সাতক্ষীরা সীমান্তে দুই যুবক গুলিবিদ্ধ
ঘটনার নেপথ্য জানতে শামীমকে জিজ্ঞাসাবাদের দাবি স্বজনদের
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : গত ৩ জুন অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে জখম দুই বাংলাদেশীর মধ্যে মহিউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য আজ রবিবার সকালে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অপর আহত শাহীনুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর কথা বলা হলেও অর্থাভাবে পরিবারের লোকজন সিদ্ধান্ত নিতে পারছেন না।
এদিকে কোন সীমান্তে বিএসএফ মহিউদ্দন ও শাহীনের উপর গুলি চালিয়েছিল তা আজো নিশ্চিত হতে পারেনি তাদের পরিবারের সদস্যরা। তবে সীমান্ত অতিক্রমকালে একই সাথে থাকা একই গ্রাম কালিগঞ্জের শীতলপুর গ্রামের মুজিবর রহমানের ছেলে শামীম বৃহস্পতিবার বাড়ি ফিরে প্রকাশ্যে চলাফেরা করলেও তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেনি আইনপ্রয়োগকারি সংস্থার লোকজন।
শনিবার দুপুরে সরেজমিনে কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামে গেলে বৃদ্ধা শাহীনা খাতুন বলেন, তিন ছেলে ও এক মেয়ে তার। কোন রকমে এক টুকরা জমিতে মাথা গোঁজার ঠাঁই বানিয়ে তাদের বসবাস। বড় ছেলে মহিউদ্দিনের এক ছেলে ও এক মেয়ে। ছেলে রাকিব শীতলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ে। মেয়ে আয়েশার বয়স প্রায় এক বছর। অভাবের তাড়নায় ৬/৭ বছর অঅগে থেকে মহিউদ্দিন ভারতীয় টুরিষ্ট ভিসায় তামিলনাড়–তে যেয়ে নির্মাণ শ্রমিকের কাজ করতো। ২০২৪ সালের ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর টুরিষ্ট ভিসা বন্ধ হয়ে যায়। একপর্যায়ে পাঁচ মাস আগে অবৈধপথে তামিলনাড়ুতে যেয়ে কাজ করতে থাকে সে। মেয়ের জন্য মন খারাপ হওয়ায় ঈদের আগেই বাড়িতে আসার ইচ্ছা প্রকাশ করে স্ত্রী রেবেকাকে মুঠোফোনে জানায় সে। ৩ জুন সকালে খবর পান যে, কে বা কাহারা মহিউদ্দিন ও প্রতিবেশি শাহীনকে মাইক্রোবাসে করে নলতা হাসপাতালের পাশে ফেলে রেখে গেছে।
ইশারত আলী জানান, বড় ভাই মহিউদ্দিনের ডান হাত ও ডান চোখ গুলিবিদ্ধ হয়। তার চোখের উন্নত চিকিৎসার জন্য শনিবার রাত ১০টার দিকে তাকে ঢাকায় রেফার করা হয়। রবিবার সকালে তাকে ঢাকার শ্যামলীর জাতীয় চক্ষু ও বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বিকেল চারটায় ভাই এর অপারেশনের ব্যাপারে মেডিকেল বোর্ড গঠণ করার কথা রয়েছে। বড় ভাই কিভাবে বিএসএফ এর হাতে গুলিবিদ্ধ হলো জানতে চাইলে ইশারত জানান, ২ জুন মঙ্গলবার ভাই মহিউদ্দিন(৪২), প্রতিবেশী শাহীন ও শামীমসহ পাঁচজন একসাথে শিয়ালদহ স্টেশন থেকে হাবড়া স্টেশনে নামে। সেখান থেকে টোটো ভাড়া করে রাতে বাংলাদেশ সীমান্তে আসে তারা। বাংলাদেশে আসার জন্য শামীম দালাল ঠিক করে। সেখানে এক দালাল টাকা নিয়ে গভীর রাতে একটি পাট খেতের মধ্য দিয়ে তাদেরকে বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দিলে দুজন গুলিবিদ্ধ হলো। তিনজন চলে গেল। তিনজনের মধ্যে শামীম সুস্থ শরীরে পরদিন বৃহষ্পতিবার বাড়ি ফিরে এলো। অথচ তার কাছ থেকে আইনপ্রয়োগকারি সংস্থার লোকজন জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুলির নেপথ্য কারণ ও কোন সীমান্তে ঘটনা ঘটেছে তা জানতে পারলো না সেটা দূঃখজনক। অর্থাভাবে তিনি তার ভাইকে ভাল মানের চিকিৎসা দিতে পারছেন না বলে দাবি করেন তিনি।
