ফুলপুরে নতুন কুঁড়ি স্পোর্টস বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠিত
মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য দেশের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী 'নতুন কুঁড়ি স্পোর্টস' কর্মসূচি পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে ময়মনসিংহ জেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টসে বিভিন্ন ইভেন্টে বিজয় অর্জনকারী ফুলপুর উপজেলার খেলোয়াড়, কোচ ও ম্যানেজারদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা।
মঙ্গলবার (১২ মে) বিকাল ৪টায় উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা'র সভাপতিত্বে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার বেগম শাহীন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জুয়েল হাসান, উপজেলা স্কাউটের সাধারন সম্পাদক ও ক্রীড়া সংস্থার সাবেক সদস্য নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোঃ খলিলুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মাজহারুল ইসলাম সোহেল, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ক্রীড়াবীদ আবুল ফাত্তার মোঃ জাহেদ আলী রাহুল, সাংবাদিক মিজানুর রহমান আকন্দ, শিক্ষক সালেহ আহম্মদ, শিব্বির আহমদ, ছাত্রদল নেতা মোবারক সিকদার সহ বিজয়ী খেলোয়াড়দের পাশাপাশি তাদের দিকনির্দেশনা প্রদানকারী কোচ ও ম্যানেজারবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক উপস্থিত ছিলেন।
নতুন কুঁড়ি প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ফুলপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৮টি ইভেন্টে অংশগ্রহণ করে ফুলপুর উপজেলা কাবাডি (বালক) ও ব্যাডমিন্টন (দ্বৈত) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, মার্শাল আর্ট উশু একক ফাইট প্রতিযোগিতায় ৪টি, সাতার প্রতিযোগিতায় ৬ টি পদকসহ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা বিজয়ীদের হাতে গোলাপ ফুল এবং বিশেষ উপহার (গিফট) তুলে দেন।
শিক্ষার্থীদের এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সহায়ক। জেলা পর্যায়ে ১৩টি পদক ছিনিয়ে এনে তোমরা ফুলপুরের নাম উজ্জ্বল করেছ। এই ধারা অব্যাহত রাখতে উপজেলা প্রশাসন সব সময় তোমাদের পাশে থাকবে।
(এসআই/এসপি/মে ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই’
- ভিসা ব্যবস্থা আরো সহজ করলো ভারত
- ‘ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার’
- ‘আইন মেনেই হাসিনাকে দেশে ফিরতে হবে’
- তরুণ উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
- পাংশায় আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে এক হালি গোল দিয়ে সেমিতে বাংলাদেশ
- ২নং সেক্টরে মুক্তিবাহিনী কর্নেল বাজার এলাকায় পাকসেনাদের এ্যামবুশ করে
- ‘রক্তের দাগ শুকায়নি, ফ্যাসিজম ভারত থেকে উঁকি দিচ্ছে’
- উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতসন্ধ্যা
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
- ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে আলোচনা, নগরকান্দায় বন্ধ ছয় মিষ্টির দোকান
- গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত
- সালথায় আ'লীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের প্রতিবাদ মিছিল
- চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার ফেরত, এক ডিলারকে জরিমানা
- সততা ও সাহসিকতার বিজয়, একজন শরীফ উদ্দিনের গল্প
- সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে ৭ কোটি ৮৬ লাখ টাকা আয়বহির্ভূত সম্পদ অর্জনে মামলা
- সুন্দরবনে কার্গোতে ২৩০ টন কয়লায় দুর্বৃত্তের আগুন
- ডেঙ্গু কেড়ে নিলো আরও চার প্রাণ
- ফরিদপুরে আরও একটি চেক জালিয়াতির মামলায় আসামি হলেন সাংবাদিক নাজমুল পারভেজ
- কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটির প্রকল্প
- কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
- শেখ হাসিনার প্রত্যাবর্তন: কূটনৈতিক ও রাজনৈতিক জটিল পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ
- ফায়ার সার্ভিস কর্মীদের গাফিলতিতে অগ্নি দগ্ধে নিহত শিশু!
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- কুলিয়ারচরে দোকানপাটসহ ১১ ঘরে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
- জহির খান’র কবিতা
- লক্ষ্মীপুরে নৌকার মনোনয়ন পেলেন যারা
- ভোলার তজুমদ্দিনে সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল চোর শনাক্ত
- প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফাঁসাতে সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ
- ভৈরবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অভিযান
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- শকুন এবং আমি
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- মুকুটি আর কুকুটি
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
১২ নভেম্বর ২০২৬
- তরুণ উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
- পাংশায় আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা
-1.gif)








