এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
ঈশ্বরদী প্রতিনিধি : এবারের ঈদকে সামনে রেখে যেখানে ব্যস্ত থাকার কথা ছিল, সেখানে ছিটেফোঁটাও কর্মচাঞ্চল্য নেই পাবনার ঈশ্বরদীর ঐতিহ্যবাহী বেনারসী পল্লীতে। শতবর্ষের এই তাঁত শিল্প এখন অস্তিত্ব সংকটে। বাজার দখল করে নিয়েছে ভারতীয় শাড়ি, ফলে কাজ হারাচ্ছেন দেশীয় কারিগরেরা।
পল্লী ঘুরে জানা যায়, পাবনার ঈশ্বরদীর বেনারসী পল্লীর ইতিহাস শত বছরেরও বেশি পুরোনো। ব্রিটিশ আমলে ভারত থেকে আসা কারিগরেরা এখানে বসতি স্থাপন করে দক্ষ হাতে কাতান ও বেনারসী শাড়ি বুননের মাধ্যমে গড়ে তোলেন সমৃদ্ধ এই তাঁত শিল্প।
২০০৪ সালে ২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ তাঁত বোর্ড ফতেমোহাম্মদপুর এলাকায় সাড়ে ৫ একর জমির ওপর দেশের দ্বিতীয় বৃহত্তম বেনারসী পল্লী প্রতিষ্ঠা করে। ২০ বছরে প্লটের কিস্তি পরিশোধের সুবিধায় ৯০ জন তাঁতিকে ৯০টি প্লট বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৭০টি ৩ শতাংশ এবং ২০টি ৫ শতাংশ জমির প্লট। তবে ৯০টির মধ্যে মাত্র ৭টিতে কারখানা স্থাপন করা হলেও বর্তমানে চালু রয়েছে হাতে গোনা কয়েকটি।
এক সময় এই এলাকা তাঁতের খটখট শব্দে মুখর থাকত। কয়েক হাজার কারিগর ও শতাধিক কারখানায় দিন-রাত চলত শাড়ি তৈরির কাজ। কিন্তু সময়ের ব্যবধানে সেই ঐতিহ্য আজ হারিয়ে যাওয়ার পথে। ঈদ সামনে থাকলেও নেই আগের মতো ব্যস্ততা; খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে অল্প কিছু কারখানা, অধিকাংশই বন্ধ হয়ে গেছে।
কারিগর ও ব্যবসায়ীদের অভিযোগ, ভারতীয় স্বয়ংক্রিয় মেশিনে তৈরি কম দামের শাড়ি বাজার দখল করায় দেশীয় হাতে বোনা বেনারসী শাড়ির চাহিদা কমে গেছে। এভাবে চলতে থাকলে বিলুপ্ত হয়ে যাবে এই ঐতিহ্যবাহী শিল্প।
বেনারসী পল্লীর কারখানা মালিক ও কারিগররা জানান, সরকারি উদ্যোগে গড়ে উঠলেও প্রত্যাশিত সংখ্যক তাঁত মালিক এখানে কারখানা স্থাপন করেননি। ফলে পল্লীটি ধীরে ধীরে ধ্বংসের পথে যাচ্ছে।
তাঁত মালিকদের ভাষ্য, “আগে এখানে প্রায় এক হাজার তাঁত ছিল। এখন কমে দাঁড়িয়েছে ৪০ থেকে ৫০টিতে। সরকারি সহায়তা ও সহজ কিস্তির সুবিধা পেলে আমরা এই শিল্প টিকিয়ে রাখতে পারতাম। নতুন প্রজন্মও আর এই পেশায় আসছে না। হয়তো কয়েক বছরের মধ্যেই এই শিল্প পুরোপুরি হারিয়ে যাবে।”
ব্যবসায়ীরা বলছেন, একসময় এখানে অসংখ্য কারখানা ও শ্রমিক থাকলেও এখন তা হাতে গোনা কয়েকটিতে সীমাবদ্ধ। সরকারি সহায়তা ছাড়া এই শিল্প টিকিয়ে রাখা সম্ভব নয়।
ব্যবসায়ী মো. জাবেদ খান বলেন, “আমার বাবা বেনারস থেকে এসে এখানে ব্যবসা শুরু করেন। কিন্তু ভারতীয় শাড়ির দাপটে আমরা আর তাঁত টিকিয়ে রাখতে পারছি না। উৎপাদন খরচ বেশি হওয়ায় কারিগরদের ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।”
শাড়ি ব্যবসায়ী ওয়াকিল খান বলেন, “ভারতে মেশিনে কম খরচে দ্রুত শাড়ি তৈরি হয়। সেখানে আমরা হাতে একটি শাড়ি তৈরি করতে সময় ও খরচ দুটোই বেশি লাগে। ফলে প্রতিযোগিতায় টিকতে পারছি না।”
শতবর্ষের এই ঐতিহ্যবাহী তাঁত শিল্প টিকিয়ে রাখতে আধুনিক প্রযুক্তি, সরকারি পৃষ্ঠপোষকতা এবং বাজার সুরক্ষার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
(এসকেকে/এসপি/মার্চ ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না’
- ‘১৪ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার’
- ‘পাকবাহিনী নজিরবিহীন নারকীয় হত্যাকাণ্ডে মেতে ওঠে’
- জ্বালানি সংকটে বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানীর সমাধানে সংবাদ সম্মেলন
- ফরিদপুরে সরবরাহ করা হচ্ছে চাহিদার অর্ধেকরও কম বিদ্যুৎ
- নড়াইলের লোহাগড়া বাজারের দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন
- মাঝারি তাপপ্রবাহ ৩৮ ডিগ্রিতে পুড়ছে ঈশ্বরদী, বিপর্যস্ত জনজীবন
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- টাঙ্গাইলে ৩ ছিনতাইকারী গ্রেফতার, ১৭টি চোরাই মোবাইল উদ্ধার
- মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭
- মনোমুগ্ধকর নটো ক্যাকটাসের ফুল দেখার জন্য ছুটছে ক্যাকটাস প্রেমীরা মাদারীপুরে হর্টিকালচার সেন্টার
- বিউটি পার্লার কর্মীর ওপর হামলা, থানায় অভিযোগ
- গোপালগঞ্জে কৃষি উন্নয়ন নিয়ে পার্টনার কংগ্রেস
- ফরিদপুরে গ্রেপ্তার আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলো স্থানীয় জনতা
- চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- অবরুদ্ধদশা থেকে মুক্ত হলো মালোপাড়ার ২০টি পরিবারের চলাচলের সেই রাস্তা
- জলবায়ু সংকটে হোক পৃথিবীর অস্তিত্ব রক্ষার শপথ
- পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ
- সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু
- কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু
- প্রতিবন্ধী অন্তঃসত্ত্বাকে ফুটপাত থেকে হসপিটালে ভর্তি করলেন ইউএনও
- সালথায় অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
- বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার
- সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে পুরস্কৃত করল ডিএনসিসি
- ভার্চুয়াল কোর্টে সমস্যা দেখছেন না অ্যাটর্নি জেনারেল
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- বইমেলা স্থগিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- নড়াইলে ছাত্রদলের উদ্যোগে শোক র্যালি
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
-1.gif)








