বিকেএসপির সাবেক উপপরিচালক ও সংগঠক মিমুর চিরবিদায়
শাহ্ আলম শাহী, দিনাজপুর : চিরবিদায় নিয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট,বিকেএসপির সাবেক উপপরিচালক ও সংগঠক শামীমা সাত্তার মিমু। গতকাল শুক্রবার রাত ১১টায় ঢাকাস্থ মিরপুরে নিজ বাসভবনে মারা গেছেন তিনি।
আজ শনিবার বাদ জোহর দিনাজপুর ঈদগাহ আবাসিক এলাকার মাঠে নামাজে জানাজা তাঁকে দিনাজপুরের শেখ ফরিদ কবর স্থানে পিতার কবরের পাশে দাফন করা হবে।
জানাজা ও দাফন কার্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর- ১ আসনের এমপি মনজুরুল ইসলামসহ অসংখ্য গুণিজন, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট, বিকেএসপির সাবেক প্রশিক্ষক ও সংগঠক শামীমা সাত্তার মিমু মৃত্যুকালে স্বামী, এক পুত্র ও দুই ভাইসহ অসংখ্য আত্মীয়-শুভাকাংখি ও গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৮০ ও ৯০-এর দশকে ক্রীড়াঙ্গনে প্রমীলা অ্যাথলেটের মধ্যে অন্যতম সফল নামটি ছিল শামীমা সাত্তার মিমু। বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে রেখে গেছেন অনন্য সাফল্য। সাবেক এ অ্যাথলেট ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট, বিকেএসপির সাবেক প্রশিক্ষক ও সংগঠক। ৬৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন মিমু।
মৃত্যুর আগে রেখে যান বেশ সফলতম একটি ক্যারিয়ার। জাতীয় অ্যাথলেট শামীমা সাত্তার মিমুর স্প্রিন্ট, হার্ডলস, হাইজাম্প, লংজাম্প সবখানেই সক্রিয় ছিলেন। তবে হাইজাম্প ইভেন্টে হয়ে উঠেছিলেন বেশ জনপ্রিয়। জাতীয় পর্যায়ের এই ইভেন্টের লড়াইয়ে টানা ষোলোবার চ্যাম্পিয়ন হওয়ার অনন্য এক রেকর্ড ছিল এ সাবেক অ্যাথলেটের। ৯২ সালে দীর্ঘ খেলোয়াড়ি জীবনের সমাপ্তি ঘটিয়ে অ্যাথলেটিক্সের লড়াই থেকে বিদায় নেন মিমু। এরপর বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশনের (বিটিএমসি) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে যোগ দিয়ে ৯৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ৯৪ থেকে ২০০২ সাল পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোচ ছিলেন তিনি। ২০০২ সালে বিকেএসপির উপপরিচালক হিসেবে যোগ দেন। ২০১৮ সালের ৩১ অক্টোবর বিকেএসপি থেকে অবসরে যান।
১৯৮০ ও ৯০-এর দশকে ক্রীড়াঙ্গনে প্রমীলা অ্যাথলেট হিসেবে মিমু ছিলেন সবার পরিচিত নাম। স্বাধীনতার পরপর ৭৩ সালে ট্র্যাক এন্ড ফিল্ডে জাতীয় পর্যায়ের লড়াইয়ে আগমন ঘটেছিল মিমুর। একই বছর দিনাজপুর জেলাতে অনুষ্ঠিত জেলা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে ১০০ মিটার, ২০০ মিটার, লংজাম্প এবং ট্রিপল জ্যাম্পে তিনি প্রথম হন। এরপর দিনাজপুর জেলা একাদশের পক্ষে জাতীয় অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করার জন্য তাকে নির্বাচিত করা হয়। ৭৩ সালে কেবল ১৩ বছর বয়সে নিজ জন্মস্থান দিনাজপুর জেলা একাদশের পক্ষে ঢাকায় অনুষ্ঠিত প্রথম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ক্ষুদে অ্যাথলেট হিসেবে অনশগ্রহন করেন মিমু।
প্রসঙ্গত, প্রয়াত শামীমা সাত্তার মিমু প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার খালাতো বোন।
(এসএস/এসপি/মার্চ ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে আহত অভিনেতা খায়রুল বাসার
- বাংলাদেশ সফর বাতিলের পথে ভারত
- বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি’
- ‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে জামায়াত’
- ‘দেশে অনেক বড় আকারে বিদেশি বিনিয়োগ আসছে’
- জুলাই অভ্যুত্থানে ৩ লাখ ৫৩১১ গুলি ব্যবহার করেছে পুলিশ
- শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট
- ‘হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে’
- কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
- ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- দেশবাসী হানাদারদের বিতাড়িত করে স্বদেশ ভূমিকে মুক্ত করতে বদ্ধপরিকর
- নিজবাড়ি থেকে আলম চেয়ারম্যান গ্রেপ্তার
- বাগেরহাটে পিত্তথলির পাথর অপারেশনের সময় তরুণীর মৃত্যু
- আশাশুনিতে ক্ষুদ্র ব্যবসায়ী কালাম হত্যার ঘটনায় থানায় মামলা
- ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মাদারীপুরবাসী
- প্রান্তিক উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা দিতে পিকেএসএফ’র সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
- প্রতি এক হাজার টাকার বিপরীতে ৬৩ টাকা পলিসি বোনাস ঘোষণা গার্ডিয়ানের
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- কাশিয়ানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সাতক্ষীরায় সপ্তাহব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
- বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- নসিমনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- শ্রীনগরে ফিরুজা বেগমের গণসংযোগ অব্যাহত
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ‘হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে’
- কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
- ‘খালেদার চিকিৎসায় আইন নয়, বাধা সরকার’
- মেঘনায় ঢল
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- জুলাই অভ্যুত্থানে ৩ লাখ ৫৩১১ গুলি ব্যবহার করেছে পুলিশ
১২ আগস্ট ২০২৬
- সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট
- কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
-1.gif)








