E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৩ দিন পর আসামি গ্রেফতার

২০২৬ মে ১৭ ১৮:৩৭:৩২
ফরিদপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৩ দিন পর আসামি গ্রেফতার

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি: ফরিদপুর সদর থানা আলিয়াবাদ ইউনিয়নে আলোচিত তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি জিহাদ খান (২৮) কে আজ রবিবার গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃত জিহাদ খান ফরিদপুর কোতোয়ালি থানার উত্তর সাদিপুর গ্রামের হাশেম খানের ছেলে। (১৬মে) তাকে শিবচর থানা এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আলিয়াবাদ ইউনিয়নের উত্তর সাদিপুর গ্রামে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই আসামি জিহাদ খান পলাতক ছিল।

ফরিদপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলামের নির্দেশনায় ও সদর থানার সার্কেল আজমীর হোসেনের সার্বিক সহযোগিতায় একটি চৌকস দল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অবশেষে তথ্য-প্রযুক্তির সহায়তায় মাদারীপুরের শিবচর থানা এলাকা থেকে আসামির অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

ঘটনার মাত্র তিন দিনের মধ্যে মূল আসামিকে গ্রেফতার করায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, আসামিকে কঠোর পাহারায় ফরিদপুর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং মামলার সুষ্ঠু তদন্ত শেষে দ্রুততম সময়ে চার্জশিট দাখিল করা হবে।

(ডিসি/এসপি/মে ১৭, ২০২৬)

পাঠকের মতামত:

০৭ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test