উদ্বোধনের ২ বছরেও চালু হয়নি ঈশ্বরদী পৌর মার্কেট
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ঈশ্বরদী পৌরসভার একটি নতুন মার্কেট উদ্বোধনের দুই বছর পরও চালু হয়নি। দোকান বরাদ্দ না হওয়ায় মার্কেটটি এখনও তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। পৌর কর্তৃপক্ষ ২৩টি দোকান বরাদ্দের জন্য একাধিকবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলেও ব্যবসায়ীদের কাছ থেকে তেমন সাড়া পাওয়া যায়নি। ফলে অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে মার্কেটটি এবং সম্ভাব্য বড় অঙ্কের রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে পৌরসভা।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে ২০২১ সালের ২৯ আগস্ট শহরের স্টেশন রোডসংলগ্ন ‘পৌর সুপারমার্কেট-১’-এর পাশেই ‘পৌর সুপারমার্কেট-২’-এর নির্মাণকাজ শুরু হয়। আটতলা বিশিষ্ট এই মার্কেটের প্রথম তলার কাজ ২০২৪ সালের মাঝামাঝি সময়ে সম্পন্ন হয়। এতে ব্যয় হয়েছে প্রায় ৯ কোটি টাকা। মার্কেটটিতে ২৩টি দোকানের পাশাপাশি রয়েছে গাড়ি পার্কিংয়ের সুবিধা।
জানা গেছে, পৌর সুপারমার্কেট-২-এর ২৩টি দোকান বরাদ্দ দেওয়ার জন্য স্থানীয় কয়েকটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে দোকানের আয়তন অনুযায়ী ৪৫, ৪০, ৩৫, ৩০, ২৫, ২৩, ২০ ও ১৮ লাখ টাকা অগ্রিম চাওয়া হয়। কিন্তু অগ্রিম জমার পরিমাণ বেশি হওয়ায় দোকান বরাদ্দ নিতে ক্ষুদ্র ব্যবসায়ীসহ অনেকেই দোকান নিতে আগ্রহ দেখাচ্ছেন না।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আধুনিক নকশায় নির্মিত হলেও উচ্চ অগ্রিমের কারণে মার্কেটটি তাদের নাগালের বাইরে চলে গেছে। ফলে ইজারা নিতে কেউ আগ্রহী হচ্ছেন না।
পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা তাইবুর রহমান বলেন, “মার্কেটটির নির্মাণকাজ শেষ হওয়ার পরই দোকান বরাদ্দের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি। এতে পৌরসভার রাজস্ব আয়ের সম্ভাবনা ব্যাহত হচ্ছে।”
পৌর নির্বাহী কর্মকর্তা (পিএনও) জহুরুল ইসলাম জানান, ব্যবসায়ীদের অনাগ্রহের কারণে মার্কেটটি চালু করা সম্ভব হয়নি। তবে শিগগিরই আবারও বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে ঈশ্বরদী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, “আমি সম্প্রতি এখানে যোগদান করেছি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”
(এসকেকে/এএস/এপ্রিল ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা
- সেদিন বেশী দূরে নয় যেদিন স্বাধীন বাংলাদেশ সরকার বিদেশী রাষ্ট্রের স্বীকৃতি লাভ করবে
- ঈশ্বরদীতে ২০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- বাবার হাত ধরে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক
- কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- আমানতের আর্তনাদ
- ফরিদপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৩ দিন পর আসামি গ্রেফতার
- যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর ১২ বছরের কারাদণ্ড
- ফরিদপুরে মা-মেয়েকে হত্যার পর মাটিচাপা, প্রেমিকের রোমহর্ষক স্বীকারোক্তি
- ‘মেঘনার ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি’
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা’র লাশ দেশে, দাফন সোমবার
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে’
- ‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
- ‘অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি’
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








