ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : 'নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি'- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালের দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসন ও বিএসটিআই -এর যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহার সভাপতিত্বে অনুষ্ঠেয় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান মো. কামাল হোসেন।
এ অনুষ্ঠানে মুক্ত আলোচনার শুরুর আগে ফরিদপুরে বিএসটিআইয়ের কার্যক্রমের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেওয়ার পাশাপাশি জনস্বার্থ রক্ষার্থে দেশে বিএসটিআইয়ের ইতিবাচক ভুমিকা, কার্যক্রম, সীমাবদ্ধতা এবং ভবিষ্যতে করণীয় বিষয়ক গুরুত্বপূর্ণ মুক্ত আলোচনা করেন উপস্থিত আলোচকবৃন্দ।
উল্লেখ করা যেতে পারে, বিশ্ব মেট্রোলজি দিবস (World Metrology Day) প্রতি বছর ২০ মে পালিত হয়। সঠিক ওজন ও পরিমাপের বৈশ্বিক গুরুত্ব এবং আন্তর্জাতিক একক পদ্ধতি (SI) সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এই দিবসটি উদযাপিত হয়।
১৮৭৫ সালের ২০ মে ১৭টি দেশের প্রতিনিধিদের দ্বারা ফ্রান্সের প্যারিসে ঐতিহাসিক 'মিটার কনভেনশন' (Metre Convention) স্বাক্ষরিত হয়। এই চুক্তিটি বিশ্বব্যাপী পরিমাপের একক ও মানকে একীভূত করার ক্ষেত্রে একটি বৈশ্বিক অবকাঠামো তৈরি করে। এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতে ১৯৯৯ সালে আন্তর্জাতিক সংস্থা BIPM এবং OIML-এর যৌথ উদ্যোগে ২০ মে-কে বিশ্ব মেট্রোলজি দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০২৪ সালে ইউনেস্কো এটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
মেট্রোলজি- পরিমাপ বা মাত্রা সম্পর্কিত এমন একটি বিজ্ঞান যা আমাদের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য, শিল্পোৎপাদন, চিকিৎসা এবং বৈজ্ঞানিক গবেষণায় সঠিক ও নির্ভুল পরিমাপ অত্যন্ত অপরিহার্য। বিআইপিএম এবং ওআইএমএল-এর সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি পালন করে থাকে।
ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবসের এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ফরিদপুর প্রেসক্লাব ও ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন (এফইউজে) এর সংবাদকর্মীবৃন্দ সহ জেলাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সংবাদিকবৃন্দ।
(আরআর/এসপি/মে ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- লোহাগড়া পৌরসভার নাগরিক সেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি
- বিক্ষোভ মিছিল করায় আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার
- জাতীয় শিক্ষাক্রমে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন
- নোয়াখালীতে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
- নড়াইলে মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
- রক্তদানের অঙ্গীকার, বাঁচুক অনেক অসহায় প্রাণ
- টঙ্গীতে বেসরকারি স্কুল শিক্ষার্থীদের মাঝে বৃত্তির পুরস্কার বিতরণ
- প্রধানমন্ত্রী আসছেন, সেই আনন্দে লিখছি
- ধূমকেতু এক্সপ্রেসে ৩০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ১
- ‘কৃষিই বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি’
- চাটমোহরে সাড়া ফেলেছে ২০২২ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা
- ২৪ ঘণ্টার ব্যবধানে চার মৃত্যু, কান্নায় ভারী সাতক্ষীরা
- জননেতা মোহাম্মদ নাসিম ও সংকটে ঘেরা রাজনীতির বর্তমান বাস্তবতা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার
- ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ইতিহাসে অমলিন হয়ে থাকবে’
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার
- সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতা বহিষ্কার
- নজরুল বর্ষ উদযাপন, ১৮-২০ জুন দেশব্যাপী অনুষ্ঠান
- ‘জিয়াউর রহমান গণতন্ত্র-উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন’
- ‘বাজেট জনগণকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে’
- সাতক্ষীরায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ
- ‘প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব’
- জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- ‘প্রাথমিক বিদ্যালয়ে এখন থেকে পরীক্ষার ফি নেওয়া হবে’
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে পরিবহন ধর্মঘট
- তরুণদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে ইউএনডিপি-গ্রামীণফোন
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- নান্দাইল শহীদ দিবস পালিত
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
১৪ জুন ২০২৬
- লোহাগড়া পৌরসভার নাগরিক সেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি
- বিক্ষোভ মিছিল করায় আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার
- নোয়াখালীতে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
- নড়াইলে মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
- টঙ্গীতে বেসরকারি স্কুল শিক্ষার্থীদের মাঝে বৃত্তির পুরস্কার বিতরণ
- ধূমকেতু এক্সপ্রেসে ৩০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ১
- ‘কৃষিই বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি’
- চাটমোহরে সাড়া ফেলেছে ২০২২ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা
- ২৪ ঘণ্টার ব্যবধানে চার মৃত্যু, কান্নায় ভারী সাতক্ষীরা
- ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ইতিহাসে অমলিন হয়ে থাকবে’
- সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতা বহিষ্কার
- সাতক্ষীরায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ
- ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত
-1.gif)







