বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা পৌর বিএনপির সাধারণ মো: রইচ খানসহ (৪২) ছয় জনের বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইটভাটার মালিক মো: ইদ্রিস আলী মন্ডল পাংশা মডেল থানায় লিখত অভিযোগ দায়ের করেছেন।
মো: রইচ খান ছাড়াও বাকি অভিযুক্তরা হলেন, মো: নাসির খান (৩৯), মো: আরিফ মোল্লা (৩৫), মো: রাশিদুল (৩৩), মো: মামুন (৪২) ও মো: রাজা (৪৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মো: রইচ খান অভিযুক্তদের সাথে নিয়ে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের পারভেল্লা বাড়িয়া এলাকায় মন্ডল ব্রিকসে গিয়ে ম্যানেজার ও ইঞ্জিন মিস্ত্রি কে ভাটা বন্ধ করতে হুমকি দেয়। পরে বিষয়টি ভাটার ম্যানেজার মালিককে জানালে পুলিশ রাতেই ঘটনা স্থলে যায়। এই ঘটনার জের ধরে সকালে আবার রইচ খান অভিযুক্তদের নিয়ে ভাটায় গিয়ে ম্যানেজার কে মারপিট করে। এসময় ম্যানেজারের কাছে থাকা ইট বিক্রির আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ভাটার ইঞ্জিন শ্রমিক মো: মমিন বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। ইট পোড়ানোর শ্রমিকরা আমাকে ডেকে বলে কয়েকজন লোক ভাটা বন্ধ করতে বলছে। আমি গিয়ে দেখি রইচ খানা সহ কয়েকজন লোক। রইচ খান তার কোমড়ে অস্ত্র দেখিয়ে বলে ভাটা বন্ধ করে চলে যাবি। আমি তাকে বলি আপনি মালিককে বলেন। তিনি হুমকি দিয়ে বলে আমি রইচ খান যা বলি তাই করি, বাঁচতে চাইলে এলাকা ছাড়া।
ইটভাটার ম্যানেজার জয়দেব বলেন, রাতে রইচ খান আমাকে হুমকি দিয়ে বলে যায় কাল থেকে আর এই ভাটার ইট বিক্রি করতে পারবি না। এখনই ইট পোড়ানো বন্ধ করতে হবে। তারা চলে গেলে আমি মালিককে বিষয় জানালে রাতেই পুলিশ ভাটায় আসে এবং আমাদের নির্ভয় কাজ করতে বলে। সকালে আমি ইট বিক্রি করলে রইচ খান তার লোকজন নিয়ে এসে আমাকে চেয়ার দিয়ে মারপিট করে। অন্যরা কিল-ঘুষি মারে এবং আমার কাছে থাকা নগদ আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এখন আমি বাড়ি ফিরতেও ভয় পাচ্ছি। সে আমার মৃত্যুর হুমকিও দিয়ে গেছে।
ইটভাটার মালিক মো: ইদ্রিস আলী মন্ডল বলেন, রইচ খান বিএনপি করে আর আমরা অন্য দল করি।এজন্য রইচ মাঝেমধ্যেই আমার কাছে আকার ইঙ্গিতে চাঁদা চায়। আমি বিষয়টি কর্ণপাত করি নাই। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে আমার মোটরসাইকেল অবরোধ করে সাড়ে তিন লক্ষ টাকা চাঁদা দাবী করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে আমার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এই ঘটনার জের ধরে গত কাল রাতে সে তার লোকজন নিয়ে আমার ভাটায় গিয়ে ম্যানেজারসহ শ্রমিকদের হুমকি দিয়ে যায়। আজ সকালে আবার ভাটায় গিয়ে ম্যানেজার কে মারপিট করে এবং ইট বিক্রির নগদ আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দিয়েছি। আমরা চাই নিরাপদে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গত রাতেই মোবাইলে সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। আজ সকালে আবার ওই ঘটনার জের ধরে ভাটার ম্যানেজার কে মারপিট করা হয়েছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে লিখত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
(একে/এসপি/এপ্রিল ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা
- সেদিন বেশী দূরে নয় যেদিন স্বাধীন বাংলাদেশ সরকার বিদেশী রাষ্ট্রের স্বীকৃতি লাভ করবে
- ঈশ্বরদীতে ২০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- বাবার হাত ধরে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক
- কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- আমানতের আর্তনাদ
- ফরিদপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৩ দিন পর আসামি গ্রেফতার
- যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর ১২ বছরের কারাদণ্ড
- ফরিদপুরে মা-মেয়েকে হত্যার পর মাটিচাপা, প্রেমিকের রোমহর্ষক স্বীকারোক্তি
- ‘মেঘনার ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি’
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা’র লাশ দেশে, দাফন সোমবার
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে’
- ‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
- ‘অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি’
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