শনিবার দুপুরে শাহীনের(২৮) বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। মেয়ে সাদিয়া (৬) ও সিন্থিয়াকে (৪) নিয়ে শাহীনের স্ত্রী বাপের বাড়ি শ্যামনগরের ট্যাংরাখালিতে গেছে। তবে মুঠোফোনে তার ভাই ফারুক হোসেন এ প্রতিবেদকে জানান, টুরিষ্ট ভিসা চালু থাকায় অভাবের তাড়নায় ৫/৬ বছর আগে থেকে শাহীন পাসপোর্টে তামিলনাড়– যেয়ে নির্মাণ শ্রামক হিসেবে কাজ করতো। টুরিষ্ট ভিসা বন্ধ হয়ে যাওয়ায় দোচালা যুক্ত ঘরটুকুই সম্বল থাকা শাহীন অভাবের তাড়নায় এক বছর আগে অবৈধপথে তামিলনাড়–তে কাজ করতে যায়। মহিউদ্দিন, শাহীন ও শামীম একসাথে দেশে ফেরার সময় দুইজন গুলিবিদ্ধ হলো আর শামীম নিরাপদে অক্ষত অবস্থায় বাড়ি ফিরে এলো। অথচ আইনপ্রয়োগকারি সংস্থা চিকিৎসাধীন ভাই শাহীন, মহিউদ্দিন এবং শামীমের কাছ থেকে কোন সীমান্তে বিএসএফ গুলি চালালো তা জানতে পারছে না।
শামীম বর্তমানে একই গ্রামে তার শ্বশুর বাড়ি থাকে উল্লেখ করে ফারুক হোসেন বলেন, ভাড়ায় মটর সাইকেল চালক শ্বশুর কামরুল বিজিবি’র সোর্স ও বিজিবি সদস্যদের বিভিন্ন স্থানে বহন করে থাকে। সে কারণে শামীমকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়নি। যে কারণে গুলির ঘটনা অন্ধকারে রয়ে গেছে। তিনি তার ভাইকে উন্নত চিকিৎসার জন্য সরকারি ও বেসরকারি সহায়তা কামনা করেন।
শামীমের শ্বশুর বাড়িতে গেলে তার শাশুড়ি ঝর্ণা খাতুন বলেন, শামীম বিয়ের পর থেকেই তাদের কাছে থাকে। শামীম বিএসএফ দেখে উল্টো দৌড় দিয়ে রক্ষা পেলেও পাট খেতে পড়ে যেয়ে তার দুই হা্টুঁ জখম হয়েছে। তাই শনিবার সকালে সাতক্ষীরায় ডাক্তারের কাছে গেছে। তবে তার ফোন নাম্বার দিতে অপারগতা প্রকাশ করেনর তিনি। তবে শামীমের শ্বশুর কামরুল ইসলাম বলেন, তিনি ভাড়ায় মটর সাইকেল চালান। দীর্ঘদিন ধরে তিনি বিজিবি সদস্যদের বহন করে থাকেন। সেকারণে তিনি জানতে পেরেছেন যে, সদর উপজেলার কুশখালির নিকটবর্তী কালিয়ানি-ছয়ঘরিয়ার বিপরীতে কৈজুড়ি- বাঁকড়া সীমান্ত দিয়ে তার জামাতারা দেশে ফিরতে চেয়েছিল। সেখানেই বিএসএফ এর গুলিতে মহিউদ্দিন ও শাহীন গুলিবিদ্ধ হতে পারে।
এ ব্যাপারে গত বুধবার সাতক্ষীরা নীলডুমুর -১৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল রাজীব শাহারিয়ার ও সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান চৌধুরী বিএসএফ এর গুলিতে দুইজনের জখম হওয়ার সত্যতা নিশ্চিত করলেও কোন সীমান্তে ঘটনা ঘটেছে তা তারা নিশ্চিত করতে পারেননি। তবে রবিবার তাদের সঙ্গে নতুন করে কথা বলা সম্ভব হয়নি।
(আরকে/এসপি/জুন ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক
- কাপ্তাইয়ে দুই দিনব্যাপী ‘পোর্ট্রেট ৩য় জাতীয় আলোকচিত্র ক্যাম্প ২০২৬’ সম্পন্ন
- ‘এই বাড়ি ভাঙি গেইলে কই যামো, কই থাকমো’
- গোবিপ্রবি ও ডেনিম্যাক লিমিটেডের মধ্যে চুক্তি
- দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে
- ৫ কি.মি. দীর্ঘ মাদকবিরোধী দৌড়, এমপিসহ ২৫০ নারী-পুরুষের অংশগ্রহণ
