ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর বিআরটিএ কার্যালয়ের মোটরযান পরিদর্শক মেহেদী হাসান কামরুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ গ্রহণ ও অনিয়মের অভিযোগ উঠছে। অভিযোগ রয়েছে, তার টেবিলে ঘুষ ছাড়া কোনো ফাইল নড়ে না। ২০১৪ সালে চাকরিতে যোগদানের পর এক দশকের ব্যবধানে তার বিপুল সম্পদ গড়ে ওঠা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
যেভাবে উত্থান
স্থানীয় সূত্রে জানা যায়, কামরুলের ভগ্নিপতি ফরিদপুর বিআরটিএ কার্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট এক প্রভাবশালী দালাল ছিলেন। সেই সূত্রেই ২০১৪ সালের ২২ ডিসেম্বর তিনি চাকরিতে যোগ দেন। চাকরির শুরুতে সীমিত সম্পদের মালিক হলেও বর্তমানে তার নামে ও বেনামে বিপুল সম্পদের অভিযোগ রয়েছে।
সম্পদের বিস্তার নিয়ে প্রশ্ন
অভিযোগ অনুযায়ী, কামরুল নিজ এলাকার তাম্বুলখানা ও সমেপুর বাজার এলাকায় কয়েক দফায় কোটি টাকার জমি ক্রয় করেছেন। এছাড়া প্রায় ৫০-৬০ লাখ টাকা ব্যয়ে একটি বাড়ি নির্মাণ করেছেন বলে জানা গেছে।
শুধু নিজের নামে নয়, স্বজনদের নামেও সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। তার ভগ্নিপতি জহির শেখের নামে মধুখালীর মাঝকান্দি বাজারে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে একটি দোকান প্রতিষ্ঠা করা হয়েছে বলে দাবি স্থানীয়দের। এছাড়া শ্বশুরবাড়ি এলাকায় ২৫-৩০ লাখ টাকার বাগান, ঢাকাসহ বিভিন্ন স্থানে ফ্ল্যাট ও জমি থাকার অভিযোগও উঠেছে।
পরিবহন খাতেও বিনিয়োগ
অনুসন্ধানে আরও জানা যায়, পরিবহন খাতেও তার বিনিয়োগ রয়েছে। ঢাকা মেট্রো-ক-২০-৫৮৩১ এবং ঢাকা মেট্রো-ট-১৩-৩৩৭০ নম্বরের দুটি আন্তঃজেলা ট্রাকের মালিকানা তার সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে।
অফিসে আচরণ নিয়ে অভিযোগ
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা-কর্মচারী অভিযোগ করেন, কামরুল অফিসে নিয়মিত উপস্থিত থাকেন না এবং অনেক ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনাও উপেক্ষা করেন।
সেবা নিতে আসা ভুক্তভোগীদের অভিযোগ, দালালের মাধ্যমে অর্থ প্রদান না করলে ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
অভিযোগের বিষয়ে মেহেদী হাসান কামরুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ফরিদপুর বিআরটিএর সহকারী পরিচালক পলাশ খীসা বলেন, “আমি নতুন যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে কিছু অভিযোগ শুনেছি। যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
(ডিসি/এসপি/এপ্রিল ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা
- সেদিন বেশী দূরে নয় যেদিন স্বাধীন বাংলাদেশ সরকার বিদেশী রাষ্ট্রের স্বীকৃতি লাভ করবে
- ঈশ্বরদীতে ২০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- বাবার হাত ধরে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক
- কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- আমানতের আর্তনাদ
- ফরিদপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৩ দিন পর আসামি গ্রেফতার
- যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর ১২ বছরের কারাদণ্ড
- ফরিদপুরে মা-মেয়েকে হত্যার পর মাটিচাপা, প্রেমিকের রোমহর্ষক স্বীকারোক্তি
- ‘মেঘনার ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি’
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা’র লাশ দেশে, দাফন সোমবার
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে’
- ‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
- ‘অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি’
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








