'দেশব্যাপী চলমান নারী ও কন্যাশিশুদের প্রতি নির্যাতন ও সহিংসতা বন্ধ করুন'
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : দেশব্যাপী চলমান নারী ও কন্যাশিশুদের প্রতি নির্যাতন ও সহিংসতা বদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদের ফরিদপুরের নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকেলে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে ফরিদপুর মহিলা পরিষদ। এসময় দেশব্যাপী চলমান নারী ও কন্যার প্রতি নির্যাতন ও সহিংসতার জোরালো প্রতিবাদের পাশাপাশি এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন নারীরা।
ফরিদপুর মহিলা পরিষদের সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসনে আরা খানমের সঞ্চালনায়, এ সমাবেশে বক্তব্য রাখেন- স্থানীয় নারী নেত্রী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদক জেসমিন কবির, মহিলা পরিষদ সদস্য রুমা সাহা, সাংগঠনিক সম্পাদক ডিউবি সিকদার, পরিবেশ বিষয়ক সম্পাদক খুশি খন্দকার, প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট প্রীতি কনা রাহা, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক সিগমা আলিম ছন্দা, লিগ্যাল এইড বিষয়ক সম্পাদক রুবিয়া মিল্লাত, বৃন্দাবন মোড় পাড়া কমিটির নেত্রী সবিতা বিশ্বাস এবং কার্যনির্বাহী কর্মকর্তা প্রসেনজিৎ বিশ্বাস প্রমুখ।
বক্তারা দেশের বিভিন্ন স্থানে নারী ও কন্যাদের প্রতি সহিংসতার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সরকার পরিবর্তন হলেও নারী ও শিশুদের প্রতি নির্যাতনের চিত্র বদলায় নাই বরং বেড়েছে। এ ধরনের সহিংসতা চলতে থাকায় উদ্বেগ প্রকাশ করে তারা আরও বলেন, দেশে নারী নির্যাতনের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ২ থেকে ৫ বছর বয়সী শিশুরাও নিরাপদ নয়, যা সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা নারী-পুরুষের সম্মিলিত অংশগ্রহণে সমাজ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারীদের সম্মান ও সমঅধিকার নিশ্চিত করা গেলেই কেবল এ জাতির উন্নয়ন সম্ভব হবে। এছাড়া, শিশু নির্যাতন কমাতে নিজের কন্যাশিশুকে নিজেদের চোখে চোখে রাখার আহ্বান জানিয়ে শিশুর অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান নারী নেতৃবৃন্দ। এসময় দেশের জননিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি সমাজসচেতনা বৃদ্ধি ও ঘটে যাওয়া ঘটনার গুলোর ন্যায় বিচার নিশ্চিত করারও আহ্বান জানান তারা।
(আরআর/এএস/মে ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- ভ্যাট রিটার্ন অনলাইনে এন্ট্রির সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়লো
- জীবনের অর্থ নিয়ে ঐশ্বরিয়ার আবেগঘন বার্তা
- বাজেট ঘিরে কার্যকর ভূমিকা রাখতে এমপিদের প্রশিক্ষণ দিলো জামায়াত
- ‘পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন’
- শিরোপা হাতছাড়া হওয়ার পর আগের সাফ জেতা পুরস্কার পেলেন নারী ফুটবলাররা
- পুশইনের শিকার ছোট্ট রোজিনার বাড়ি ফেরার আকুতি
- গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পবিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার
- ‘হাইকোর্টে দ্রুততম সময়ে রামিসা হত্যা মামলার শুনানির ব্যবস্থা করবো’
- ‘মেয়াদ শেষের আগেই ১৯ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অব্যাহতি’
- সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর
- ‘কেবল গণমাধ্যমের উপস্থিতিতে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’
- শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা : সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- ‘সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জাতির জন্য লজ্জার’
- নড়াইলে বজ্রপাতে দু'জন কৃষকের মর্মান্তিক মৃত্যু
- ‘জয় বাংলা লেখা অথবা মুদ্রিত নোট অচল বলে ধরা হবে’
- গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের মিলাদ ও দোয়া মাহফিল
- শ্যামনগরে মৎস্য ঘেরে আটল বসাতে যেয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
- চসিক মেয়রের উপস্থিতিতে ‘কাপ্তাই মৈত্রী বন্ধন’র বর্ষপূর্তি
- ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সিভিল সার্জনের র্যালি
- বিদ্যুৎ-তেল-দ্রব্যমূল্য না কমালে সংসদ ঘেরাও কর্মসূচি দেয়া হবে : এনডিবি
- ফরিদপুরে জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
- লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেনতামূলক র্যালি
- লবণাক্ততার বিরুদ্ধে প্রতিবাদ, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি
- সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম'র সভাপতি ও যুগ্ম সম্পাদককে ফুলেল শুভেচ্ছা
- মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে ‘অগ্রিম উৎপাদন’ তারিখ থাকায় বনরুটির গাড়ি থানায় জব্দ
- বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের ঘটনায় কলেজছাত্র কারাগারে
- ঝালকাঠিতে ভবন নির্মাণ কাজের চাঁদা না পেয়ে হামলা
- গোপালগঞ্জের মানহানি মামলা থেকে তারেক রহমান খালাস
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- রেকর্ড গড়ে বড় লিড নিলো বাংলাদেশ
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- শিরোপা হাতছাড়া হওয়ার পর আগের সাফ জেতা পুরস্কার পেলেন নারী ফুটবলাররা
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)







