লেবাননে নিহত শফিকুল-নাহিদের লাশ সাতক্ষীরার বাড়িতে
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : গত ১১ মে লেবাননে ইজরাইলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদের লাশ বাড়িতে আনা হয়েছে। যথাক্রমে আজ রবিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামে ও আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে এ লাশ পৌঁছানোর পর দুই বাড়িতে শুরু হয় শোকের মাতম।
নিহত শফিকুল ইসলাম (৪৮) সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে। আর নাহিদুল ইসলাম নাহিদ (২০) আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
শফিকুল ইসলামের স্ত্রী রুমা খাতুন জানান, তার স্বামীর মৃত্যুর খবরটি স্থানীয় প্রশাসন জানতে পেরে লাশ ফিরিয়ে আনার ব্যাপারে তারা জেলা প্রশাসকের মাধ্যমে আবেদন করেন। সে অনুযায়ী রবিবার ২ টা ১০ মিনিটে লাশ লেবানন থেকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। রাত আড়াইটায় বিমানবন্দরের সকল কার্যক্রম শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রি শ্যামা ওবায়েদ আনুষ্ঠানিকভাবে তার স্বামীর লাশ তাদের কাছে হস্তান্তর করেন। একটি অ্যাম্বুলেন্সে করে সকাল সাড়ে ১০টার দিকে শফিকুলের লাশ বাড়িতে আনা হয়। রবিবার বাদ জোহর স্থানীয় মসজিদের মাঠে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে শফিকুলের লাশ দাফন করা হবে।
কাদাকাটি গ্রামের নাফিজ জানায়, সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলামের সাথে তার ভাই নাহিদুল ইসলাম নাহিদ একই দিনে একসাথে লেবাননে যায়। আবার একই দিনে একই সময়ে ইসরায়েলের ড্রোন হামলায় মারা যায়। একইসাথে লাশ দুটি সাতক্ষীরায় আনা হয়। তার ভাইয়ের লাশ রবিবার সকাল ১১টায় তাদের বাড়িতে পৌঁছায় । রবিবার বাদ জোহর নামাজে স্থানীয় মসজিদের মাঠে জানাজা শেষে ভাইয়ের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের লাশ বাড়িতে পৌঁছানোর পর স্বজনরা ছাড়াও প্রতিবেশিরা ভিড় জমায়। সে সময় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
উপস্থিত ব্রহ্মরাজপুর ইউপি সদস্য ফারুক হোসেন মিঠু, ভালুকা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবু ওয়াহিদ বাবলু ও নিহতের স্বজনরা জানান, ভাগ্য পরিবর্তণে গত ২১ ফেব্রুয়ারি শফিকুল ও নাহিদ লেবাননে যাওয়ার পর একবারই বাড়িতে ৪০ হাজার করে টাকা পাঠিয়েছিল তারা। ১১ মে ইসরাইলের ড্রোন হামলায় তারা মারা যায়। মৃত্যুর ২৭ দিন পর সরকারি উদ্যোগে রবিবার লাশ বাড়িতে আনা হয়েছে। একমাত্র উপার্জণক্ষম দুটি পরিবারের দুইজন নিহত হওয়ার পর ঋণগ্রস্ত রেমিটেন্স যোদ্ধা পরিবার দুটি যাতে সরকারি ও বেসরকারি সহায়তায় টিকে থাকতে পারে সেজন্য তারা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিত্তশীলদের কাছে আহবান জানান।
প্রসঙ্গত, শফিকুল আট লক্ষাধিক টাকা ও নাহিদ পাঁচ লক্ষাধিক টাকা ঋণ করে গত ২১ ফেব্রুয়ারি লেবাননে যায়।
(আরকে/এসপি/জুন ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলায় তিন নৌকা বোঝাই পাক সৈন্য নিহত হয়
- ‘সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’
- সালথায় তিন ব্যবসায়ীকে জরিমানা
- সাতক্ষীরা মেডিকেলে আউটসোসিং কর্মচারি নিয়োগে ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ
- নীলডুমুর ১৭ বিজিবির উদ্যোগে অসহায়, দুস্থ ও মাঝে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
- সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
- তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট
- ফরিদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক’ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- শ্যামনগরে তিন বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী ধ্বংস
- স্কুলের পরিত্যক্ত ভবন ভাঙার সময় ছাদ ধসে ৬ শ্রমিক আহত
- কানাইপুরের তিনটি বেকারিতে ‘টাস্কফোর্স’র মোবাইল কোর্ট অভিযান
- বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোনই পেয়েছে প্রাথমিক বৃত্তি
- ৬৯'র স্মৃতি কথায় পঞ্চগড়ের রাজপথ
- পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের মিছিল
- ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০
- কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন
- ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড
- নিরাপত্তা, পরিচালনা ও স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনা নিয়ে এনপিসিবিএলের এমডির ব্যাখ্যা
- কাপাসিয়ায় বিনামূল্যে সবজি বীজ ও সার সহায়তা প্রদান
- গোপালগঞ্জে প্রায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- রথযাত্রা: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির অদম্য আধ্যাত্মিক যাত্রা
- গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ
- এসএমই খাতে গ্রিন ফাইন্যান্সিং সম্প্রসারণে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ওয়ানট্রুভ্যালু
- সারিয়াকান্দিতে নারী ও গ্রাম পুলিশকে মারধরের ভিডিও ভাইরাল
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষক শফিউদ্দিনের স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব
- ইতিহাস গড়ে দেশে ফিরলেন ওয়াসফিয়া নাজরীন
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- ‘স্বাস্থ্যবিধি মেনে করোনাকালিন খেলাধুলা পরিচালনা করবো’
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- চাষী
- কাজাখস্তানে ব্যাপক সহিংসতা, সেনা পাঠাচ্ছে প্রতিবেশীরা
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







