জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালীতে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে একপক্ষের গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে। জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বে জমি দখল নিতে গিয়ে গাছপালা কেটে ফেলা হয় বলে অভিযোগ করা হয়েছে।
উপজেলার মৃগী ইউনিয়নের আরকান্দি গ্রামের প্রয়াত রুস্তম আলীর ছেলের সঙ্গে একই গ্রামের প্রয়াত খোরশেদ আলীর ছেলেদের বিরোধ চলছে। দীর্ঘদিন ধরে দু'পক্ষের মধ্যে জমির মালিকানা নিয়ে চলছে বিরোধ। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। মামলা চলমান থাকলেও জোরপূর্বক জমি দখলে নেওয়ার চেষ্টা করে খোরশেদ আলীর ছেলেরা।
গত বৃহস্পতিবার (৫ মার্চ) জোরপূর্বক জমি দখলে নিতে গিয়ে বাগানের ২৩ টি মেহগুনি গাছ ও ২০ টি বাঁশ কেটে নেয় প্রতিপক্ষের লোকজন।যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা। বিষয়টি নিয়ে গত মঙ্গলবার (১০ মার্চ) আদালতে মামলা করেছেন রস্তম আলীর ছেলে মো: সোহরাব হোসেন।
আসামীরা হলেন, মৃত খোরশেদ আলীর ছেলে মো: টিপু সুলতান (৫০), মো: হেলাল উদ্দিন (৪৩), মো: জালাল মোল্লা (৫০),মৃত মোনসের আলী মোল্লার ছেলে মো: সাহেব আলী মোল্লা (৬০),জালাল মোল্লার ছেলে জাহিদ মোল্লা (২৩), মৃত মতিয়ার হোসেনের ছেলে মো: হিরু মোল্লা (৪৫), মো: ফিরোজ হায়দার (৪০), মো: সুরুজ হোসেন (৩৮), খোরশেদ শেখ এর ছেলে মিঠু শেখ (৫৫), টুকু শেখ (৪৫),সাহেব আলী মোল্লার ছেলে মো: মনোয়ার হোসেন (৪০) সবাই মৃগী ইউনিয়নের আরকান্দি গ্রামের বাসিন্দা এবং বাদীর নিকটতম আত্নীয়।
মো: সোহরাব হোসেন বলেন, আরকান্দি মৌজার আর.এস ৪৭ নং খতিয়ানে ৩৮১ ও ৩৬৮, বি.এস ১২৪ নং খতিয়ানে ৪৩০, ৪৩৫ নং দাগে পূর্বপুরুষ থেকে ১০০ বছরেরও বেশি সময় ধরে আসামীদের সাথে এওয়াজ সূত্রে ভোগ দখল করে আসছি।এই সকল জমিতে বাগান, পুকুর ও পারিবারিক কবরস্থান রয়েছে। সম্প্রতি আসামীরা আমার বাগানের বড় বড় গাছ দেখে এওয়াজ ভঙ্গ করে আমার গাছ কাটার পায়তারা করলে আমি দেওয়ানী মামলা করি।এমতাবস্থায় গত ৫ মার্চ দুপুরে আমার অনুপস্থিতিতে আসামীরা আমার বাগান থেকে ২৩ টি মেহগুনি গাছ ও ২০ টি বাঁশ কেটে নেয়। এখন তারা আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে।
উল্লেখ্য,গত ২৪ সালের দায়ের করা দেওয়ানী মামলার পরিপ্রেক্ষিতে মৃগী ইউনিয়ন ভূমি অফিসের দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে আসামীরা ৬ মাস আগে নালিশী জমিতে মেহগনি গাছ রোপণ করেছে। তবে আগে থেকেই ওই জমিতে বাদী ফলের ও কাঠের গাছ রোপণ করে রেখেছে।
(একে/এএস/মার্চ ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- হজে কমলো বিমান ভাড়া, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা
- ‘দুর্যোগে মানবতার হাতই হোক সবচেয়ে শক্তিশালী’
- ৪ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, সতর্কসীমায় আরও ১২টি
- জাতির উদ্দেশে এম. মনসুর আলী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণ দেন
- ফরিদপুরে মন্দিরের নামে জেলা পরিষদের জায়গা দখলের অভিযোগ
- দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
- নহাটায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিসের উদ্বোধন
- সুবর্ণচরে মসজিদের পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন
- ভাঙ্গায় কাভার্ড ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব
- টঙ্গীবাড়িতে মাদক বিরোধী সমাবশে ও কমিউনিটি পুলিশিং সভা
- যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন
- সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
- নগরকান্দায় সাংবাদিক সমবায় সমিতির কমিটি গঠন
- ঠাকুরগাঁওয়ে হাল চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার
- ১৫০ বছরের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সান্তাহার রেলওয়ের দাপ্তরিক কাজ
- কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবির সহায়তায় হাসি ফুটল দুঃস্থদের মুখে
- আ. লীগ নেতার মিথ্যা গুজবের প্রতিবাদে যুবদল নেতার মানববন্ধন বিক্ষোভ
- রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার
- জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধনা
- সাতক্ষীরায় প্রাইভেট কার চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
- লৌহজংয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
- পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ‘করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করছে সরকার’
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- আমি হব সকাল বেলার পাখি
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- কাঁঠাল
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মুখে যুদ্ধ কথা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








