নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে সড়কের ইট আত্মসাতের অভিযোগ
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে সরকারি সড়কের ইট আত্মসাত ও উন্নয়ন কাজের অর্থ ভাগাভাগির অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তার নাম দেলোয়ার হোসেন ওরফে মুকুল। তিনি উপজেলার সিরাজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজপুর ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে কাবিখা প্রকল্পের আওতায় সিরাজপুর ৬ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা হাবিলদার সড়কের ১ হাজার ফুট উন্নয়নের জন্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, প্রায় অর্ধলক্ষ টাকা ব্যয় করে বাকি অর্থ আত্মসাত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে দেলোয়ার হোসেন ওরফে মুকুল ও সাবেক মেম্বার সৌরভ হোসেন স্বপন নাম উল্লেখ করেছেন এলাকাবাসী। তারা দাবি করেন, রাস্তার পুরাতন ইট তুলে মাটি ফেলে পুনরায় বসানোর কথা থাকলেও তা না করে নামমাত্র মাটি ফেলে কাজ শেষ দেখানো হয়েছে। এরপর তারা ফেব্রুয়ারি মাসে বিল তুলে নিয়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, তোলা ইটের একটি অংশ স্থানীয় যুবদল নেতা দেলোয়ার হোসেন মুকুল তার রাস্তার পাশে একটি ঘরের মেঝেতে ব্যবহার করেছেন। এলাকাবাসী জানান, রাস্তাটিতে দ্রুত ইট বসানো না হলে বর্ষা মৌসুমে চলাচল মারাত্মক ব্যাহত হবে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়বে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের দাবি, প্রকল্পের বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার না করে আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
যোগাযোগ করা হলে সিরাজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মুকুল প্রথমে অভিযোগ অস্বীকার করেন। পরে দ্রুত কাজ সম্পন্ন করার আশ্বাস দেন। তিনি আরও বলেন, কিছু ইট আমার ভাইয়ের গাড়ি রাখার ঘরের মেঝেতে ব্যবহার করা হয়েছে। এখন ওই ইট গুলো নিয়ে এসে সড়কে দিয়ে দেওয়া হচ্ছে। তবে অভিযোগের বিষয়ে জানতে সাবেক মেম্বার সৌরভ হোসেন স্বপনের মুঠোফোনে কল করা বন্ধ পাওয়া যায়।
সিরাজপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আজগর হোসেন বলেন, কাজটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেছে যুবদল নেতা মুকুল ও সাবেক মেম্বার স্বপন। পিআইও কর্মকর্তার নির্দেশে ফেব্রুয়ারি মাসে তাদের কাজের বিল দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারা পুনরায় সড়কে আগের ইট গুলো বসায়নি। এটাতে আমাদেরও একটু গাফিলতি ছিল। এখন তারা দ্রুত বাকি কাজ সম্পন্ন করে দিবে।
এ বিষয়ে জানতে কোম্পানীগঞ্জ উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হুময়ান কবির বলেন, মেয়াদ শেষ হয়ে যাবে এজন্য বিল দিয়ে দেওয়া হয়েছে। কাজের যে ঘাটতি আছে তা এখন সম্পন্ন করে নেওয়া হচ্ছে।
(আইইউএস/এএস/এপ্রিল ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- সাতক্ষীরার হিমসাগর যাচ্ছে ইউরোপে
- ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
- শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- গাজীপুরের ৫ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মায় উদ্ধার
- মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- পদ্মা সেতু সংলগ্ন লৌহজংয়ে মাটি লুটের মহোৎসব
- ৪০ বছর পর উদ্ধার ২৫ কোটি টাকার সরকারি জমি
- সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
- কর্ণফুলী ঘাটের অসাবধানতা কেড়ে নিল ফুটফুটে শিশুর প্রাণ
- টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
- চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা
- গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম কমিটি পুনঃগঠন
- টেলিযোগাযোগ আনবে সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বিশ্ব
- স্বপ্ন থেকে বাস্তবে রূপপুর
- জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র
- মব সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করা মাদরাসার অধ্যক্ষকে চাকুরিতে পুনর্বহালের দাবি
- ৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি
- কালের স্বাক্ষী লোহাগড়ার ইতনার 'নহবতখানা'
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন
- ‘রাজনৈতিক হস্তক্ষেপে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে’
- ‘কারিনা, বাংলাদেশ তোমাকে মনে রাখবে’
- সাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানার উপাধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
- শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- সালথায় ইয়াবাসহ আটক ২
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
-1.gif)








