জ্বালানী তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ফিলিং স্টেশনে জ্বালানী তেল না পেয়ে বিক্ষুব্ধ ভুক্তভোগীরা ঘন্টাব্যাপী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন । ওই সড়কে ২ কিলো মিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল । চাপা আতংকে সাধারণ মানুষের চলাচল সীমিত হয়ে আসে । এসময় মহাসড়কের দুই পাশে অর্ধশত যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যানবাহনের যাত্রী-চালক সহ সাধারণ মানুষ । ১ ঘন্টা পর পুলিশ গিয়ে বিক্ষুব্ধদের অনুরোধ করলে তারা অবরোধ তুলে নেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে ।
জানা গেছে, তেল সংকটের কারণে গোপালগঞ্জের পৌর এলাকার ৭ টি ফিলিং স্টেশনে ভোর থেকেই জ্বালানী তেল সরবরাহ বন্ধ হয়ে যায় । গাড়ি চালকরা ঘন্টার পর ঘন্টা তেলের জন্য অপেক্ষা করতে থাকেন । তেল না পেয়ে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বেলা পৌনে ৩ টার দিকে তারা মান্দারতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনের সামনে গাছের গুড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন । ওই মহাসড়কের ২ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী-চালক সহ সাধারণ মানুষ । অবরোধের খবর পেয়ে পুলিশ কর্মকর্তা ও সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সাথে কথা বলে ও বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করান। এরপর পুলিশ মহা-সড়ক থেকে গাছের গুড়ি অপসারণ করে দেয় । পৌনে ৪ টার পর মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে ।
অবরোধকারী আশিক আলম, সামাদ কায়েস, সাকিব শেখ অভিযোগ করে বলেন, ফিলিং স্টেশনগুলো জ্বালানী তেল পর্যাপ্ত মজুদ রয়েছে। তারপরও আমাদের তেল দেওয়া হচ্ছে না। তেল নিতে আমরা ভোর থেকেই অপেক্ষা করি। কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল পাই না । এতে ব্যবসা-বাণিজ্য, চাকুরীসহ কাজ কর্মে ছন্দ পতন ঘটেছে । আমরা অনেকেই ক্ষতিগ্রস্থ হচ্ছি। ঠিকমতো কাজ করতে পারছি না। তাই আমরা তেল সরবরাহ স্বাভাবিক করার দাবি জানাচ্ছি।
নিগি ফিলিং স্টেশনের মালিক মফিজুর রহমান মফিজ বলেন, গভীর রাত পযর্ন্ত তেল দিতে হচ্ছে। অতিরিক্ত কাজ করতে গিয়ে পাম্পের কর্মচারীরা অসুস্থ হয়ে পড়ছেন । এমনকি কোন-কোন কর্মচারী চাকরি ছেড়ে দিয়েছে । একারণে তেল সরবরাহ কায্যক্রম ব্যাহত হচ্ছে।তারপরও আমরা চেষ্টা করছি, সরবরাহ দিতে।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক রেজাউল করিম বলেন, ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে অবরোধকারীদের বুঝিয়ে ও গাছের গুড়ি সরিয়ে ঢাকা খুলনা মহাসড়ক থেকে অবরোধ তুলে দেই। এখন ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ওই কর্মকর্তা আরো জানান, বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ এবং ফারদিন খান প্রিন্স ফিলিং স্টেশনে গিয়ে তদারকি করে জ্বালানী তেল বিতরণ শুরু করেন । তারপর সেখানে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয় । এ ঘটনায় ওই এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা ।
(টিবি/এএস/এপ্রিল ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- সাতক্ষীরার হিমসাগর যাচ্ছে ইউরোপে
- ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
- শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- গাজীপুরের ৫ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মায় উদ্ধার
- মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- পদ্মা সেতু সংলগ্ন লৌহজংয়ে মাটি লুটের মহোৎসব
- ৪০ বছর পর উদ্ধার ২৫ কোটি টাকার সরকারি জমি
- সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
- কর্ণফুলী ঘাটের অসাবধানতা কেড়ে নিল ফুটফুটে শিশুর প্রাণ
- টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
- চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা
- গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম কমিটি পুনঃগঠন
- টেলিযোগাযোগ আনবে সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বিশ্ব
- স্বপ্ন থেকে বাস্তবে রূপপুর
- জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র
- মব সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করা মাদরাসার অধ্যক্ষকে চাকুরিতে পুনর্বহালের দাবি
- ৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি
- কালের স্বাক্ষী লোহাগড়ার ইতনার 'নহবতখানা'
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন
- ‘রাজনৈতিক হস্তক্ষেপে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে’
- ‘কারিনা, বাংলাদেশ তোমাকে মনে রাখবে’
- সাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানার উপাধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
- শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- সালথায় ইয়াবাসহ আটক ২
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
-1.gif)








