মাদারীপুর কে আই হাসপাতাল
ফোড়ার অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর বিক্ষোভ
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর শহরের পানিছত্র এলাকার কে আই হাসপাতালে বিষফোড়ার অপারেশন করাতে গিয়ে ভুল চিকিৎসায় এক নারী রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালিয়েছে। এছাড়াও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ বৃহস্পতিবার সকালে নিহতের পরিবারের সদস্যরা ভূল চিকিৎসার অভিযোগ এনে হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায়। এসময় বিচারের দাবীতে মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুমরামপুর গ্রামের সিরাজ আকনের স্ত্রী বিলকিস বেগম (৪০) পিঠে ফোড়ার প্রচন্ড ব্যাথা নিয়ে মাদারীপুর শহরের পানিছত্র এলাকার কে আই হাসপাতালে ভর্তি হয়। সেখানকার চিকিৎসক আহসান হাবিবের নেতৃত্বে বুধবার (১৫ এপ্রিল) রাতে রোগীর অস্ত্রোপচার করানো হয়। এ সময় রোগীর প্রচুর রক্তক্ষরণ হলে অপারেশনের কক্ষ থেকে পালিয়ে যান চিকিৎসক। পরে তড়িঘরি করে বিলকিস বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মাঝপথেই তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় নিহতের স্বজনরা। এসময় মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে তারা ডাক্তারের বিচারের দাবীতে বিক্ষোভ করেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও উপজেলা প্রশাসন। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হলে প্রায় দেড়ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে ঘটনার পর হাসপাতালটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এর আগেও একাধিকবার হাসপাতাটিতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ আছে।
নিহতের স্বজন হাসান মাদবর বলেন, সামান্য বিষফোড়া অপারেশন করাতে গিয়ে এই মৃত্যু কোনভাবেই মেনে নেওয়া যায় না। হাসপাতাল ও মালিকপক্ষের বিচার হওয়া উচিত। তাদের বিচার না হলে বার বার এধরণের ঘটনা ঘটবে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, সড়ক অবরোধ করে বিক্ষোভের খবর পাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন। হাসপাতালটির বৈধতা এবং চিকিৎসকের বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। কোন অনিয়ম পাওয়া গেলে হাসপাতালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সেখানে ভর্তি থাকা রোগীদের অন্যত্র সরিয়ে নিতে বলা হয়েছে।
এদিকে ঘটনার পর থেকে হাসপাতালের চিকিৎসক, মালিকসহ সবাই পালিয়ে যাওয়ায় কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
(এএসএ/এসপি/এপ্রিল ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা
- সেদিন বেশী দূরে নয় যেদিন স্বাধীন বাংলাদেশ সরকার বিদেশী রাষ্ট্রের স্বীকৃতি লাভ করবে
- ঈশ্বরদীতে ২০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- বাবার হাত ধরে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক
- কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- আমানতের আর্তনাদ
- ফরিদপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৩ দিন পর আসামি গ্রেফতার
- যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর ১২ বছরের কারাদণ্ড
- ফরিদপুরে মা-মেয়েকে হত্যার পর মাটিচাপা, প্রেমিকের রোমহর্ষক স্বীকারোক্তি
- ‘মেঘনার ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি’
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা’র লাশ দেশে, দাফন সোমবার
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে’
- ‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
- ‘অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি’
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








