দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম তুহিনের অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী দীপঙ্কর বর্ম ড্রেজারটি জব্দ করে। এ সময় অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন তিনি।
দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপি’র যুগ্ন আহব্বায়ক ও ভাবকী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম তুহিন ক্ষমতার দাপট খাটিয়ে বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সেনগ্রাম এলাকার মাধবেরঘাটে দীর্ঘদিন ধরে উচ্চ ক্ষমতা সম্পন্ন অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তলন করে আসছে এমন অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন সংবাদ পেয়ে ১৫ এপ্রিল বুধবার সন্ধ্যা হতে রাত ৮টা পযর্ন্ত সরজমিনে থেকে তদন্ত শেষে অবৈধ ড্রেজারটি জব্দ করেন।
জব্দ করার সময় পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ তহিদুল ইসলাম, উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার আবুল কাশেম, বীরগঞ্জ থানার পুলিশ অফিসারগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন। অভিযান কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন এর আগমন বুঝতে পেরে ড্রেজারের ড্রাইভার ও হেলপারেরা মেশিন রেখে পালিয়ে যায়। পরে ড্রেজারটি সংশ্লিষ্ট ইউপি সদস্য সোহেল রানার জিম্মায় রাখা হয়েছে।
ড্রেজার চালিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে পাল্টাপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মান্নানকে থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ সময় খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিনের ভাগিনা পরিচয় দানকারী ম্যানেজার সায়েম জানায়, খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের আগ্রা এলাকায় বালু উত্তলনের ইজারা নেয়। সেখানে ড্রেজার চালানোর অনুমতি রয়েছে। চেয়ারম্যান তুহিনের নির্দেশে আত্রাই নদীতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রেজার দিয়ে সুলতানের মেশিন দ্বারা চেয়ারম্যান বালু উত্তলন করছে।
সেনগ্রাম এলাকার মাধবেরঘাটের বাসিন্দা টলেন চন্দ্র, টংক নাথ, বিকাশ চন্দ্রসহ এলাকাবাসী ১৩ এপ্রিল ভুমি প্রশাসনকে লিখিত অভিযোগে জানায়, বিএনপি নেতা তুহিন চেয়ারম্যান খানসামা উপজেলার বালু উত্তলনের কথা বলে বেআইনি ভাবে নিয়ম বহির্ভূত ও অন্যায়ভাবে স্থানীয় চেয়ারম্যান ও বিএনপি দলীয় নেতা হিসেবে প্রভাব খাটিয়ে বীরগঞ্জ সীমানায় উচ্চ ক্ষমতা সম্পন্ন অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি অব্যাহত রেখেছেন। অ-পরিকল্পিত ড্রেজিং এর ফলে নদীর উভয় তীরের বেশ কয়েকটি মন্দির, শ্মশান ঘাট, বাড়ীঘর, মসজিদ, রাস্তা-ঘাট, পুল-কালভার্ট, আবাদি জমি হুমকীর মুখে। ইতি পূর্বে ড্রেজিংয়ের ফলে মাধবঘাট এলাকায় সৃষ্ট গর্তে পতিত হয়ে নদীর পানিতে ডুবে দুই শিশুর অকাল মৃত্যু হয়েছে।
স্থানীয় বিকাশ চন্দ্র রায় জানায়, তুহিন চেয়ারম্যান দীর্ঘদিন ধরে আওয়ামীলীগ নেতা লায়ন চৌধুরীর সাথে আতাত করে আশির্বাদ পুষ্ট হয়ে তারই ছত্রছায়ায় র্দীঘদিন ধরে কোটি কোটি টাকার বালু উত্তোলন ও বিক্রি অব্যাহত রেখেছেন। চেয়ারম্যান আইন অমান্য করে খানসামার আগ্রা বালু মহাল ইজারার নামে লুন্ঠন করেছে বীরগঞ্জ উপজেলার কোটি কোটি টাকার নদীর বালু।
এ ব্যপারে রবিউল ইসলাম তুহিন চেয়ারম্যানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কথা স্বীকার করে বলেন, সীমানা নির্ধারণ না থাকায় এমন জটিলতার সৃষ্টি হয়েছে।
পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ তহিদুল ইসলাম জানায়, এখন ড্রেজার লাগিয়ে যে স্থান হতে নদীর বালু উত্তলন করছে সে টি মুলতো বীরগঞ্জ উপজেলার মাধবঘাট এলাকা।
পাল্টাপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মান্নান জানায়, বীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) স্যারের দিক নির্দেশনায় মামলার প্রস্তুতি চলছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন জানায়, এসব গুরুতর অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্দেশে ভূমি প্রশাসন কঠোর নজরদারি শুরু করেছে এবং অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ কর্মকান্ড বন্ধের নির্দেশ দিয়েছেন।
(এসএস/এসপি/এপ্রিল ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা
- সেদিন বেশী দূরে নয় যেদিন স্বাধীন বাংলাদেশ সরকার বিদেশী রাষ্ট্রের স্বীকৃতি লাভ করবে
- ঈশ্বরদীতে ২০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- বাবার হাত ধরে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক
- কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- আমানতের আর্তনাদ
- ফরিদপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৩ দিন পর আসামি গ্রেফতার
- যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর ১২ বছরের কারাদণ্ড
- ফরিদপুরে মা-মেয়েকে হত্যার পর মাটিচাপা, প্রেমিকের রোমহর্ষক স্বীকারোক্তি
- ‘মেঘনার ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি’
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা’র লাশ দেশে, দাফন সোমবার
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে’
- ‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
- ‘অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি’
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








