সোনাতলায় নির্মাণকাজে ড্রেন বন্ধ, টিনের চাল ক্ষতিগ্রস্ত: ক্ষতিপূরণ দাবি
সোনাতলা প্রতিনিধি : বগুড়ার সোনাতলা পৌরসভায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ড্রেন বন্ধ ও প্রতিবেশীর সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি পৌর প্রশাসকের কাছে আজ বুধবার লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোনাতলা পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা শ্রী বিকাশ স্বর্ণকার তার অভিযোগে উল্লেখ করেন যে, তারই পার্শ্ববর্তী বাসিন্দা মোঃ বুলু মিয়া গত প্রায় চার মাস ধরে নিজ জমিতে দুই তলা বিশিষ্ট বাড়ি নির্মাণ কাজ করছেন। নির্মাণ কাজের সময়, বিশেষ করে ছাদ ঢালাইয়ের সময়, তার টিনের চালার ওপর প্রচুর পরিমাণে সিমেন্ট পড়ে জমাট বেঁধে যায়। এতে তার দুইটি ঘরের টিনের চাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়াও নির্মাণ সামগ্রী—ইট, বালি, খোয়া ও ঢালাইয়ের মসলা আশপাশে ও চলমান ড্রেনে পড়ে ড্রেনটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে পানি জমে পচন ধরে তীব্র দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে এবং মশার উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে জনস্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি নিয়ে একাধিকবার অভিযুক্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের অবহিত করা হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী। এদিকে ড্রেন বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, ফলে স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
উল্লেখ্য, এই সড়ক দিয়ে পোস্ট অফিস সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে লোকজনের যাতায়াত হয়, যা বর্তমানে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ক্ষতিপূরণ আদায় এবং ড্রেন পরিষ্কারের দাবি জানিয়েছেন অভিযোগকারী। এছাড়াও অন্যান্য প্রতিবেশীরা সাংবাদিককে বাড়ি নির্মাণকালীন সময়ে নানা ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন বলে জানিয়েছেন তারা।
এদিকে অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পৌরসভার সার্ভেয়ার মোঃ জসিম উদ্দিন।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে পৌরসভার পৌর প্রসাশক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
(বিএস/এসপি/এপ্রিল ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ‘মুজিবনগরে বাংলাদেশের পক্ষ হতে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়’
- এসএসসি পরীক্ষায় যান চলাচলে বিশেষ নির্দেশনা
- গোপালগঞ্জে বিএনপি নেতাকে সময়িক বহিস্কার
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখমের ঘটনায় নিরাপত্তাহীনতায় পরিবার
- পাংশায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
- টুঙ্গিপাড়ায় বিধবা নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- হাজারীবাগে বাড়ছে মাদকের ‘হটস্পট জোন’
- সরকারের ২ মাসে সংকট আর নাটক বেশি হয়েছে : নতুনধারা
- সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবাসহ আটক ১
- বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
- নড়াইলে জেলা ও দায়রা জজের বাড়ি থেকে সিসি ক্যামেরা চুরি
- নিজের স্ত্রীকে নিয়ে গেছেন দাবি অভিযুক্তের
- আমরা শূন্য থেকে শুরু করেছি, তহবিলে পর্যাপ্ত টাকা নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
- এস কে এ এম ইকবাল সভাপতি, খান মোহাম্মদ সিরাজুল হক সাধারণ সম্পাদক
- বগুড়ায় প্রান্তিক কৃষকদের সহায়তায় কৃষি প্রণোদনা, পেলেন ১৪২৪ জন
- মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- রাজস্থলীতে শ্মশানের পাশে মিলল নবজাতক শিশু, আগলে রেখেছেন পথচারী
- পরকীয়া করতে গিয়ে গণধোলাইয়ের শিকার এএসআই, ভিডিও ভাইরাল
- প্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ
- সালথায় দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২৫
- তিস্তার চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার
- ডিসি অফিসের কর্মচারীর বিরুদ্ধে কাপাসিয়ায় মানববন্ধন
- ‘দুই মাসে প্রধানমন্ত্রীর পদক্ষেপে সরকারের ওপর জনগণের আস্থা ফিরেছে’
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
-1.gif)








