সুবর্ণচরে জমকালো আয়োজনে শেষ হলো লোকজ মেলা
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : সুবর্ণচরে উৎসবে শেষ হলো ০৭ দিন ব্যাপী লোকজ মেলা। সমাপনী দিনে মেলা প্রাঙ্গনে ছিলো দর্শনার্থীদের উপচেপড়া ভীড়।
২০ এপ্রিল (সোমবার) সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠে উৎসবে শেষ হয়েছে ০৭ দিনব্যাপী লোকজ মেলা। গত ১৪ এপ্রিল ১লা বৈশাখ উক্ত মেলা আয়োজন করে সুবর্ণচর উপজেলা প্রশাসন।
মেলা চলাকালীন ছুটির দিন সহ সকল দিনে দর্শনার্থীদের পদচারণায় জমজমাট হয়ে উঠে মেলা মাঠসহ তৎসংলগ্ন সড়ক। পরিবারের সাথে ঘুরতে এসে উচ্ছ্বাসে মেতে উঠে শিশুরা। প্রতিটি দিন মেলাপ্রাঙ্গণে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে। প্রতিদিন দুপুরের পর থেকে অনেকেই মেলায় পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসতে দেখা গেছে। সুবর্ণচর ছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী এ মেলায় আসেন। মেলায় শিশুদের বিনোদনের জন্য রয়েছে বাড়তি আকর্ষন। নৌকা রাইড, নাগরদোলা, ট্রেন রাইড, মোটরসাইকেল সহ বিভিন্ন রাইড ও খেলা আয়োজনের ফলে মেলায় শিশুদের প্রাণচাঞ্চল্য দেখা যায়। তারা মেতে উঠে আনন্দ উচ্ছ্বাস আর হৈ-হুল্লোড়। মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। মেলায় আগত শিশুদের আকৃষ্ট করতে দোকানিরাও নানারকম খেলনার পসরা সাজিয়ে বসে। বাহারি খেলনা দেখে শিশুরা সেটি কেনার বায়না ধরতে দেখা যায়।
বিলুপ্তপ্রায় বাংলার লোক ও কারুশিল্পের সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন, বিপণন ও পুনরুজ্জীবনের লক্ষ্যে সুবর্ণচর উপজেলা প্রশাসন বাংলা নববর্ষ উপলক্ষে লোকজ মেলার আয়োজন করেছে। মেলা উপলক্ষ্যে মেলা মাঠে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত আয়োজনে সুবর্ণচর উপজেলার গুনী শিল্পীগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, দীর্ঘদিন পর সুবর্ণচরের মানুষ একটি সুস্থ ধারার বিনোদন পেয়েছে। মেলায় ছিলো সকল শ্রেণীপেশার জনসাধারণের উপচেপড়া ভিড়। সামনের দিনগুলোতে আমাদের আরো বড় পরিসরে মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
(আইইউএস/এএস/এপ্রিল ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা
- সেদিন বেশী দূরে নয় যেদিন স্বাধীন বাংলাদেশ সরকার বিদেশী রাষ্ট্রের স্বীকৃতি লাভ করবে
- ঈশ্বরদীতে ২০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- বাবার হাত ধরে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক
- কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- আমানতের আর্তনাদ
- ফরিদপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৩ দিন পর আসামি গ্রেফতার
- যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর ১২ বছরের কারাদণ্ড
- ফরিদপুরে মা-মেয়েকে হত্যার পর মাটিচাপা, প্রেমিকের রোমহর্ষক স্বীকারোক্তি
- ‘মেঘনার ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি’
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা’র লাশ দেশে, দাফন সোমবার
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে’
- ‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
- ‘অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি’
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








