বাবা বুড়োঠাকুরের গাছতলা ধামে ৪ দিনব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা শুরু
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দৌলতপুর এলাকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী বাবা বুড়োঠাকুরের গাছতলা ধামে চারদিনব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ইতনার দৌলতপুর এলাকার শ্রী শ্রী বাবা বুড়ো ঠাকুরের গাছতলা ধামে পুরোহিত লক্ষীকান্ত চক্রবর্তী নেতৃত্বে সহকর্মী কার্তিক চক্রবর্তী, জয়দেব সমাঝদার, শুভংকর আচার্য্য ও শুভ চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে পূজা-অর্চনার মাধ্যমে এ উৎসবের সূচনা করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উৎসব কমিটির আহবায়ক বিজন কুমার সেন, বীর মুক্তিযোদ্ধা ননীগোপাল দত্ত, সমাজসেবক প্রসেন হাজরা, শ্যামল কুমার সাধু খাঁ, ভবদেব সাহা, তরুণ সমাজসেবক পলাশ হাজরা, শ্রী বুড়ো ঠাকুরের গাছতলা পরিচালনা কমিটির সভাপতি অলোক সাহা, উৎসব কমিটির প্রতিষ্ঠাতা আহবায়ক, ইউপি সদস্য তমাল কৃষ্ণ কুন্ডু, অশোক ঘোষ, পাপন কুন্ডু, প্রশান্ত বিশ্বাসসহ প্রমূখ।
পূজা শেষে দুপুরে আগত ভক্ত-অনুরাগীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বাউল সংগীত পরিবেশন, ভজন কীর্তন পরিবেশন, পদাবলী কীর্তন, মতুয়া সমাবেশ ও হরিনাম সংকীর্তন, হরিযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
চারদিনব্যাপী বৈশাখী উৎসব উপলক্ষে শ্রী শ্রী বাবা বুড়ো ঠাকুরের গাছতলাসহ আশেপাশের এলাকাজুড়ে বিশাল মেলা বসেছে। মেলায় দোকানীরা হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেছে।
এ বিষয়ে বৈশাখী উৎসব ও মেলা কমিটির আহবায়ক বিজন কুমার সেন বলেন, প্রাচীন এই ধর্মীয় প্রতিষ্ঠানে দীর্ঘ ২১ বছর ধরে বৈশাখ মাসে ধর্মীয় অনুষ্ঠান এবং পূজা, পার্বণ অনুষ্ঠিত হয়ে আসছে। এলাকায় এই উৎসবটি লোকজ উৎসব হিসেবে পরিগণিত হয়ে পড়েছে। তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসব সম্পন্ন করার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গ্রামবাংলার প্রজাহিতৈষণী জমিদার লোকমাতা রাণী রাসমণির মকিমপুর কাছারী বাড়ি সংলগ্ন শ্রীশ্রী বাবা বুড়ো ঠাকুরের গাছতলা ধাম অবস্থিত।
(আরএম/এসপি/এপ্রিল ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা
- সেদিন বেশী দূরে নয় যেদিন স্বাধীন বাংলাদেশ সরকার বিদেশী রাষ্ট্রের স্বীকৃতি লাভ করবে
- ঈশ্বরদীতে ২০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- বাবার হাত ধরে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক
- কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- আমানতের আর্তনাদ
- ফরিদপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৩ দিন পর আসামি গ্রেফতার
- যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর ১২ বছরের কারাদণ্ড
- ফরিদপুরে মা-মেয়েকে হত্যার পর মাটিচাপা, প্রেমিকের রোমহর্ষক স্বীকারোক্তি
- ‘মেঘনার ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি’
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা’র লাশ দেশে, দাফন সোমবার
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে’
- ‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
- ‘অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি’
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








