মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা এলাকায় বর্গা জমির ফসল তোলা নিয়ে বিরোধের জেরে মা ও ছেলেকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে জমির মালিকের বিরুদ্ধে।
জানা গেছে, শনিবার (১৪ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার দীঘা এলাকার কলিম উদ্দিনের স্ত্রী সারজিনা বেগম (৫০) এবং তার ছেলে শাহীন (৩২)। স্থানীয়রা তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন মাস আগে দীঘা গ্রামের ওহিদুলের কাছ থেকে শাহীন বর্গা হিসেবে জমি নিয়ে মুসুরির চাষ করেন। চুক্তি অনুযায়ী জমির মালিক ফসলের তিন ভাগের এক ভাগ পাবেন বলে কথা ছিল।
শনিবার সকালে শাহীন ও তার মা জমি থেকে মুসুরির ফসল তুলছিলেন। এ সময় জমির মালিক ওহিদুল সেখানে গিয়ে অর্ধেক ফসল দাবি করেন। এ নিয়ে শাহীন ও তার মায়ের সঙ্গে তার কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে ওহিদুল পাশের বাড়ি থেকে লাঠি এনে শাহীন ও তার মাকে উপর্যুপরি মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে সারজিনা বেগম মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং রক্তক্ষরণ হয়। তার ছেলে শাহীনও আহত হন।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ওহিদুল সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা আহত মা-ছেলেকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ৯৯৯-এ কল করা হলে পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনার খোঁজখবর নেয়।
আহত শাহীন বলেন,আমি তিন মাস আগে জমি বর্গা নিয়ে মুসুরির চাষ করেছি। সব খরচ আমার। জমির মালিককে ফসলের তিন ভাগের এক ভাগ দেওয়ার কথা ছিল। কিন্তু এখন তিনি অর্ধেক ফসল দাবি করছেন।
এতে রাজি না হওয়ায় আমাকে ও আমার মাকে মারধর করেছেন। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত ওহিদুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে জানা যায়, ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, মাঠের ফসল নিয়ে একটি ছোটখাটো ঝামেলার ঘটনা ঘটেছে। আহত নারীর মাথায় আঘাত থাকলেও সেলাই দেওয়ার মতো গুরুতর নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
(বিএস/এসপি/মার্চ ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘নিরীক্ষার মান বজায় রাখতে সরকার আন্তরিক ও সচেতনভাবে কাজ করবে’
- ‘দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে’
- স্প্যানিশ ক্লাব কর্নেইয়ার মালিকানা কিনলেন মেসি
- ‘বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে’
- রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে দুই মাসের ছাড় যুক্তরাষ্ট্রের
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
- গোপালগঞ্জে চাকরি মেলা ও সেমিনার
- সালথার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
- ফোড়ার অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর বিক্ষোভ
- ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্ত: যাচ্ছে সোনা, আসছে মাদক
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- স্প্যানিশ ক্লাব কর্নেইয়ার মালিকানা কিনলেন মেসি
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
-1.gif)