- হরি দাসের মুক্তির দাবিতে ঢাকায় ঐক্য পরিষদের সমাবেশ বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- ‘খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখে’
- সাতক্ষীরায় খাল ও অপরিকল্পিত ঘের থেকে নেট-পাটা অপসারণ শুরু
- ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- সোনাতলায় প্রায় ৫ হাজার কৃষকের হাতে উঠছে কৃষিকার্ড
- সস্ত্রীক নড়াইল ঘুরে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
- ‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’র আহ্বায়ক মানিক লাল ঘোষ, সদস্য সচিব শফিক বাবু
- খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- মব সহিংসতায় ৬ মাসে ১৩৫ জনের মৃত্যু
- গোপালগঞ্জে রাজনৈতিক নয় চুরির মামলায় কিশোর গ্রেফতার
- নড়াইল জেলা সমিতি ঢাকা’র ৪১ সদস্যের নতুন কমিটি গঠন
- গোপালগঞ্জ মৎস্যবীজ উৎপাদন খামারে লক্ষ্যমাত্রা অর্জন
- নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ফ্রি ট্রেড জোনে আমদানির নতুন নীতিমালা, ব্যাংকের ঝুঁকি কমাতে নির্দেশনা
- চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন
- বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতি, সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
- এসএসসির ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না, সম্ভাব্য সময় জানালো বোর্ড
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ১০৩ ডেঙ্গুরোগী
- চাষী
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- বাংলাদেশের সিডস ফর দ্য ফিউচার দল বিশ্বসেরা দশে
- গ্রিসে বাংলাদেশিদের জন্য রন্ধন শিল্পের উপর মৌলিক প্রশিক্ষণ
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- কাজাখস্তানে ব্যাপক সহিংসতা, সেনা পাঠাচ্ছে প্রতিবেশীরা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
১৮ জুলাই ২০২৬
- গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক
- কাপ্তাইয়ে দুই দিনব্যাপী ‘পোর্ট্রেট ৩য় জাতীয় আলোকচিত্র ক্যাম্প ২০২৬’ সম্পন্ন
- ‘এই বাড়ি ভাঙি গেইলে কই যামো, কই থাকমো’
- দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে
- ৫ কি.মি. দীর্ঘ মাদকবিরোধী দৌড়, এমপিসহ ২৫০ নারী-পুরুষের অংশগ্রহণ
- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- ‘খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখে’
- সাতক্ষীরায় খাল ও অপরিকল্পিত ঘের থেকে নেট-পাটা অপসারণ শুরু
- সস্ত্রীক নড়াইল ঘুরে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
- খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- গোপালগঞ্জে রাজনৈতিক নয় চুরির মামলায় কিশোর গ্রেফতার
- নড়াইল জেলা সমিতি ঢাকা’র ৪১ সদস্যের নতুন কমিটি গঠন
- গোপালগঞ্জ মৎস্যবীজ উৎপাদন খামারে লক্ষ্যমাত্রা অর্জন
- নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
- বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতি, সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
- রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানকে পারিবারিক কবরস্থানে দাফন
-1.gif)







