম মুসা শাহীন। তিনি তার সভাপতির বক্তব্যে বলেন, চিকিৎসক সমাজকে সবসময় মানবতার কল্যাণে কাজ করতে হবে। রমজান মাস আমাদের মধ্যে সহমর্মিতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ড্যাব সদস্য ডা. ইসহাক। তিনি উপস্থিত সকল অতিথি, চিকিৎসক ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধি করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ সায়েম মনোয়ার। ইফতার পূর্ব আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, ডা. মোঃ অলি উল্লাহ প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল, চিকিৎসক সমাজের উন্নতি এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত অতিথি, চিকিৎসক ও আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, ড্যাবের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল আন্তরিকতা, সৌহার্দ্য এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ।
(এনআরকে/এসপি/মার্চ ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না’
- ‘১৪ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার’
- ‘পাকবাহিনী নজিরবিহীন নারকীয় হত্যাকাণ্ডে মেতে ওঠে’
- জ্বালানি সংকটে বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানীর সমাধানে সংবাদ সম্মেলন
- ফরিদপুরে সরবরাহ করা হচ্ছে চাহিদার অর্ধেকরও কম বিদ্যুৎ
- নড়াইলের লোহাগড়া বাজারের দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন
- মাঝারি তাপপ্রবাহ ৩৮ ডিগ্রিতে পুড়ছে ঈশ্বরদী, বিপর্যস্ত জনজীবন
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- টাঙ্গাইলে ৩ ছিনতাইকারী গ্রেফতার, ১৭টি চোরাই মোবাইল উদ্ধার
- মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭
- মনোমুগ্ধকর নটো ক্যাকটাসের ফুল দেখার জন্য ছুটছে ক্যাকটাস প্রেমীরা মাদারীপুরে হর্টিকালচার সেন্টার
- বিউটি পার্লার কর্মীর ওপর হামলা, থানায় অভিযোগ
- গোপালগঞ্জে কৃষি উন্নয়ন নিয়ে পার্টনার কংগ্রেস
- ফরিদপুরে গ্রেপ্তার আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলো স্থানীয় জনতা
- চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- অবরুদ্ধদশা থেকে মুক্ত হলো মালোপাড়ার ২০টি পরিবারের চলাচলের সেই রাস্তা
- জলবায়ু সংকটে হোক পৃথিবীর অস্তিত্ব রক্ষার শপথ
- পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ
- সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু
- কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু
- প্রতিবন্ধী অন্তঃসত্ত্বাকে ফুটপাত থেকে হসপিটালে ভর্তি করলেন ইউএনও
- সালথায় অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
- বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার
- সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে পুরস্কৃত করল ডিএনসিসি
- ভার্চুয়াল কোর্টে সমস্যা দেখছেন না অ্যাটর্নি জেনারেল
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- বইমেলা স্থগিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- নড়াইলে ছাত্রদলের উদ্যোগে শোক র্যালি
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
-1.gif)








